...
...
Next Story

Nikhil Chaudhary Australian Cricketer: ঘুরতে গিয়ে কোভিডে আটকে পড়েন অস্ট্রেলিয়ায়, অজিদের T20I-তে জেতালেন সেই 'ভারতীয়'

Nikhil Chaudhary Australian Cricketer: অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত খেললেন ভারতীয় জন্মগ্রহণ করা নিখিল চৌধুরী। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে জেতালেন। বল হাতে দুরন্ত পারফরম্যান্স করলেন। ব্যাটিংও দুরন্ত করলেন নিখিল।

Published on: Nov 21, 2026, 17:57:44 IST
Advertisement

Nikhil Chaudhary Australian Cricketer: টুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়ায় গিয়ে কোভিডের কারণে আটকে পড়েছিলেন। সেটাই পালটে দেয় জীবন। সেই ছেলেই আজ ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচে জেতালেন। মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে হাই-স্কোরিং ম্যাচে চার ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে দু'উইকেট নেন। তারপর ১৮৮ রান তাড়া করতে নেমে ৩৮ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। আর সেই পারফরম্যান্সের ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন নিখিল চৌধুরী।

হরভজনের নেতৃত্বাধীন রঞ্জি দলেও ছিলেন নিখিল

অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত খেললেন ভারতীয় জন্মগ্রহণ করা নিখিল চৌধুরী। (ছবি সৌজন্যে এএফপি)
অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত খেললেন ভারতীয় জন্মগ্রহণ করা নিখিল চৌধুরী। (ছবি সৌজন্যে এএফপি)

অথচ বছরছয়েক আগে যখন অস্ট্রেলিয়ায় যাচ্ছিলেন, সেইসময়ও নিখিল জানতেন না যে অজিদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন। দিল্লিতে জন্মগ্রহণের পরে পঞ্জাবে চলে গিয়েছিলেন নিখিলরা। হরভজন সিংয়ের নেতৃত্বে ২০১৬-১৭ সালে পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির দলেও ছিলেন।

MI-র হয়ে ট্রায়াল, তারপর ছুটিতে যান অস্ট্রেলিয়ায়

সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী,২০১৯ সালের শেষের দিলে মুম্বই ইন্ডিয়ান্সে ট্রায়াল দিয়েছিলেন নিখিল। কিন্তু আইপিএলের জন্য চূড়ান্ত স্কোয়াডে ঠাঁই পাননি। তার কয়েকদিন পরেই ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তবে ফোকাস ছিল ভারতে ক্রিকেট কেরিয়ার গড়ে তোলার উপরে।

আরও পড়ুন: Indian Women's Football: ১টা ছোট্ট পুরস্কারও বদলে দিতে পারে মহিলা ফুটবল, মত প্রাক্তন ইস্টবেঙ্গল কোচের, AFC নিয়েও বার্তা

মেক্সিকান রেস্তোরাঁয় কাজ, কুরিয়ারের কাজও করেন

আরও পড়ুন: Weather Forecast WB till 28th November: কোথাও ১৪ ডিগ্রি, কোথাও ১৫- অবশেষে তাপমাত্রা কমতে চলেছে বাংলায়! কোথায় কত ঠান্ডা?

কোচের সুপারিশে BBL-তে সুযোগ পান নিখিল

সেইসঙ্গে চলতে থাকে ক্রিকেটও। ২০২০ সালের শেষের দিকে নতুন করে ক্রিকেটের দিকে মনোযোগ দিতে শুরু করেছিলেন নিখিল। প্রাথমিক লক্ষ্য হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে সুযোগ পাওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকেন। ওই প্রতিবেদন অনুযায়ী, অলরাউন্ডার হিসেবে শীঘ্রই ব্রিসবেনে পরিচিতি গড়ে উঠতে থাকে নিখিলের। শেষপর্যন্ত নর্দার্ন সাবার্সের কোচ জেমস হোপসের সুপারিশে বিবিএল দল হোবার্ট হারিকেনসে সুযোগ পান।

আরও পড়ুন: Nz Vs Ind Test 3rd Day: রাহুলের দুরন্ত ১৩তম টেস্ট শতরান, ৯৮-এ থামলেন গিল! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৮ রানে এগিয়ে ভারত

কোনওদিনও স্বপ্নে ভাবিনি, ম্যাচের সেরা হয়ে বললেন নিখিল

যদিও প্রথম একাদশে সুযোগ পাওয়ার কাজটা সোজা ছিল না। সেটাও করে দেখান নিখিল। তারপর ধীরে-ধীরে নিজের জাত চেনাতে থাকেন অলরাউন্ডার। শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার জাতীয় দলেও সুযোগ পান। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেকও হয়ে গিয়েছে। আর আজ একেবারে নিজে জেতালেন অস্ট্রেলিয়াকে। তারপর বললেন যে জীবনেও ভাবতে পারেননি যে ভারতে জন্মগ্রহণের পরে অস্ট্রেলিয়াকে জেতাবেন।

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks