...
...
Next Story

Houthis warn Pakistan amid Mecca Pact: মারের ভয়? মক্কা চুক্তি ভুলে সৌদিকে ছেড়ে কেন ‘পালায় পাক, আসল’ কারণ ফাঁস হুথির?

Houthis warn Pakistan amid Mecca Pact: মক্কা চুক্তি ভুলে সৌদি আরবকে ছেড়ে পাকিস্তান পালিয়েছে বলে দাবি করেছেন অনেকেই। সেই আবহে পাকিস্তানকে কড়া ভাষায় হুমকি দিল ইরান-সমর্থিত গোষ্ঠী হুথি। সাফ জানাল হল, ফল ভয়ংকর হবে।

Published on: Sep 20, 2026, 20:57:18 IST
Advertisement

Houthis warn Pakistan amid Mecca Pact: মক্কা চুক্তি ভুলে কেন সৌদি আরবকে ছেড়ে ‘পালিয়েছিল’ পাকিস্তান? তা ‘আসল কারণ’ ইরান-সমর্থিত গোষ্ঠী হুথি কার্যত ফাঁস করে দিল একটি মহলের তরফে দাবি করা হচ্ছে। সংবাদমাধ্যম সিএনএন নিউজ১৮-র প্রতিবেদন অনুযায়ী, হুথির শীর্ষ আধিকারিক মহম্মদ আল-বুখাইতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইসলামবাদ বা আঙ্কারা যদি সামরিক হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে পাকিস্তান এবং তুরস্কের বিরুদ্ধে পালটা ভয়ংকর পদক্ষেপ করা হবে।

পাকিস্তানের ছাল ছাড়িয়ে দেওয়ার হুংকার হুথির

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

ওই প্রতিবেদন অনুযায়ী, ইরান-সমর্থিত গোষ্ঠীর আধিকারিক জানিয়েছেন যে সৌদি-নেতৃত্বাধীন সামরিক অভিযান ও অর্থনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে ইয়েমেন কঠোরভাবে আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। কিন্তু সৌদির সঙ্গে যদি পাকিস্তানি বা তুরস্কের বাহিনী হুথিদের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপের পথে হাঁটে, তাহলে ‘কড়া হাতে’ সেই হামলার জবাব দেওয়া হবে। এমনিতে দু'দেশের বিরুদ্ধে হুথির কোনও শত্রুভাবাপন্ন মনোভাব নেই। কিন্তু সৌদির পাশে দাঁড়াতে এলে পাকিস্তান এবং তুরস্কের ছাল ছাড়িয়ে দেওয়া হবে বলে হুংকার দিয়েছেন হুথির শীর্ষ আধিকারিক।

আরও পড়ুন: US China:হঠাৎ ঘুরে গেল জাহাজ, US যুদ্ধবিমানের সরঞ্জাম গিয়ে পড়ল চিনাদের হাতে?শুরু তদন্ত, এল রিপোর্ট

মক্কা চুক্তি, হুথির আক্রমণ ও দোলাচলে মক্কা চুক্তি

আর তিনি সেই মন্তব্য করেছেন, যখন অভিযোগ উঠেছে যে মক্কা চুক্তির সময় বড়-বড় কথা বলার পরও সৌদি আরবে হুথি গোষ্ঠীর হামলা সত্ত্বেও রিয়াধকে ছেড়ে পালিয়েছে পাকিস্তান। মক্কা চুক্তির সময় দাবি করা হয়েছিল যে সৌদি, তুরস্ক বা পাকিস্তানের মধ্যে কোনও একটি দেশের বিরুদ্ধে হামলা হলে সেটিকে তিনটি দেশের উপরই আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।

কিন্তু সৌদিতে হুথি গোষ্ঠীর হামলার পরে সেই ‘বেলুন’ পাকিস্তান ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মক্কা চুক্তি নিয়ে একেবারে সুর নরম করে আল আরাবিয়ার সাক্ষাৎকারে পাকিস্তানি সেনার মুখপাত্র তথা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনের (আইএসপিআর) ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী দাবি করেছেন, 'এটা আত্মরক্ষামূলক। এখানে আগ্রাসী কোনও বিষয় নেই। আঞ্চলিক কোনও আকাঙ্খা নেই। এটা সংঘবদ্ধ প্রতিরোধ।'

আরও পড়ুন: Indian Air Force Officer Bravery: কলাইকুন্ডার আকাশে ৪ পাক ফাইটারকে তছনছ করেন, বাঁচান কলকাতাকে, প্রয়াত ভারতের সেই 'হিরো'

মক্কা চুক্তির বাস্তবায়ন করা হবে, শুধু মুখেই দাবি ইসলামাবাদের

মুখে অবশ্য ইসলামাবাদের তরফে দাবি করা হয়েছে যে মক্কা চুক্তির বাস্তবায়ন করা হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ দাবি করেছেন, ‘মক্কা চুক্তি আমাদের ক্ষেত্রেও প্রয়োজ্য এবং আমরা আমাদের দায়িত্ব পালন করব।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks