Vaibhav Sooryavanshi: ৪,৪,৪ পরই বিপর্যয়! ভারতীয় এ দলের হয়ে নেমেই শ্রীলঙ্কার ফাঁদে তরুণ তুর্কি, তারপর যা হল...
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলাদা জায়গা তৈরি করে ফেলেছেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল ২০২৬-এ ১৬ ম্যাচে ৭৭৬ রান, স্ট্রাইক রেট অবিশ্বাস্য ২৩৭.৩০। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে।
Vaibhav Sooryavanshi: আইপিএলের রোশনাই আপাতত শেষ। এবার নজর আন্তর্জাতিক ক্রিকেটে। আর স্পটলাইটে রয়েছে ভারতের উঠতি প্রজন্ম। তবে এই লড়াইয়ে সবচেয়ে বেশি কৌতূহল এক কিশোরকে ঘিরে। তিনি বৈভব সূর্যবংশী। স্বপ্নপূরণের পর প্রথমবার মাঠে নেমেছিলেন ১৫ বছরের ভারতীয় ক্রিকেটের ‘ওয়ান্ডার বয়।’ কিন্তু ট্রাই সিরিজে ভারতীয় এ দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেই নিরাশ করলেন কিশোর তরকা। ভাল শুরু করেও মাত্র ১৪ রান করেই আউট হয়ে সাজঘরে ফেরেন বৈভব সূর্যবংশী।
ভারতীয় এ দলের হয়ে নেমেই শ্রীলঙ্কার ফাঁদে তরুণ তুর্কি
ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই ক্রিকেট প্রেমিদের নজর ছিল ভারতীয় এ দলের হয়ে কেমন খেলেন বৈভব সূর্যবংশী। ট্রাই সিরিজেও বৈভবের ব্যাটে আইপিএলের মতই বিধ্বংসী ইনিংস দেখার আশায় ছিলেন তার ফ্যানেরা। এদিন ওপেন করতে নেমেই নিজের প্রথম ছয়টি বলেই তিনটি চার মেরে এক দারুণ সম্ভাবনাময় শুরু করেছিলেন তিনি। কিন্তু এরপরই চতুর্থ ওভারে মাত্র ১৪ রানের মাথায় শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক সহন আরাচ্চিগের হাতে মিড-অফে ক্যাচ দিয়ে বসেন তিনি। বৈভবের উইকেট শিকার করেন শ্রীলঙ্কা এ দলের তরুণ পেসার মহম্মদ সিরাজ। এর আগেও বৈভবের অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে তাঁকে সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ। বিশেষ করে ৫০ ওভারের খেলায় শুরুতেই টি-২০ ক্রিকেটের মতম অত্যাধিক আগ্রাসী ব্যাটিংয়ের প্রয়োজন হয় না। আইপিএল শেষে বৈভব নিজেও বলেছিলেন পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে শিখছেন তিনি।
কিন্তু ভারতীয় এ দলের হয়ে ট্রাই সিরিজের প্রথম ম্যাচে সেই একই ভুল করে বসলেন কিশোর তরকা। ভাল শুরু করেও একটু ধৈর্য্য ধরে রাখতে পারলেও এদিনও তিনি বড় ইনিংস খেলতে পারতেন। মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলাদা জায়গা তৈরি করে ফেলেছেন বৈভব। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল ২০২৬-এ ১৬ ম্যাচে ৭৭৬ রান, স্ট্রাইক রেট অবিশ্বাস্য ২৩৭.৩০। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে। শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলে নজর কেড়েছেন বৈভব। সাম্প্রতিক পারফরম্যান্সের সুবাদে হাতে এসেছে পুরস্কারও। প্রধান নির্বাচক অজিত আগরকর তাঁকে ইতিমধ্যে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-২০ দলে এবং এশিয়ান গেমসের স্কোয়াডে রেখেছেন। ফলে তিনি ভাঙেন ১৯৮৯ সালে সচিন তেন্ডুলকরের ১৬ বছরে জাতীয় দলে সুযোগ পাওয়ার ৩৭ বছরের রেকর্ড। ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে প্রথম মাঠে নেমেছিলেন মাস্টার ব্লাস্টার। এবার ১৫ বছরেই দেশের জার্সি চাপিয়ে মাঠে নামার সুবর্ণ সুযোগ বৈভবের সামনে। তাই ডাম্বুলার এই সিরিজকে অনেকেই সিনিয়র দলে অভিষেকের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখেছিলেন। তবে ট্রাই সিরিজে মাত্র ১৪ রানে আউট হয়ে কিছুটা হলেও অস্বস্তিতে থাকলেন বৈভব।
Home/News/Vaibhav Sooryavanshi: ৪,৪,৪ পরই বিপর্যয়! ভারতীয় এ দলের হয়ে নেমেই শ্রীলঙ্কার ফাঁদে তরুণ তুর্কি, তারপর যা হল...