Howrah-Delhi Train Route Project: দিল্লি-হাওড়া রুটে দৈনিক বাড়বে ৪০ ট্রেন, ৯৭৬ কোটি টাকার প্রকল্পে অনুমোদন রেলের
Howrah-Delhi Train Route Project: দিল্লি-হাওড়া রুটে প্রায় ১,০০০ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিল ভারতীয় রেল। আর সেই প্রকল্পের ফলে প্রাথমিকভাবে দৈনিক ৪০টি ট্রেন চলাচল বাড়বে। তিনটি ভাগে ওই প্রকল্প হবে।
Howrah-Delhi Train Route Project: দিল্লি-হাওড়া রুটে ৯৭৬ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিল ভারতীয় রেল। ২৯ কিলোমিটার দীর্ঘ ওই প্রকল্পের ফলে প্রথম বছরেই দিনে বাড়তি ৪০টি ট্রেন চালানো যাবে। রেলের তরফে জানানো হয়েছে, পূর্ব মধ্য রেলওয়ের অন্তর্গত বিহারের দানাপুর থেকে ফতুহা শাখার ২৯ কিলোমিটার অংশে নয়া লাইন পাতার প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। তার ফলে পাটনা রেল করিডরের অন্যতম ব্যস্ত অংশে যানজট কমবে। ফলে দ্রুতগতিতে চলতে পারে ট্রেন। আর যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাবে। প্রকল্পের কাজ শেষ হওয়ার পরে প্রথম এক বছরে ২২টি যাত্রীবাহী ট্রেন বাড়বে। আর পণ্যবাহী ট্রেন বাড়বে ১৮টি।

৩টি ভাগে বিভক্ত ওই প্রকল্প
রেলের তরফে যে প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে, সেটা তিনটি অংশে বিভক্ত। তিনটি অংশই বিহারের মধ্যে পড়ছে। রেলের তরফে জানানো হয়েছে, দানাপুর এবং পাটনার মধ্যে তৃতীয় এবং চতুর্থ লাইন তৈরি করা হবে। রাজেন্দ্রনগর এবং পাটনা সাহিবের মধ্যে তৈরি করা হবে একটি তৃতীয় লাইন। আবার পাটনা সাহিব এবং ফতুহার মধ্যে তৃতীয় ও চতুর্থ লাইন স্থাপন করা হবে বলে রেল সূত্রের খবর।
কী কী সুবিধা হবে সেই প্রকল্পের ফলে?
নয়া প্রকল্প নিয়ে রেলের তরফে জানানো হয়েছে, আদতে দিল্লি, দীনদয়াল উপাধ্যায় জংশন, পাটনা, কিউল, ভাগলপুর, খান্না এবং হাওড়া রুটের পুরো অংশে চতুর্থ লাইন বসানোর যে পরিকল্পনা আছে, সেটারই অন্তর্গত হল এই প্রকল্প। ভারতীয় রেলওয়ের ‘জ্বালানি, খনিজ ও সিমেন্ট করিডর’-র আওতায় এই রুটকে চিহ্নিত করা হয়েছে।
তাছাড়াও বক্সার জেলার চৌসায় প্রস্তাবিত ২,১২০ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্যও এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ কেন্দ্রটির কার্যক্রম বিপুল পরিমাণ কাঁচামাল পরিবহণের জন্য রেল-যোগাযোগের ওপর নির্ভরশীল হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
আরও একাধিক প্রকল্পে অনুমোদন
তারইমধ্যে আরও একগুচ্ছ প্রকল্পে সম্প্রতি অনুমোদন দিয়েছে রেল। যে তালিকায় ট্রেনের যাত্রাপথ বৃদ্ধি, নয়া ট্রেনের মতো বিষয় আছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


