Rahul jokes on wife issue: ‘ম্যাজিশিয়ান’, ‘১৬-র ধাঁধা’-র মধ্যে লোকসভায় হাসির ঝড় তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বললেন যে তাঁর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বউ সংক্রান্ত ইস্যু’ নেই। যা শুনে হাসির রোল ওঠে লোকসভায়। শুক্রবার মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন কমিশন গঠন সংক্রান্ত যে বিল পেশ করা হয়েছে, তা নিয়ে সংসদের বিশেষ অধিবেশনে বিতর্কের সময় রাহুল বলেন, ‘এই কক্ষে উপস্থিত আমরা প্রত্যেকেই আমাদের জীবনের নারীদের- মা, বোন এবং স্ত্রীদের - দ্বারা প্রভাবিত হয়েছি, তাঁদের কাছ থেকে শিখেছি এবং তাঁদের কাছ থেকেই অনেক কিছু জেনেছি।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই, প্রধানমন্ত্রী এবং আমার ক্ষেত্রে স্ত্রী'র বিষয়টি নেই, তাই আমরা সেই মতামত পাই না। কিন্তু আমাদের মা ও বোনেরা আছেন।’
‘অপারেশন সিঁদুরের ম্যাজিশিয়ান’, পরোক্ষে মোদীকে তোপ রাহুলের

তবে সেই হাসির মেজাজের মধ্যেই প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন রাহুল। তিনি বলেন, 'বাস্তবটা হল যে ম্যাজিশিয়ান ধরা পড়ে গিয়েছেন- বালাকোটের ম্যাজিশিয়ান, নোটবন্দীর ম্যাজিশিয়ান, অপারেশন সিঁদুরের ম্যাজিশিয়ান।' সেইসঙ্গে তিনি বলেন, ‘সকলেই জানে যে আমাদের বন্ধু, সেই জাদুকর এবং ব্যবসায়ীর মধ্যে একটি অংশীদারিত্ব রয়েছে।’
আরও পড়ুন: Mamata Banerjee: 'ওরা ভীতু, কাপুরুষ', দেবাশিসের বাড়ি-অফিসে আয়কর হানার বিরুদ্ধে সরব মমতা
আর রাহুলের সেই মন্তব্যে তুমুল ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি সাংসদরা। রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলতে থাকেন তাঁরা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, রাহুল দেশের প্রধানমন্ত্রীর যে ভাষা ব্যবহার করেছেন, তা একেবারেই ঠিক নয়। বালাকোট এয়ারস্ট্রাইক এবং অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য দেশের সামরিক বাহিনীকেও অপমান করেছেন বলে অভিযোগ করেন রিজিজু।
শৈশবের মানসিক আঘাত….রাহুলকে নিশানা কঙ্গনার
{{/usCountry}}শৈশবের মানসিক আঘাত….রাহুলকে নিশানা কঙ্গনার
{{/usCountry}}একই রেশ ধরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লোকসভার স্পিকার ওম বিড়লাকে রাহুলের মন্তব্য ছেঁটে ফেলার অনুরোধ করেন। তিনি বলেন, ‘এই দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে বিরোধী নেতা যে ধরনের শব্দ ব্যবহার করছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি, এর কোনও নিন্দাই যথেষ্ট নয়।’ আবার বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত বলেন, ‘ওঁর কথা শোনাও একটা চরম বিরক্তিকর। শৈশব যে মানসিক আঘাত পেয়েছিলেন, সেটার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। ছোটবেলায় দেখা জাদু প্রদর্শনীর কথা বলছিলেন। ভয়াবহ ছিল ওঁর ভাষণ। স্পিকারও তাঁকে থেমে যেতে বলেন। তিনি সংসদকে উপহাসের পাত্রে পরিণত করেছেন।’
‘১৬-র ধাঁধা’ দিলেন রাহুল
তারইমধ্যে ‘১৬-র ধাঁধা’ নিয়েও মোদীকে কটাক্ষ করেন রাহুল। তিনি বলেন, ‘গতকাল আমি প্রধানমন্ত্রীর ভাষণ দেখছিলাম। উদ্যম কম, ভগ্নপ্রায়, কিছুই বোঝাতে পারছিলেন না। আমি হঠাৎ খেয়াল করলাম যে গতকাল ছিল ১৬ এপ্রিল... তিনি ঠিক করে বোঝাতে পারছিলেন না কারণ এটা স্পষ্ট যে এই বিলটি পাশ করার চেষ্টা করাটা একটা ভুল ছিল। কারণ সবাই জানতেন যে একটা আতঙ্কজনক প্রতিক্রিয়া হবে, যেমনটা আমি আগেই বলেছি। তো আমি তাঁকে দেখছিলাম এবং আমার ফোনে দেখলাম, ১৬ই এপ্রিল। আর আমি ভাবলাম, হে ঈশ্বর, কী অদ্ভুত ব্যাপার। এটাই সেই সংখ্যা ১৬। এই ১৬ সংখ্যাটি, এটাই সেই সংখ্যা। ধাঁধার পুরো উত্তরটাই ১৬ সংখ্যাটির মধ্যে রয়েছে।’