...
...
Next Story

Trump on White House Press Dinner Shooter: ‘আমিই টার্গেট ছিলাম মনে হয়’, গুলি চলার পর দাবি ট্রাম্পের, ইরান যুদ্ধের কারণে?

Trump on White House Press Dinner Shooter: ওয়াশিংটনে হোয়াইট হাউস সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে গুলি চলার ঘটনা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Published on: Apr 26, 2026, 08:59:12 IST
Advertisement

ওয়াশিংটনের হোটেলে যে গুলি চলেছে, সেটার ‘টার্গেট’ ছিলেন তিনিই? তেমনটাই মনে করছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্দেহভাজন বন্দুকবাজ ইতিমধ্যে আটক করা হলেও তাঁর ‘মোটিভ’ নিয়ে আপাতত মার্কিন গোয়েন্দা সংস্থা বা তদন্তকারী সংস্থার তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ধৃতের টার্গেটে তিনি ছিলেন কিনা, তা জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয়।’ সেইসঙ্গে তিনি দাবি করেছেন, এই গুলি চালানোর ঘটনার সঙ্গে ইরানের যুদ্ধের কোনও যোগসূত্র আছে বলে মনে করেন না।

অনেক অস্ত্র ছিল ধৃত যুবকের কাছে, দাবি ট্রাম্পের

গুলি চলার ঘটনার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবি সৌজন্যে এএফপি)
গুলি চলার ঘটনার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবি সৌজন্যে এএফপি)

আর ট্রাম্প সেইসব বলেছেন শনিবার রাত (স্থানীয় সময় অনুযায়ী) ওয়াশিংটনের হোটেলে ওয়াইট হাউস সাংবাদিকদের নৈশভোজের অনুষ্ঠানে গুলি চলার পরে। তিনি জানিয়েছেন, ৫০ গজ দূর থেকে এসে গুলি চালিয়েছে অভিযুক্ত যুবক। তাঁর কাছে অনেক অস্ত্রশস্ত্র এবং বুলেটপ্রুফ ভেস্ট ছিল।

আরও পড়ুন: YouTuber Saleem Wastik: নাম বদলেও শেষরক্ষা হল না! ৩১ বছর পর শিশুহত্যা মামলায় গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার

তাঁর কথায়, ‘এটা খুবই অপ্রত্যাশিত ছিল। কিন্তু সিক্রেট সার্ভিস এবং বিভিন্ন এজেন্সির তরফে অবিশ্বাস্যভাবে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। একজন ব্যক্তি একাধিক অস্ত্রশস্ত্র নিয়ে একটি নিরাপত্তা চেক পয়েন্টে হামলা চালালে সিক্রেট সার্ভিসের কয়েকজন অত্যন্ত সাহসী সদস্য তাকে কাবু করেন। তাঁরা খুব দ্রুত পদক্ষেপ করেছেন। স্বচ্ছতা ও স্পষ্টতার স্বার্থে আমি এটি প্রকাশ করার নির্দেশ দিয়েছি।’

তারইমধ্যে ওই ধৃত যুবকের ছবিও পোস্ট করেছেন ট্রাম্প। ছবিতে দেখা গিয়েছে যে ওয়াশিংটনের হোটেলে উল্টো হয়ে পড়ে আছেন যুবক। পিছনে বাঁধা আছে হাত। সেইসঙ্গে ট্রাম্প দাবি করেছেন, আমি গুপ্তহত্যা নিয়ে গবেষণা করেছি, এবং আমায় বলতেই হচ্ছে, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা, যাঁরা সবচেয়ে বেশি কাজ করেন, যাঁরা সবচেয়ে বড় প্রভাব ফেলেন, তাঁদেরকেই টার্গেট করা হয়।'

আরও পড়ুন: Gurugram: ফাঁকা ফ্ল্যাটে বাগদত্তাকে আমন্ত্রণ! যৌন উত্তেজক ওষুধ খেতেই মৃত্যু কোলে যুবক

আমরা তাঁকে ভালোবাসি, দাবি ট্রাম্পের

সেই রেশ ধরে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, গুলি চালানোর ঘটনায় একজন অফিসার আহত হয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। ট্রাম্পের কথায়, ‘একজন অফিসার গুলিবিদ্ধ হলেও একটি খুব ভালো বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় তিনি বেঁচে যান। তাঁকে খুব কাছ থেকে একটি অত্যন্ত শক্তিশালী বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল, এবং ভেস্টটিই তাঁর কাজ করে দিয়েছে। তিনি এখন খুব ভালো আছেন। তিনি দারুণ সুস্থ আছেন; তাঁর মনোবল খুব চাঙ্গা, এবং আমরা তাঁকে বলেছি যে আমরা তাঁকে ভালোবাসি ও সম্মান করি।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe