Pak diplomat on India: ‘আমেরিকা পাকিস্তানে অ্যাটাক করলে ভারতে পরমাণু হামলা করা উচিত আমাদের’, দাবি প্রাক্তন হাইকমিশনারের
'আমেরিকা পাকিস্তানে অ্যাটাক করলে ভারতে পরমাণু হামলা করা উচিত ইসলামাবাদের' - দাবি করলেন ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাইকমিশনার আবদুল বসিত। মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইরানের যুদ্ধের মধ্যেই সেই মন্তব্য করেছেন।
আমেরিকা যদি পাকিস্তানে চালায়, তাহলে ভারতে পরমাণু হামলা চালানো উচিত ইসলামাবাদের। এমনই 'পরামর্শ' দিলেন ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাইকমিশনার আবদুল বসিত। আর তাঁর সেই মন্তব্যের পরে সমালোচনার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন ভারতীয় নেটিজেনরা। কেউ বলেছেন যে ‘১১টি সামরিক ঘাঁটির ধ্বংসস্তূপ সরানোর কাজটা শেষ হয়েছে তো (অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের ১১টি সামরিক ছাউনিতে হামলা চালিয়েছিল ভারত)?’ আবার কেউ-কেউ বলেছেন, ‘আপনি কী খেয়েছেন বলুন তো?’

সবেতেই ভারতের জুজু দেখে পাকিস্তান
আর সেইসব মন্তব্য উড়ে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাইকমিশনারের একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে। মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে কোনও একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। সংবাদমাধ্যম দ্য ইয়নের প্রতিবেদন অনুযায়ী, বসিত বলেন যে ‘ধরা যাক, ইরানের পরিস্থিতির অবনতি হল। আর ইজরায়েল আমাদের কাছাকাছি চলে এল।'
তিনি আরও বলেন, 'ধরা যাক, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরও পরমাণু কর্মসূচিকে নেতিবাচক দৃষ্টিতে শুরু করল বা আমাদের পরমাণু কেন্দ্রকে ধ্বংস করার চেষ্টা করল। সেটা একটা সম্ভাবনা। আমি একদম ভয়াবহ পরিস্থিতির কথা বলছি। আমার মতে, সেটার সম্ভাবনা প্রায় নেই। কারণ পাকিস্তানের নিজেকে রক্ষা করার ক্ষমতা আছে।’
আমেরিকা অনেক দূরে, তাই ভারতেই হামলা করতে হবে, দাবি বসিতের
সেই রেশ ধরে ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাইকমিশনার দাবি করেন, যদি আমেরিকা পাকিস্তানে হামলা চালায়, তাহলে তো দূরত্বের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশানা করতে পারবে না ইসলামাবাদ। তাই ভারতে হামলা চালাতে হবে। তাঁর কথায়, ‘যদি আমেরিকা পাকিস্তানে হামলা চালায় এবং আমরা মধ্যপ্রাচ্যে যদি ওদের ছাউনিতে পৌঁছাতে না পারি বা ইজরায়েলে পৌঁছাতে না পারি, তাহলে আমাদের হাতে একমাত্র বিকল্প কী থাকে? ভারত। আমাদের আর কিছু করার দরকার নেই।’
দিল্লি-মুম্বইয়ে পরমাণু হামলা চালানোর সওয়াল প্রাক্তন পাক হাইকমিশনারের
রিপোর্ট অনুযায়ী, ভারতে নিযুক্ত প্রাক্তন পাকিস্তানি হাইকমিশনার দাবি করেছেন যে দিল্লি, মুম্বইয়ের মতো শহরে পরমাণু হামলা চালিয়ে দেওয়া উচিত পাকিস্তানের। সেটার প্রত্যুত্তর কী হবে, তা নিয়ে পরে ভাবা যাবে। কিন্তু অত-শত না ভেবে ইসলামাবাদকে ভারতে পরমাণু হামলা চালানো উচিত বলে দাবি করেন ভারতে নিযুক্ত প্রাক্তন পাকিস্তানি হাইকমিশনার।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


