IIT Kharagpur alumni cracks UPSC: মেগা সিরিয়ালে লক্ষ্মণের 'ভাই' হন, মাইক্রোসফট ছেড়ে IPS হলেন IIT খড়্গপুরের অভয়

IIT Kharagpur alumni cracks UPSC: আইআইটি খড়্গপুরের প্রাক্তনী। লাখ-লাখ টাকার প্যাকেজে কাজ করেছেন মাইক্রোসফটে। অভিনয় করেছেন মেগা সিরিয়ালে। সেই ছেলেই সবকিছু ছেড়ে ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা দিয়ে আইপিএস হলেন।

Published on: Jul 5, 2026, 14:58:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

IIT Kharagpur alumni cracks UPSC: আইআইটি খড়্গপুর থেকে পড়াশোনা। করেছেন মাইক্রোসফটে চাকরি। অভিনয় করেছেন মেগা সিরিয়ালে। সেই ছেলে ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা দিয়ে আইপিএস অফিসার হলেন। তিনি হলেন মহারাষ্ট্রের ওয়ার্ধার অভয় ডাগা। ইউপিএসসির জন্য যখন পুরোদমে তিনি প্রস্তুতি শুরু করেছিলেন, সেইসময় মাইক্রোসফটে কাজ করতেন এবং অভিনয় জীবনে বড় ব্রেক পেয়ে গিয়েছেন। কিন্তু সেইসব পুরোপুরি ছেড়ে দিয়ে ইউপিএসসিতে ফোকাস করেন।

আইআইটি খড়্গপুর,মাইক্রোসফট, অভিনয় থেকে আইপিএস অফিসার। (ফাইল ছবি, সৌজন্যে সোশ্যাল মিডিয়া)
আইআইটি খড়্গপুর,মাইক্রোসফট, অভিনয় থেকে আইপিএস অফিসার। (ফাইল ছবি, সৌজন্যে সোশ্যাল মিডিয়া)

স্কুল জীবন থেকেই মেধার পরিচয়

অভয়ের পরিবার এলাকায় চিকিৎসকদের পরিবার হিসেবেই পরিচিত। বাবা-মা দু'জনেই খ্যাতনামা শিশুবিশেষজ্ঞ। ফলে পড়াশোনার পরিবেশ অভয় ছোটবেলা থেকেই বাড়িতে পেয়েছিলেন। দশম শ্রেণি পর্যন্ত ওয়ার্ধার 'বিভিবি লয়েডস বিদ্যা নিকেতন স্কুল' থেকে পড়াশোনা করেন। এরপর উচ্চমাধ্যমিকের জন্য চলে গিয়েছিলেন হায়দরাবাদে। সেখানে স্কুলের নিয়মিত পঠনপাঠনের পাশাপাশি সর্বভারতীয় জয়েন্টের (জেইই) প্রস্তুতি শুরু করেছিলেন।

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: CA-র চাকরি ছেড়ে অনিশ্চতায় ভরা UPSC-র প্রস্তুতি! ১ মন্ত্রে প্রথমবারই সফল অঞ্জনি?

IIT খড়গপুর এবং মাইক্রোসফটের দুর্দান্ত কেরিয়ার

নিজের মেধার জোরে আইআইটি খড়্গপুরে ভরতি হয়েছিলেন অভয়। সেখান থেকে পাঁ বছরের ইন্টিগ্রেটেড বিটেক এবং এমটেক (B.Tech & M.Tech) ডিগ্রি করেন। তারপর খুলে যায় আন্তর্জাতিক কেরিয়ারের দরজা। বছরখানেক আমেরিকায় কাজ করেছিলেন। এরপর টেক জায়ান্ট মাইক্রোসফটের তরফ থেকে তিনি যখন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে ভারতে কাজের প্রস্তাব পান, তখন তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

গ্ল্যামার দুনিয়া ও টিভি সিরিয়ালে আত্মপ্রকাশ

আইআইটি খড়গপুরে পড়ার সময়ই অভয়ের ঝোঁক বাড়ে থিয়েটার এবং অ্যাক্টিং বা অভিনয়ের প্রতি। ২০১৮ সালে স্টার প্লাসের অত্যন্ত জনপ্রিয় এবং মেগা পৌরাণিক ধারাবাহিক ‘সিয়া কে রাম’-এ লক্ষ্মণের ভাই 'শত্রুঘ্ন'-এর চরিত্রে অভিনয় করেছিলেন। ছোটো পর্দায় তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছিল। একদিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তথ্যপ্রযুক্তি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের হাই-প্রোফাইল চাকরি, অন্যদিকে বিনোদন জগতের লাইমলাইট— অভয়ের কেরিয়ার তখন মধ্যগগনে।

আরও পড়ুন: IAS Officer UPSC Preparation Tips: পঞ্চম শ্রেণিতে ফেল, সেই নেহাই IAS অফিসার হলেন, নেপথ্যে এই ‘ডিটক্স’, দিলেন ৩ টিপস

জীবনের সবচেয়ে বড় ঝুঁকি ও UPSC প্রস্তুতি

বাইরে থেকে জীবনটা স্বপ্নের মতো মনে হলেও অভয় মনের গভীরে অন্য স্বপ্ন বাসা বেঁধেছিল। সেই রেশ ধরে ২০২১ সালে মাইক্রোসফটের লক্ষাধিক টাকার প্যাকেজের চাকরি এবং গ্ল্যামার জগতের হাতছানি ছেড়ে পুরোদমে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি করেছিলেন।

আরও পড়ুন: UPSC Civil Services Mains Tips: চাকরির পরীক্ষায় ১৩ বার ‘ফেল’ করেও IAS অফিসার, UPSC মেনসের জন্য দিলেন ৫ টিপস

প্রথমবার কাঙ্ক্ষিত সাফল্য না এলেও দমে যাননি অভয়। দ্বিতীয় অ্যাটেম্পটেই করেন বাজিমাত। ২০২৩ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় ১৮৫ তম স্থান অর্জন করেন। বেছে নেন আইপিএস।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More