IAS Officer UPSC Preparation Tips: পঞ্চম শ্রেণিতে ফেল, সেই নেহাই IAS অফিসার হলেন, নেপথ্যে এই ‘ডিটক্স’, দিলেন ৩ টিপস
IAS Officer UPSC Preparation Tips: ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার অনুপ্রেরণার এক নাম হলেন নেহা ব্যাডওয়াল। যিনি পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারেননি। সেই মেয়েই ইউপিএসসিতে বাজিমাত করেছেন। তিনিই দিলেন টিপস।
IAS Officer UPSC Preparation Tips: পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারেননি। তারপর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় টপার হয়েছিলেন। চতুর্থ অ্যাটেম্পটে ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় বাজিমাত করে আইএএস অফিসার হলেন নেহা ব্যাডওয়াল। নেহার জন্ম রাজস্থানের জয়পুরে হলেও তাঁর ছোটোবেলা কেটেছে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বিভিন্ন শহরে। তাঁর বাবা আয়কর দফতরে কর্মরত ছিলেন। বাবাকে বারবার বদলির ফলে নেহাকেও বারবার স্কুল পরিবর্তন করতে হচ্ছিল। বারবার নতুন পরিবেশ এবং ভিন্ন ভাষার সঙ্গে মানিয়ে নেওয়াটা ছোটো নেহার জন্য বেশ কঠিন ছিল। সেই সমস্যা এবং পরিবেশ পরিবর্তনের কারণেই পঞ্চম শ্রেণিতে ধাক্কা খান। উত্তীর্ণ হতে পারেননি।

কলেজে প্রত্যাবর্তন ও গোল্ড মেডেল
স্কুল জীবনের সেই ধাক্কাকে পিছনে ফেলে নেহা যখন রায়পুরের ডিবি গার্লস কলেজে ভর্তি হন, তখন থেকেই তাঁর জীবনের মোড় ঘুরতে শুরু করে। ইউনিভার্সিটি টপার (স্বর্ণপদক বিজয়ী) হন। কলেজ জীবন চলাকালীনই বাবার অনুপ্রেরণায় তাঁর মনে দেশের জন্য কিছু করার এবং প্রশাসনিক সেবায় যোগ দেওয়ার ইচ্ছা দৃঢ় হয়।
গ্র্যাজুয়েশনের পর নেহা দিল্লির একটি নামী কোচিং সেন্টারে ভর্তি হলেও কিছুদিন পর তিনি নিজের শহরে ফিরে এসে সেলফ স্টাডি শুরু করেছিলেন। তবে প্রথম অ্যাটেম্পটে প্রিলিমসে আটকে গিয়েছিলেন। দ্বিতীয় অ্যাটেম্পটে দু'নম্বরের জন্য প্রিলিমসের গণ্ডি পার করা হয়নি। তৃতীয় অ্যাটেম্পটে মেইনস দিলেও চূড়ান্ত তালিকায় স্থান পাননি।যথেষ্ট ছিল।
৩ বছরের ডিজিটাল ডিটক্স
তৃতীয়বারও কাঙ্খিত সাফল্য না পাওয়ার নেহা ‘ডিজিটাল ডিটক্সের’ সিদ্ধান্ত নিয়েছিলেন। টানা তিন বছর তিনি স্মার্টফোন এবং সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখেছিলেন। ইন্টারনেটের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে সংবাদপত্র পড়া, হাতে লিখে নোট তৈরি করা এবং মকটেস্ট দেওয়ার ওপর জোর দেন। এই 'ডিজিটাল ডিটক্স' তাঁর মনোযোগকে এক অন্য স্তরে নিয়ে গিয়েছিল।
চতুর্থ অ্যাটেম্পটে বাজিমাত
অবশেষে ২০২১ সালের ইউপিএসসি পরীক্ষায় নিজের চতুর্থ অ্যাটেম্পটে নেহা বাজিমাত করেন। ৫৬৯ তম স্থান অধিকার করেন। মোট ৯৬০ নম্বর (মেইনসে ৮০৯ এবং ইন্টারভিউতে ১৫১) পেয়ে মাত্র ২৪ বছর বয়সেই ভারতের অন্যতম কনিষ্ঠ আইএএস অফিসার হওয়ার গৌরব অর্জন করেন । বর্তমানে তিনি উত্তরপ্রদেশের জলৌনে জয়েন্ট ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।
আরও পড়ুন: UPSC Success Story: বাবার হত্যার পরে প্রতিজ্ঞা করেন, UPSC-তে সাফল্য পেয়ে IPS অফিসার হলেন বজরং প্রসাদ
ভবিষ্যৎ প্রার্থীদের জন্য IAS নেহার বিশেষ টিপস
১) টাইম ম্যানেজমেন্ট এবং গুণমান: আপনি কত ঘণ্টা পড়ছেন, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হল যে পড়ার সময়টুকু কতটা মনোযোগ দিয়ে ব্যবহার করছেন।
২) ভুল থেকে শিক্ষা: মকটেস্টের মাধ্যমে নিজের উত্তর লেখার ধরণ এবং দুর্বলতাগুলো চিহ্নিত করে তা শুধরে নিতে হবে।
৩) ধৈর্য ও ডিসিপ্লিন: মোটিভেশন সাময়িক হতে পারে। কিন্তু প্রতিদিনের শৃঙ্খলা ও ধারাবাহিকতাই আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে বলে মনে করেন নেহা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


