IMF on Indian GDP Growth Forecast: বিশ্বের ডবল গতিতে ছুটবে ভারতের অর্থনীতি , GDP বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭% করল IMF

IMF on Indian GDP Growth Forecast: প্রত্যাশাও ছাপিয়ে ছুটছে ভারতের অর্থনীতি। আর সেই পরিস্থিতিতে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে দিল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ)। তবে চিনের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দেওয়া হয়েছে।

Published on: Oct 13, 2026, 08:59:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

IMF on Indian GDP Growth Forecast: ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস একধাক্কায় বাড়িয়ে সাত শতাংশ করল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ)। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ সত্ত্বেও আইএমএফের তরফে জানানো হয়েছে, অভ্যন্তরীণ চাহিদা ও পরিষেবা খাতের কার্যক্রমের উপরে ভর করে প্রত্যাশার থেকে বেশি গতিতে ছুটছে ভারত। সেই পরিস্থিতিতে ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস বাড়িয়ে সাত শতাংশ করা হচ্ছে। যা জুলাইয়ে ছিল ৬.৪ শতাংশ। শুধু তাই নয়, বিশ্বের দ্বিগুণ গতিতে বাড়বে ভারতের অর্থনীতি।

প্রত্যাশা ছাপিয়ে ছুটছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে দিল আইএমএফ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
প্রত্যাশা ছাপিয়ে ছুটছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে দিল আইএমএফ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

'বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি'

সেই পরিস্থিতিতে ভারত এবারও বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতির তকমা ধরে রাখতে পারবে বলে আশাপ্রকাশ করে ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ রিপোর্টে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের তরফে বলা হয়েছে, ‘ভারতের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস বাড়ানোর বিষয়টি আলাদা করে নজর কেড়ে নিচ্ছে। যা ভারতের শক্তিশালী আর্থিক বৃদ্ধির সম্ভাবনার অব্যাহত গতিকেই তুলে ধরছে সকলের সামনে। যে বিষয়টা নেপথ্যে আছে জনসংখ্যা সংক্রান্ত বিন্যাস, বিশাল ও সম্প্রসারণশীল অভ্যন্তরীণ বাজার এবং ধারাবাহিক কাঠামোগত সংস্কার।’

পরের বছরেও গতি ধরে রাখবে ভারতীয় অর্থনীতি

আর শুধু ২০২৬-২৭ অর্থবর্ষ নয়, ২০২৭-২৮ অর্থবর্ষেও ভারতের জিডিপি বৃদ্ধির হার নিয়ে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের রিপোর্টে প্রবল আশা দেখানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবর্ষেও ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে পারে সাত শতাংশ। যা জুলাইয়ের পূর্বাভাসে ৬.৭ শতাংশ বলা হয়েছিল।

আরও পড়ুন: Indian Army Bharat Rice: সেনা জওয়ানদের জন্য উন্নত মানের ‘ভারত রাইস’ চালু! লাদাখ-সহ দুর্গম সীমান্তেও যাবে

কঠিন পরিস্থিতিতেও ভারতের আর্থিক বৃদ্ধির হার বাড়বে

সেই বিষয়টি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মধ্যপ্রাচ্যের সংঘাত এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ফলে জ্বালানি ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেখানে ১৪০ কোটি মানুষের দেশ ভারতে বিপুল পরিমাণ জ্বালানি লাগে। তারপরও নিজেদের ঘরোয়া চাহিদা এবং পরিষেবা খাতের উপরে ভিত্তি করে ভারতের অর্থনীতি ঊর্ধ্বমুখী গ্রাফ ধরে রাখতে চলেছে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের তরফে।

আরও পড়ুন: Khalistani Pannun on India and Canada Deal: খলিস্তানি জঙ্গিদের কফিনে পেরেক? ভারত-কানাডা চুক্তির পথে এগোতেই হুমকি পান্নুনের

বিশ্বের GDP বৃদ্ধির পূর্বাভাস বাড়ল, কাটছাঁট চিনের

সার্বিকভাবে ২০২৬ সালে বিশ্বে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ০.১ শতাংশ বাড়ানো হয়েছে। তেলের বেশি দাম-সহ বিভিন্ন অভিঘাত সত্ত্বেও যে ‘সহনশীলতা’ ধরে রেখেছে বিশ্ব, তাতে ভর করে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের তরফে জানানো হয়েছে যে এবার আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৩.১ শতাংশ। তবে ২০২৭ সালের ক্ষেত্রে সেই পূর্বাভাস ৩.৪ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

আরও পড়ুন: Jannat Bishnoi beside Rahul Gandhi: শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজের ছাত্রী, রাহুলের সঙ্গে ট্রাকে ওঠা এই অনামী তরুণী কে?

আবার আমেরিকার ক্ষেত্রে অপরিবর্তিত রাখা হয়েছে ২০২৬ সালের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস। ২০২৭ সালে তা সামান্য বাড়িয়ে ২.৩ শতাংশ করা হয়েছে। তারইমধ্যে চিনের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস কাটছাঁট করেছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More