...
...
Next Story

Imran Khan latest: ইমরান খান ‘মানসিক অত্যাচারের শিকার’! পাকিস্তানে আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন পাক PMর সাক্ষাতে বোন

ইমরানের পরিবারের দাবি ছিল, ইমরান খানকে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে মৃত্যু কুঠুরিতে বন্দি করে রাখা হয়েছে। এদিন জেলে তাঁর ভাই ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি পান বোন উজমা খান।

Published on: Dec 2, 2025, 19:41:00 IST
By
Prefer HTon Google
Advertisement

গত কয়েকদিন ধরেই পাকিস্তানের বুকে একটি জল্পনা ঘুরপাক খেয়েছে, তা হল- পাকিস্তানের আদিলায়া জেলে বন্দি কেমন আছেন ইমরান খান? এই প্রশ্নে সরব হয়েছেন ইমরানের ছেলে কাসিম, সুলেমান থেকে বোন উজমা সহ অনেকে। জেলের বাইরে ইমরানের বোনেরা সহ বহু সমর্থক এই ইস্যুতে সরব হতে থাকেন। পাকিস্তানের গণ্ডি পার হয়ে ভারতেও এই খবর শিরেনাম কাড়ে। এরপরই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তাঁর বোনদের দেখা করতে দেয় জেল কর্তৃপক্ষ। মঙ্গলবার ইমরান খানের সঙ্গে দেখা করে বের হওয়ার পর ইমরানের বোন উজমার ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছে ইমরানের অবস্থার কথা।

ইমরান খান ‘মানসিক অত্যাচারের শিকার’, আদিয়ালা জেলে প্রাক্তন পাক PMর সাক্ষাতে বোন (Photo by Abdul MAJEED / AFP) (AFP)
ইমরান খান ‘মানসিক অত্যাচারের শিকার’, আদিয়ালা জেলে প্রাক্তন পাক PMর সাক্ষাতে বোন (Photo by Abdul MAJEED / AFP) (AFP)

আগেই ইমরানের পুত্র কাসিমরা দাবি করেছিলেন, টানা ৪৭ দিন ধরে ইমরানের কোনও খবর দেয়নি পাকিস্তানি প্রশাসন। বহু মহলে প্রশ্ন উঠতে থাকে, জেলবন্দি ইমরান জীবিত আছেন তো? ইমরানের পরিবারের দাবি ছিল, ইমরান খানকে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে মৃত্যু কুঠুরিতে বন্দি করে রাখা হয়েছে। এদিন জেলে তাঁর ভাই ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি পান বোন উজমা খান। উজমার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে,' ইমরান খান ঠিক আছেন।' ইমরানের দল পিটিআই এক বিবৃতিতে জানিয়েছেন ' ইমরানকে একক কুঠুরিতে রাখা হয়েছে। তিনি মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন।' এমনই রিপোর্ট উঠে আসছে।

এদিন আদিয়ালা জেলে ২৫ থেকে ৩০ মিনিট ইমরানের সঙ্গে তাঁর বোনেদের দেখা করতে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে প্রশ্ন উঠছে, তাহলে আইনের সম্মতি থাকা সত্ত্বেও কেন ইমরানের সঙ্গে গত কয়েকদিন কাউকে দেখা করতে দেওয়া হয়নি? এর নেপথ্যে কোন রহস্য রয়েছে?

( Vastu Shastra Tips: বাস্তুশাস্ত্র মতে বিয়ের পর নবদম্পতিদের ঘর কেমন হওয়া উচিত? রইল টিপস)

এদিকে, ইমরান তাঁর বোন মারফৎ তাঁর দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ দলের সদস্যদের প্রতিও বার্তা দেন। জানা গিয়েছে, বোনের সঙ্গে ইমরানের সাক্ষাতে, ইমরানের তরফে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রতি ক্ষোভ উঠে এসেছে। রিপোর্ট বলছে, ইমরানের দাবি, আসিম মুনিরই তাঁর ‘মানসিক অত্যাচারের’ জন্য দায়ী। এছাড়াও পাকিস্তানের বর্তমান শাহবাজ সরকারকে ইমরান ‘অগণতান্ত্রিক’ বলেও দাবি করেন।

বৈঠকের পর উজমা খান বলেন, জেল প্রশাসনের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে ইমরান ক্ষুব্ধ ছিলেন, যদিও তিনি পুনরায় নিশ্চিত করেছেন যে ইমরানের ‘মনোবল এখনও উচ্চ।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe