Imran Khan Update: জেলে ‘মৃত কুঠুরিতে বাবা’,'বেঁচে থাকার প্রমাণ’ চাইলেন ইমরান-পুত্র!পাকিস্তানে চড়ছে পারদ
ইমরান খানকে ঘিরে এল নয়া আপডেট।
পাকিস্তান জুড়ে ক্রমই বাড়ছে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে জল্পনা। সদ্য তাঁর বোনেরা দাবি করেছিলেন যে, তাঁদের সঙ্গে ইমরানকে দেখা করতে দেয়নি পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ। বর্তমানে সেখানেই বন্দি রয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট ক্যাপ্টেন তথা সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি ইমরানের বোনেদের সঙ্গে অভ্যব্য আচরণও করে জেল কর্তৃপক্ষ বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে, পাকিস্তান জুড়ে প্রশ্ন উঠছে, ইমরান জীবিত কিনা, তা নিয়ে। এরই মাঝে ইমরানের পুত্র কাশিম দাবি করলেন, তাঁর বাবার বেঁচে থাকরার প্রমাণ দেওয়ার জন্য।
পাকিস্তানের তেহরিক-এ ইনসফারে নেতা তথা সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে ক্রমেই চড়ছে পাকিস্তানের রাজনৈতিক পারদ। ইমরানের সঙ্গে গত ৬ সপ্তাহ ধরে বাইরের কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে পরিবারের দাবি। তছরুপ সহ একাধিক মামলায় জেলবন্দি রয়েছেন ইমরান। এবার তাঁর ছেলে কাশিম এক বিস্ফোরক পোস্টে দাবি করছেন, পাকিস্তানের আদিয়ালা জেলে 'মৃত কুঠুরিতে' তাঁর বাবা ইমরান খানকে। কাশিম তাঁর পোস্টে লেখেন,'আমার বাবা ৮৪৫ দিন ধরে আটক আছেন।' কাশিম লিখছেন, 'গত ছয় সপ্তাহ ধরে, তাঁকে শূন্য স্বচ্ছতা সহ একটি মৃত্যু কুঠুরিতে নির্জন কারাগারে রাখা হয়েছে।' বিস্ফোরক পোস্টে ইমরানের জন্য আন্তর্জাতিক সাহায্য়েরও দাবি করেছেন কাশিম। তিনি লেখেন,'আমি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশ্ব মানবাধিকার সংস্থা এবং প্রতিটি গণতান্ত্রিক কণ্ঠকে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি। জীবনের প্রমাণ দাবি করুন, আদালতের নির্দেশ কার্যকর করুন, এই অমানবিক বিচ্ছিন্নতার অবসান ঘটান এবং পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার মুক্তির আহ্বান জানান, যিনি কেবল রাজনৈতিক কারণে আটক রয়েছেন।'
( 2026 Holiday List: নবান্ন প্রকাশ করল ২০২৬ ছুটির তালিকা, তারিখের লিস্টে দীর্ঘ উইকেন্ড বহু)
তাঁর পোস্টে পাকিস্তানের শাহবাজ প্রশাসনের কাছে ইমরানের বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন ইমরান পুত্র কাশিম। এদিকে পার্টির মুখপাত্র জুলফিকার বুখারি বলেন,' তাঁর স্বাস্থ্য আমাদের উদ্বেগের বিষয়। আমরা তাঁর অবৈধ বিচ্ছিন্নতা নিয়ে চিন্তিত।' এদিকে, ইমরান খানের বোন দাবি করেছেন, ইমরানকে ঘিরে এই পরিস্থিতি পাকিস্তানে চলতে থাকলে রাস্তায় মানুষের প্রতিবাদ অবশ্যম্ভাবী।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


