SIR latest rule: নতুন ভোটাররা শুধু অনলাইনেই এই ফর্ম পূরণ করে নাম তুলতে পারবেন! মৃত ভোটার নিয়ে কোমর কষছে কমিশন

মৃত ভোটারের সংখ্যা তালিকা থেকে বাদ দিতে তৎপর কমিশন।

Published on: Nov 28, 2025, 07:15:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভোটার তালিকাকে নির্ভুল রাখতে ক্রমাগত তৎপরতায় নির্বাচন কমিশন। এদিকে, এসআইআর নিয়ে নিয়ম ঘিরে বহু প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সদ্য কমিশন সূত্রে জানা গিয়েছে, নতুন ভোটাররা অফলাইনে তাঁদের নাম তুলতে পারবেন না। কেবলমাত্র অনলাইনেই তাঁরা নাম তুলতে পারবেন। অনলাইনে ফর্ম-৬ পূরণ করে তাঁরা নাম তুলতে পারবেন। উল্লেখ্য, এক্ষেত্রে এর আগে পর্যন্ত অফলাইন ও অনলাইন দুইভাবেই নাম তোলা যেত নতুন ভোটারের। এছাড়াও বৃহস্পতিবার কমিশন সাফ জানিয়েছে, মৃত ভোটারের ফর্ম পূরণ করা হলে, কমিশন কঠোর ব্যবস্থা নেবে।

নতুন ভোটাররা শুধু অনলাইনেই এই ফর্ম পূরণ করে নাম তুলতে পারবেন! কমিশন জানাল নিয়ম (PTI)
নতুন ভোটাররা শুধু অনলাইনেই এই ফর্ম পূরণ করে নাম তুলতে পারবেন! কমিশন জানাল নিয়ম (PTI)

ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দিতে তৎপরতায় রয়েছে কমিশন। কোথাও যদি মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম পূরণ হয়, তাহলে যিনি পূরণ করছেন তিনি জিজ্ঞাসাবাদের কোপে পড়বেন। এছাড়াও মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম পূরণ হলে, ডিইও থেকে বিএলও সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কমিশন বলে জানানো হয়েছে। ফলত, কোনও মৃত ভোটারের নাম যাতে তালিকায় না থাকে, তা নিয়ে কড়া হতে চলেছে কমিশন।

( 2026 Holiday List: নবান্ন প্রকাশ করল ২০২৬ ছুটির তালিকা, তারিখের লিস্টে দীর্ঘ উইকেন্ড বহু)

( Nepal Note Row: ভারতের তিন এলাকা নেপালের নতুন ১০০ টাকার নোটে! কোন কোন জায়গা?)

( US Shooting:হোয়াইট হাউসের কাছে গুলি চালনাকাণ্ডে ১ ন্যাশনাল গার্ডের মৃত্যু, ১৯ দেশের গ্রিন কার্ড রিভিউর পথে ট্রাম্প সরকার)

( Virat Kohli: ধোনির শহরে বিরাট! স্বাগত জানাতে এয়ারপোর্টে কে ছুটে এলেন? রো-কো জুটি শুরু করল…)

এদিকে, নতুন ভোটারদের, নাম অনলাইনে তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে 'ই-সাইন' আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে করা হবে। তবে নতুন ভোটারদের নাম তোলার আবেদন আগামী ৯ ডিসেম্বর এসআইআর-র খসড়া তালিকা প্রকাশের পরই করা যাবে অনলাইনে। এদিকে, ইউআইডিএআই, কমিশনকে জানিয়েছে, পশ্চিমবঙ্গে মৃত ভোটারের সংখ্যা। সেই সংখ্যা এই প্রতিষ্ঠানের কাছে আগেই জানতে চেয়েছিল কমিশন। আপাতত জেলার ভিত্তিতে সেই তালিকা তৈরি হচ্ছে। রাজ্যের ২৪ জেলার নির্বাচনী আধিকারিকের কাছে তা পাঠানো হবে। আপাতত সকলের চোখ ৯ ডিসেম্বরের খসড়া তালিকার দিকে। সেখানেই স্পষ্ট হবে যে রাজ্যে মৃত ভোটারের সংখ্যা কত।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More