Virat Kohli: ধোনির শহরে বিরাট! স্বাগত জানাতে এয়ারপোর্টে কে ছুটে এলেন? রো-কো জুটি শুরু করল…

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য রাঁচিতে পৌঁছেছেন বিরাট কোহলি, কড়া নিরাপত্তার মধ্যে সৌরভ তিওয়ারিকে স্বাগত জানান।

Published on: Nov 27, 2025, 21:55:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তারকা ব্যাটার বিরাট কোহলি মঙ্গলবার রাঁচিতে পৌঁছেছেন, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী ওয়ানডের আগে মহেন্দ্র সিং ধোনির নিজের শহরে পা রেখেছেন এই তারকা ব্যাটার। ৩০ নভেম্বর রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে এই সিরিজের প্রথম ওয়ানডে।

ধোনির শহরে বিরাট! স্বাগত জানাতে এয়ারপোর্টে কে ছুটে এলেন? রো-কো জুটি শুরু করল… (PTI)
ধোনির শহরে বিরাট! স্বাগত জানাতে এয়ারপোর্টে কে ছুটে এলেন? রো-কো জুটি শুরু করল… (PTI)

ভারতের প্রাক্তন ক্রিকেটার ও জেকেসিএ-র বর্তমান সচিব সৌরভ তিওয়ারি বীরসা মুন্ডা বিমানবন্দরে কোহলিকে স্বাগত জানাতে পৌঁছে যান। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাটকে স্বাচ্ছন্দ্য এবং হাসিখুশি দেখাচ্ছিল। তাঁকে দেখতে টার্মিনালের বাইরে বিপুল ভক্ত সংখ্যার ভিড় ছিল।

উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে ভারতের হোয়াইট ওয়াশের পর এই একদিনের ম্যাচের সিরিজে কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারত রাঁচিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। বাকি দুটি ওয়ানডে ম্যাচের জন্য ৩ ডিসেম্বর রায়পুর এবং ৬ ডিসেম্বর বিশাখাপত্তনম সফর করবে।

এদিকে, রাঁচিতে প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে মিলে একইসঙ্গে নেটে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গেল বিরাট কোহলিকে। শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে তে এই জুটি দাপুটে ব্যাটিং উপহার দিয়েছিল ফ্যানকূলকে। সেই ম্যাচে অজিদের বিরুদ্ধে রোহিত ১২৫ বলে অপরাজিত ১২১ রান করেছিলেন, যে ম্যাচে কোহলি ৮১ বলে অপরাজিত ৭৪ রান করেন। তাঁরা সেবার অস্ট্রেলিয়ার ২৩৭ রান তাড়া করতে নেমে দাপটে ব্যাটিং করে যান এবং শেষ পর্যন্ত ভারতের জন্য জয় এনে দেন। এদিকে, সদ্য দক্ষিণ আফ্রিকা সিরিজে গিল-হীন ভারতীয় দল লজ্জাজনক হারের মুখে পড়ে বাভুমা বাহিনীর কাছে। এদিকে, চোটের জন্য একদিনমের ম্যাচের সিরিজ থেকে বাদ রয়েছেন শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। এবার টিম ইন্ডিয়া ধোনির শহর রাঁচিতে জয়ের ছন্দে ফিরতে পারেন কি না, সেদিকে তাকিয়ে দেশ।

( US-এ গুলি চালনা কাণ্ডে আফগান ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আড়ালে কলকাঠি ISI-র? রিপোর্টে এল তালিবানের বিস্ফোরক ইঙ্গিত)

( Hong Kong Fire Latest: সন্দেহে বাঁশের ভারা বাঁধা, জাল সহ নানান বিষয়, হংকং-র অগ্নিকাণ্ডের নেপথ্যে কী?)

( 2026 Holiday List: নবান্ন প্রকাশ করল ২০২৬ ছুটির তালিকা, তারিখের লিস্টে দীর্ঘ উইকেন্ড বহু)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, লোকেশ রাহুল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, ঋতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More