US-এ গুলি চালনা কাণ্ডে আফগান ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আড়ালে কলকাঠি ISI-র? রিপোর্টে এল তালিবানের বিস্ফোরক ইঙ্গিত
তালিবানের মুখপাত্র সুহেল শহিন বলছেন এই গুলি চালনার নেপথ্যের কারণ নিয়ে, ‘কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না।’
মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের কাছেই দুই ন্যাশনাল গার্ডের ওপর গুলি চালনা কাণ্ডে ইতিমধ্যেই সন্দেহের জালে এসেছে এক আফগানিস্তানের বাসিন্দার নাম। আমেরিকার গোয়েন্দা বিষয়ক বিশেষজ্ঞ জন ব়্যাটক্লিফকে উল্লেখ করে ফক্স নিউজর রিপোর্ট দাবি করছে। এই সন্দেহভাজন আফগানিস্তানে মার্কিন ফৌজ থাকার সময় তাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিল। রিপোর্ট দাবি করেছে সে সিআইএর সঙ্গেও কাজ করেছে। ২০২১ সালে আফগান মাটি ছেড়ে মার্কিন ফৌজ না ফিরে যাওয়া পর্যন্ত সে মার্কিন ফৌজের সঙ্গে কাজ করেছে। এদিকে, এই সমস্ত রিপোর্টের মাঝেই মুখ খুলল আফগানিস্তানের তালিবান সরকার।

তালিবানের মুখপাত্র সুহেল শহিন বলছেন এই গুলি চালনার নেপথ্যের কারণ নিয়ে, ‘কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না।’ সদ্য সিএনএন-নিউজ১৮ কে এক ‘এক্সক্লুসিভ সাক্ষাৎকার’ দিয়েছেন তিনি। সেখানেই তিনি বলছেন, আফগানদের জাতীয় নিরাত্তার ঝুঁকি হিসাবে প্রতিপন্ন করতে, আমেরিকায় এই গুলি চালনার ঘটনায়, কোনও বাইরের গোয়েন্দা নেটওয়ার্কের হাত থাকতেই পারে! ফলত কোনও সম্ভাবতই তিনি উড়িয়ে দিচ্ছেন না। তাঁর সাফ কথা,'আমাদের নীতি স্পষ্ট ,আমরা কাউকে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেব না।' এই হামলার জন্য দায়ীদের অবশ্যই একটি পেশাদার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হবে, বলে তিনি বার্তা দিয়েছেন। তিনি বলেন,'একটি সুষ্ঠু সিদ্ধান্তে পৌঁছানোর জন্য একটি তদন্তের প্রয়োজন।' হামলাকারী আইএসআই দ্বারা প্রভাবিত বা নির্দেশিত হতে পারে কিনা জানতে চাইলে শাহিন বলেন, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাঁর সাফ কথা,'আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, তবে তদন্তের পর কোনও সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত পূর্ণ নিশ্চয়তার সাথে বলা যাবে না।'
তিনি অভিযোগের সুরে বলছেন, আইএসআই চেষ্টা করছে আফগানিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই সম্পর্কে শাহিনের বক্তব্য, 'ভারত সহ বিশ্বের আরও দেশের কাছে আসার সাথে সাথে তালিবানদের ফাঁসানোর জন্য আইএসআই এই কাজগুলো করছে।' তাঁর স্পষ্ট বার্তা,' মার্কিন সরকারের দায়িত্ব হল সকল দিক থেকে এটি সম্পূর্ণ তদন্ত করা।'
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


