...
...
Next Story

Bangladesh Latest: বাংলাদেশে ফের গণপিটুনিতে যুবক খুন! এবার ঘটনাস্থল রাজবাড়ি, কী ঘটেছিল?এল Report

রাজবাড়ি এলাকায় কী ঘটে?

Published on: Dec 25, 2025, 20:42:34 IST
By
Prefer HTon Google
Advertisement

দীপু দাসের নারকীয় মৃত্যুর ঘটনার পর এবার বাংলাদেশে গণপিটুনিতে আরও এক যুবকের মৃত্যুর খবর উঠে এল। জানা গিয়েছে মৃতের নাম অমৃত মণ্ডল ওরফে সম্রাট। এলাকায় তিনি সম্রাট নামে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ ছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে বলে খবর।

বাংলাদেশে ফের গণপিটুনিতে যুবক খুন! এবার ঘটনাস্থল রাজবাড়ী, কী ঘটেছিল?
বাংলাদেশে ফের গণপিটুনিতে যুবক খুন! এবার ঘটনাস্থল রাজবাড়ী, কী ঘটেছিল?

বাংলাদেশে ‘প্রথম আলো’র রিপোর্ট বলছে, বাংলাদেশের রাজবাড়ির পাংশায় এই ঘটনা ঘটেছে। রিপোর্টে বলা হচ্ছে, বহুদিন ধরেই পুলিশের তালিকাভূক্ত ছিলেন অমৃত। রিপোর্টে দাবি করা হয়েছে, স্থানীয় বাসিন্দারা বলেছেন, 'সম্রাট বাহিনী' নামে একটি বাহিনী চালাতেন এই অমৃত।সেই দল এলাকায় ভয় দেখিয়ে চাঁদাবাজি করত বলে অভিযোগ। সদ্য সম্রাট এলকায় ফিরেছিল বলে জানা যায়। এরপরই ভোটমুখী বাংলাদেশের হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকার এক ব্যক্তির বাড়িতে গিয়ে অমৃত চাঁদা চায় বলে অভিযোগ। চাঁদা চাইতে গিয়ে বাড়িত মালিককে না পেটে সেখানে অপরজনকে মারধরের অভিযোগ রয়েছে অমৃতদের বিরুদ্ধে। তখনই বাড়ির সকলে ‘ডাকাত ডাকাত’ চিৎকার করতেই এলাকাবাসী এসে অমৃতকে মারধর করে বলে অভিযোগ। আর তার জেরেই এই মৃত্যু বলে জানা গিয়েছে।

( Maoist Operation: নিহত গণেশ উইকে, এরপর পর মাও শিবিরে শীর্ষ নেতা হিসাবে উঠছে এক নাম! কে এই দেবুজি?)

( Bangladesh Politics: তারেক ঢাকায় পা রাখতেই বাংলাদেশের রাজনীতিতে নয়া পর্ব? আজই NCP ছাড়লেন কে?)

তবে এলাকা থেকে অমৃতের বন্ধু সেলিমকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সেলিমের সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। পুলিশ বলছে সম্রাটের নামে একাধিক মামলা রয়েছে তাদের কাছে। প্রশ্ন উঠছে, তাহলে এতদিন কেন অমৃত ওরফে সম্রাটকে গ্রেফতার করা হয়নি? পুলিশ জানিয়েছে, অমৃতের সহযোগী সেলিমকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান সহ আটক করা হয়েছে। অন্যদিকে অমৃত ওরফে সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় একাধিক মামলার প্রস্তুতি চলছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe