IND vs WI ODI Records Full List: ওটা পিচ নাকি এয়ারপোর্টের রানওয়ে? অসমের গুয়াহাটিতে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের যে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলা হল, তাতে ‘পিচ’ দেখে তেমনটা মনে হচ্ছে অনেকেরই। আর সেটার পূর্ণ সদ্ব্যবহার করে রানের ‘ফিস্ট’ উদযাপন করলেন ব্যাটাররা। ম্যাচে ৯৩.৩ ওভারে মোট ৮১১ রান ওঠে। এমনই হয় যে ৩৯ বল বাকি থাকতেই ৪০৬ রান তাড়া করে জিতে গিয়েছে ভারত। ম্যাচে পাঁচজন ব্যাটার শতরান করেন (জন ক্যাম্পবেল, শাই হোপ, আমির জাঙ্গু, শুভমন গিল এবং রোহিত শর্মা)। তার মধ্যে গিলের দ্বিশতরান আছে।
ম্যাচের ‘সেরা’ কুলদীপ যাদব?

আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ৪০৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৬৮ বলে ১০১ রান করেন ক্যাম্পবেল। ৯৪ বলে ১০৪ রান করেন ক্যারিবিয়ান অধিনায়ক হোপ। ৭৭ বলে ১১৪ রান করেন আমির।
জবাবে রোহিত ৭৫ বলে ১০১ রান করেন। ১৩৩ বলে অপরাজিত ২২৩ রান করেন গিল। ফলে বাকি থাকতেই আট উইকেটে জিতে গিয়েছে ভারত। আর তারইমধ্যে দু'দল মিলিয়ে সবথেকে ভালো বোলিং করেন কুলদীপ। ১০ ওভারে মাত্র ৬৫ রান দেন। নেন দুটি উইকেটও।
কী কী রেকর্ড বা নজির তৈরি হল গুয়াহাটির ম্যাচে?
১) এই প্রথমবার কোনও ODI ম্যাচে পাঁচটি শতরান হল। অতীতে পুরুষদের তিনটি এবং মহিলাদের একটি ODI ম্যাচে চারজন করে শতরান করেছিলেন।
{{/usCountry}}১) এই প্রথমবার কোনও ODI ম্যাচে পাঁচটি শতরান হল। অতীতে পুরুষদের তিনটি এবং মহিলাদের একটি ODI ম্যাচে চারজন করে শতরান করেছিলেন।
{{/usCountry}}২) ODI-তে রান তাড়া করতে নেমে জুটিতে সর্বোচ্চ রান করার নজির গড়েছেন রোহিত এবং গিল। আজ তাঁরা প্রথম উইকেটে ২৫৫ রান যোগ করেন। এতদিন সেই তালিকার শীর্ষে ছিল ২০১৮ সালে রোহিত এবং বিরাট কোহলির জুটিতে ওঠা ২৪৬ রান।
৩) ভারতের হয়ে দ্রুততম ১৫০ রান করলেন গিল। ৮৯ বলে ১৫০ পূরণ করেন। এতদিন সেই রেকর্ড ছিল ইশান কিষানের ঝুলিতে। ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে ১০৩ বলে ১৫০ রান করেছিলেন।
৪) ODI ম্যাচে সর্বোচ্চ রান তোলার নজির গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে সাত উইকেটে ৪০৫ রান করে।
৫) এই প্রথমবার ODI-তে ৩৫০ রান বা তার বেশি তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ২০০ রানের বেশি উঠল। এতদিন তালিকার শীর্ষে ছিল ২০০৯ সালে ভারতের বিরুদ্ধে তিলকরত্নে দিলশান এবং উপুল থরাঙ্গার করা ১৮৮ রান।
৬) ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ODI ম্যাচে দ্রুততম শতরানের নজির গড়েছেন গিল। ৬২ বলে শতরান করেন।
৭) নিজের কেরিয়ারের দ্রুততম শতরান করেছেন গিল। এতদিন তাঁর দ্রুততম শতরান ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে (৭২ বল)।
৮) পুরুষদের ODI-তে ইনিংসের নিরিখে কোনও একটি দ্রুততম ২,০০০ রান পূরণ করলেন গিল। ভারতে ৩৩টি ইনিংসেই সেই নজির গড়েছেন।
৯) সচিন তেন্ডুলকর এবং বিরাটের পরে তৃতীয় ভারতীয় হিসেবে পুরুষ ODI-তে ১২,০০০ রানের গণ্ডি পার করলেন রোহিত। সার্বিকভাবে সপ্তম খেলোয়াড় হিসেবে সেই নজির গড়েছেন। আর বলের নিরিখে দ্বিতীয় দ্রুততম ১২,০০০ রান করলেন। শীর্ষে আছেন বিরাট (১২,৮৫৩ বল)। রোহিতের ১২,৯৭৩ বল লেগেছে।
১০) ভারতীয়দের মধ্যে ওপেনিং জুটিতে সর্বোচ্চ পার্টনারশিপের তালিকায় দু'নম্বরে উঠে এলেন রোহিত এবং গিল। শীর্ষে আছেন সচিন এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০১ সালে কেনিয়ার বিরুদ্ধে ২৫৮ রান করেছিলেন তাঁরা।
১১) সবথেকে কম ইনিংসে ODI-তে ১১টি শতরান করার তালিকায় তিন নম্বরে উঠে এলেন গিল। ৬৮টি ইনিংসে ১১টি শতরান করেছেন।
১২) প্রথম খেলোয়াড় হিসেবে একটি দেশে ২০০ ছক্কা হাঁকানোর নজির গড়লেন রোহিত।
১৩) দ্রুততম ভারতীয় স্পিনার হিসেবে ODI-তে ২০০টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।
১৪) ভারতের বিরুদ্ধে ODI ম্যাচে দ্রুততম ২০০ রান করার নিরিখে তৃতীয় স্থানে উঠে এল ওয়েস্ট ইন্ডিজ। ২৫.৩ ওভারে ২০০ রান পূর্ণ করে। শীর্ষে আছে পাকিস্তান (২৫.১ ওভার)।
১৫) ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভারতের বিরুদ্ধে ODI-তে দ্রুততম শতরানের নজির গড়েছেন জন ক্যাম্পবেল। ৬৫ বলে শতরান করেন।
১৬) ODI-তে রান তাড়া করতে নেমে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করে ফেলেছেন গিল। ছাপিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে (অপরাজিত ১৮৩ রান)।
১৭) দ্রুততম ডবল সেঞ্চুরি করলেন গিল। ১১৭ বলে দ্বিশতরান করেন।
১৮) দ্বিতীয় ব্যাটার হিসেবে ODI-তে একাধিক দ্বিশতরানের নজির গড়লেন। এটি তাঁর দ্বিতীয় ডবল সেঞ্চুরি। সামনে আছেন একমাত্র রোহিত (তিনটি)।
১৯) ODI-তে রান তাড়া করার সময় সর্বোচ্চ রানের নজির গড়লেন গিল।
২০) প্রথম খেলোয়াড় হিসেবে দলের অধিনায়ক থাকার সময় টেস্ট এবং ODI-তে দ্বিশতরান করলেন গিল - ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২৫ সালে করেছিলেন ২৬৯ রান।
২১) এই নিয়ে নবমবার ODI-তে ৪০০ রানের গণ্ডি ছুঁল ভারত।
২২) ODI-তে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করলেন গিল।
২৩) ODI-তে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ল ভারত। যা সার্বিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ।