India on Houthi attack in Saudi Arabia: পাকের ‘জোটসঙ্গী’দেশে মিসাইল ও ড্রোন হামলা, নিন্দা ভারতের, নেপথ্যে এই ‘গেটওয়ে’?

India on Houthi attack in Saudi Arabia: পাকিস্তানের ‘জোটসঙ্গী’দেশে মিসাইল ও ড্রোন হামলা চালানোর ঘটনার নিন্দা করল ভারত। তাছাড়াও সেই ঘটনার সঙ্গে জুড়ে দিয়েছে একটি গুরুত্বপূর্ণ গেটওয়েকে। কেন সেই পথে হাঁটল ভারত?

Published on: Sep 9, 2026, 12:29:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

India on Houthi attack in Saudi Arabia: সৌদি আরবে যে হামলা চালিয়েছে হুথি, তার তীব্র নিন্দা করল ভারত। পাশাপাশি সেই ঘটনার সঙ্গে বাব এল-মান্দেব প্রণালীকে জুড়ে দিয়েছে নয়াদিল্লি। যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেই পরিস্থিতিতে বুধবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, 'অসামরিক এবং আর্থিক প্রতিষ্ঠান-সহ সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে যে হামলা চালানো হয়েছে, সেই ঘটনার নিন্দা করছে ভারত।' সেইসঙ্গে তিনি বলেছেন, ‘আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করে এবং বাব এল-মান্দেব প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতাকে ঝুঁকির মুখে ফেলে দেয়, এমন সব হামলা একেবারেই বরদাস্ত করা যায় না।’

পাকিস্তানের ‘জোটসঙ্গী’দেশে মিসাইল ও ড্রোন হামলা চালানোর ঘটনার নিন্দা করল ভারত। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
পাকিস্তানের ‘জোটসঙ্গী’দেশে মিসাইল ও ড্রোন হামলা চালানোর ঘটনার নিন্দা করল ভারত। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

বাব-এল-মান্দেব প্রণালী কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

এমনিতে বাব এল-মান্দেব প্রণালী ভারতের অর্থনৈতিক, কৌশলগত ও জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। যা লোহিত সাগরকে এডেন উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। সুয়েজ খালের গেটওয়ে হিসেবে কাজ করে প্রণালী। নয়াদিল্লি যে অপরিশোধিত তেল এবং এলএনজি নিয়ে আসে, তা এই বাব এল-মান্দেব প্রণালী হয়েই ভারতীয় বন্দরে এসে পৌঁছায়।

আরও পড়ুন: BrahMos Missile and Su-57 Fighter Jet: ব্রহ্মসকে আরও বিধ্বংসী করছে ভারত ও রাশিয়া! Su-57 যুদ্ধবিমানের ‘অফার’ আনছেন পুতিন

সৌদি আরবে হামলা হুথি গোষ্ঠীর, সাজাল যুক্তি

সেই পরিস্থিতিতে ভারত যে মন্তব্য করেছে মঙ্গলবার সৌদি আরবের তৈল এবং অন্যান্য অসামরিক প্রতিষ্ঠানে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর হামলার পরে। একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হয়। তার জেরে কমপক্ষে ৭৩ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। হুথির তরফে অভিযোগ করা হয়েছে, সোমবার তাদের অধীনে থাকা উত্তর-পশ্চিম ইয়েমেনের একাধিক এলাকায় এয়ার স্ট্রাইক চালায় সৌদি আরব। তারই পালটা হিসেবে সৌদিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে হুথির তরফে।

আরও পড়ুন: Jammu and Kashmir Vande Mataram Row: পুরো বন্দে মাতরম কেন গাইলেন আবদুল্লারা? খেপে গেল কংগ্রেস, BJP বলল ‘মুসলিম লিগ’

সৌদি আরবে হামলার নিন্দা পাকিস্তানের, মন্ত্রী বললেন উদ্ভট কথা

হুথিদের সেই হামলার ঘটনার নিন্দা করেছে পাকিস্তানও। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ দাবি করেছেন যে মক্কা চুক্তি অনুযায়ী কোনও একটি দেশের উপরে আক্রমণের ঘটনাকে তিন দেশেরই (সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক) উপরে হামলা হিসেবে বিবেচনা করা হবে। সেই পরিস্থিতিতে যে কোনও অপ্ররোচিত আগ্রাসন হলে ওই প্রতিরক্ষা চুক্তি শর্ত সক্রিয় হয়ে যাবে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী।

আরও পড়ুন: Russian Oil and Energy Import by India: 'প্রতি মাসে রুশ তেল-সহ জ্বালানি কেনার রেকর্ড গড়ছে ভারত', বলল মস্কো, খোঁচা US-কে

মুখে সেই কথা বললেও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, হুথির আক্রমণের পরে সৌদি আরবের সঙ্গে ইসলামাবাদের কোনও কথা হয়েছে কিনা, সে বিষয়ে কিছু জানেন না। সেইসঙ্গে তিনি আবার দাবি করেছেন, মক্কা চুক্তির মানেই যে কোনও অযাচিত প্ররোচনার জবাব দেওয়া হবে সামরিক অভিযানের মাধ্যমে। তাঁর কথায়, ‘ইটের জবাব পাটেকেল মাধ্যমে দেওয়ার প্রয়োজনীয়তা নেই আমাদের।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More