Singapore Expert on India and China: ভারতের নীতির ভূয়সী প্রশংসা করলেন সিঙ্গাপুরের প্রাক্তন বিদেশমন্ত্রী জর্জ ইয়ো। নয়াদিল্লিতে পঞ্চম কৌটিল্য কনক্লেভে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের পাশে বসে তিনি জানান, চিন যেমন বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশের পক্ষে বিপজ্জনক, ভারত সেরকম নয়। ভারত নিজেকে খুব ভালোভাবে তুলে ধরেছে। বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশের জন্য বিপজ্জনক নয় ভারত। তাই অন্যান্য দেশগুলি ভারতের মঙ্গল চায়। দক্ষিণ-পূর্ব এশিয়া চায় যে ভারতের ভালো হোক। ভারতের ভালো চায় ইউরোপের দেশগুলিও। আমেরিকাও ভারতের ভালো চায় বলে দাবি করেন সিঙ্গাপুরের প্রাক্তন বিদেশমন্ত্রী।
ভারতের স্বাচ্ছন্দ্যের অনুভূতি মেলে, বললেন সিঙ্গাপুরের প্রাক্তন মন্ত্রী

সেই রেশ ধরে ভারতের সঙ্গে চিনের ফারাক কোথায়, তাও ব্যাখ্যা করে বলেন ইয়ো। সিঙ্গাপুরের প্রাক্তন বিদেশমন্ত্রী জানান, ভারতে মানুষ এমন এক স্বাচ্ছন্দ্য ও ভালো পরিবেশের অনুভূতি পান, যা হয়তো চিনে পাওয়া যায় না। কারণ চিনে যে কারও সবসময় মনে হতে পারে যে তিনি চিনা নন। কিন্তু ভারতে সেটা হয় না। ভারতে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ উপভোগ করা যায় বলে জানিয়েছেন তিনি।
'হরমুজের ঝড়-ঝাপটা সামলানোর ক্ষেত্রে ভারত ও চিন এগিয়ে'
তারইমধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালী টালবাহানা নিয়ে মুখ খুলেছেন সিঙ্গাপুরের প্রাক্তন বিদেশমন্ত্রী। সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার ফলে জ্বালানি ক্ষেত্রে যে ঝড় এসেছে, তা সামলানোর ক্ষেত্রে ভারত এবং চিন ভালো জায়গায় আছে। দু'দেশই বিভিন্ন জায়গা থেকে তেল নিয়ে আসে। ফলে হরমুজের ঝড়-ঝাপটা কাটিয়ে উঠতে পারবে বলে দাবি করেছেন সিঙ্গাপুরের প্রাক্তন বিদেশমন্ত্রী।
ভারত ও সিঙ্গাপুরের সম্পর্ক আরও গভীর করতে হবে, বার্তা ইয়োর
{{/usCountry}}ভারত ও সিঙ্গাপুরের সম্পর্ক আরও গভীর করতে হবে, বার্তা ইয়োর
{{/usCountry}}তারইমধ্যে ভারত ও সিঙ্গাপুরের সম্পর্ক নিয়েও তিনি মুখ খুলেছেন। তাঁর কথায়, 'সিঙ্গাপুর এবং ভারতের সম্পর্ক খুব ভালো। আর সেই সম্পর্ক আগামিদিনেও ভালো থাকবে। আমাদের যদি কিছু করার থাকে, সেটা হল যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার দিকে নজর দিতে হবে।'
আরও পড়ুন: Nadia Food Park by Reliance: হরিণঘাটায় ৬০০ কোটি টাকা ঢালছে আম্বানির রিলায়েন্স, ফুড পার্কে হবে ক্যাম্পা কোলা
পাশাপাশি জয়শংকরদের পরামর্শ দিয়ে তিনি বলেছেন যে আমেরিকার কাছে কোনওভাবেই মাথানত করা যাবে না। তাঁর কথায়, 'আমেরিকাকে সামলাতে হবে ভারতকে। যদি আপনি নিজেকে দমিত হতে দেন, তাহলে আমেরিকা পুরোপুরি চেপে বসবে। তাই আলোচনার ক্ষেত্রে সমান-সমান অবস্থান বজায় রাখতে হবে।'