S-400 Air Defence System in India: বৈশাখেই পাকের ‘দুঃস্বপ্ন’ আসছে ভারতে! থাকবে কোন সীমান্ত? ৭ মাস পরে আসবে আরও ১টি

এপ্রিলেই ভারতের হাতে আসছে চতুর্থ এস-৪০০ (S-400) মিসাইল ডিফেন্স সিস্টেম! যা পাকিস্তানের দুঃস্বপ্ন। শত্রুদেশের ড্রোন ও বিমান রুখতে কতটা শক্তিশালী হবে ভারতের 'সুদর্শন চক্র'? জানুন ভারতর প্রতিরক্ষা বিষয়ক লেটেস্ট আপডেট।

Published on: Mar 31, 2026, 06:55:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈশাখ মাসেই ভারতে পৌঁছে যেতে পারে চতুর্থ এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। আর সেটি মোতায়েন করা হতে পারে পাকিস্তান সীমান্তের দিকেই। সূত্র উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, চতুর্থ এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম পরীক্ষা করার জন্য ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার একটি দল রাশিয়ায় পৌঁছে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলা নববর্ষের প্রথম মাসেই (এপ্রিলের শেষের দিকে) সেটি ভারতে পৌঁছে যাবে। আর পশ্চিম সেক্টরে রাজস্থানের সেটি মোতায়েন করা হবে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

এপ্রিলেই ভারতে চতুর্থ এস-৪০০ ডিফেন্স সিস্টেম চলে আসতে পারে। (ছবিটি প্রতীকী, ন্যানো  ব্যানানা দিয়ে তৈরি করা)
এপ্রিলেই ভারতে চতুর্থ এস-৪০০ ডিফেন্স সিস্টেম চলে আসতে পারে। (ছবিটি প্রতীকী, ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)

আরও পড়ুন: বিস্ফোরণ হতেই ছড়িয়ে পড়ে ধাতব কণিকা! ইরান যুদ্ধে অপরীক্ষিত নয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার US-র

চতুর্থের ৭ মাস পরেই পঞ্চম এস-৪০০ সিস্টেম

আর সেই চতুর্থ এস-৪০০ সিস্টেম পৌঁছানোর মাসসাতেকের মধ্যে পঞ্চম 'সুদর্শন চক্র'-ও (অপারেশন সিঁদুরের সময় এস-৪০০ সিস্টেম সেই নামেই ডাকা হত) মোতায়েন করা হতে পারে ভারতে। সূত্রের খবর, আগামী নভেম্বরে পঞ্চম এস-৪০০ ডিফেন্স সিস্টেম পুরোদমে কাজ শুরু করে দিতে পারে। অপারেশন সিঁদুরের সময় যে এয়ার ডিফেন্সের দূরপাল্লার মিসাইল বা ক্ষেপণাস্ত্র ছুড়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানের পঞ্জাবের মধ্যেই একটি বড় সামরিক বিমানকে গুঁড়িয়ে দিয়েছিল ভারত। সেই সিস্টেমের ভয় পাকিস্তানের মনে এতটাই গেঁথে গিয়েছিল যে কার্যত সব সক্রিয় সামরিক বিমানই আফগানিস্তান ও ইরান লাগোয়া ঘাঁটির দিকে নিয়ে গিয়েছিল।

আরও পড়ুন: LeT Terrorist Nabbed: ঢাকায় বসে বাংলাদেশি জঙ্গিদের পাঠাচ্ছিল ভারতে, সীমান্তের কাছে দিল্লি পুলিশ ধরল সেই লস্কর জঙ্গিকে

আরও ৫টি এস-৪০০ সিস্টেম কিনতে চায় ভারত

তারইমধ্যে আরও পাঁচটি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ বিষয়ক কাউন্সিল। আর সেই পাঁচটি এসে গেলে ভারতের হাতে থাকা মোট এস-৪০০ সিস্টেমের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০। প্রাথমিকভাবে ২০১৮ সালে পাঁচটি এস-৪০০ সিস্টেমের বরাত দিয়েছিল ভারত। সূত্র উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, বাকি পাঁচটি সিস্টেমের জন্যও ভারত সরকার এবং রাশিয়া সরকারের মধ্যে চুক্তির যাবতীয় কাজ বছরখানেকের মধ্যে শেষ হয়ে যাবে।

আরও পড়ুন: নজরে ৪০০ কেজি ইউরেনিয়াম! ইরানে 'গ্রাউন্ড অপারেশনে'র ভাবনা ট্রাম্পের, কীভাবে এড়াবেন ঝুঁকি?

ভারতীয় বায়ুসেনার নজরে বিধ্বংসী প্যান্টসিরও

তারইমধ্যে আরও একটি সিস্টেমের দিকে নজর রয়েছে ভারতের। সূত্রের খবর, রাশিয়ার অত্যাধুনিক, স্বল্প ও মাঝারি পাল্লার প্যান্টসির সিস্টেম কেনার জন্যও সওয়াল করেছিল ভারতীয় বায়ুসেনা। সশস্ত্র ও কামিকাজে ড্রোনের মোকাবিলার ক্ষেত্রে যে সিস্টেমের জুড়ি মেলা ভার। আর এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে প্যান্টসির সিস্টেমকে মিশিয়ে সীমান্তে দ্বিস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যাবে। ফলে ভারতের সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More