Pakistan-Saudi-Turkey Defence Pact: ‘১ দেশে হামলা মানে সব দেশেই হামলা’, সামরিক চুক্তি পাক-সৌদি-তুরস্কের, ভারত বলল…..
Pakistan-Saudi-Turkey Defence Pact: যৌথ সামরিক চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানরা সেই চুক্তির স্বাক্ষর করেছেন।
Pakistan-Saudi-Turkey Defence Pact: যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক। শুক্রবার মক্কায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সেই 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর' করেছেন। তারপর একটি যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে, স্বাক্ষরিত চুক্তির আওতায় ওই তিনটি দেশের মধ্যে যে কোনও একটিতে সশস্ত্র আক্রমণ করা হলেও সেটাকে সব দেশের উপরই আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।

চুক্তির বিষয়ে বিশেষ কিছু জানানো হয়নি
তবে ওই চুক্তির আওতায় কোন দেশ কী ধরনের প্রতিশ্রুতি দিয়েছে বা কোন দেশের দায়বদ্ধতা কী, তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। শুধু যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে, তিন দেশের সুরক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
এমন এক সময়ে এই ঘটনাটি ঘটল যখন লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালী-সহ বিভিন্ন দিকে পশ্চিম এশিয়ার সংঘাত ছড়িয়ে পড়েছে, যার ফলে উপসাগরীয় দেশগুলো আঞ্চলিক নিরাপত্তা সমন্বয় জোরদার করতে উদ্যোগী হয়েছে। প্রাথমিকভাবে সৌদির সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল পাকিস্তান। তবে এই ত্রিপাক্ষিক চুক্তি সেটার থেকে আলাদা।
ওই চুক্তি নিয়ে কী বলল ভারত?
আর সেই আবহে সেই চুক্তির বিষয়ে বিশেষ কোনও মন্তব্য করেনি ভারত। শুক্রবার ভারতীয় বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এটি এমন একটি ঘটনা যা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমরা আপনাদের এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে থাকব।’
আরও পড়ুন: প্রশ্ন মুখস্থ করা, চিরকুট ব্যবহার! নিট-ইউজি প্রশ্নফাঁসের চার্জশিটে চাঞ্চল্যকর দাবি CBI-র
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারত সরকারের মন্তব্য
তারইমধ্যে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মুখ খুলেছে ভারত সরকার। সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদবের প্রশ্নের জবাবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, ‘সরকারের দৃঢ় অবস্থান হল, সন্ত্রাস, শত্রুতা ও হিংসাত্মক পরিবেশেই কেবল ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অগ্রগতি সম্ভব। অথচ পাকিস্তান ক্রমাগত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এবং ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহারের নীতি অনুসরণ করে চলেছে।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


