India Govt on Hasina Press Conference: হাসিনাকে সমর্থন করল না ভারত! সাফ বলল 'বাংলাদেশ সরকার-বিরোধী যা যা বলেছেন....'

India Govt on Hasina Press Conference: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে সমর্থন নেই ভারতের। স্পষ্টভাবে জানিয়ে দিল নয়াদিল্লি। সেইসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হল, দিল্লিতে ওই সাংবাদিক বৈঠকের আয়োজনের ক্ষেত্রে কোনও ভূমিকা নেই ভারত সরকারের।

Published on: Aug 7, 2026, 16:55:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

India Govt on Hasina Press Conference: বাংলাদেশ সরকার বিরোধী যে যে মন্তব্য করেছেন শেখ হাসিনা, তার সমর্থন করে না ভারত। স্পষ্টভাবে জানিয়ে দিল নয়াদিল্লি। শুক্রবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গত বুধবার (৫ অগস্ট) বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা যে সাংবাদিক বৈঠক করেছেন, তাতে ভারতের কোনও ভূমিকা নেই। হাসিনা সরকারের পতন তথা বাংলাদেশের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ওই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল একটি বেসরকারি সংগঠনের তরফে। ওই মঞ্চ থেকে বাংলাদেশের বর্তমান সরকার-বিরোধী যে যে মন্তব্য করা হয়েছে, নয়াদিল্লি তা মোটেও সমর্থন করে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে সমর্থন নেই ভারতের। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স এবং পিটিআই)
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে সমর্থন নেই ভারতের। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স এবং পিটিআই)

'ওই সাংবাদিক বৈঠকের পিছনে ভারতের কোনও ভূমিকা ছিল না'

তাঁর কথায়, ‘এই সাংবাদিক বৈঠকের আগে ভারত সরকার যা বলেছিল, এখনও সেটাই বলা হচ্ছে। এই সাংবাদিক বৈঠকে ভারত সরকারের কোনও ভূমিকা ছিল না। একটি বেসরকারি মিডিয়া সংগঠনের তরফে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেইসঙ্গে এটাও বলতে চাই, ওই মঞ্চ থেকে যা যা কথা বলা হয়েছে, (ভারত সরকার) সেটার সমর্থন করে না। বিশেষত ওখানকার সরকারের বিষয়ে যা যা বলা হয়েছে, তার (সমর্থন করে না ভারত সরকার)।’

আরও পড়ুন: Bengal Low Pressure Forecast Update: নিম্নচাপ জন্মাচ্ছে বাংলা উপকূলে! ভারী বৃষ্টি শুক্রেও, ছোটো বিরতির পরে ফের চলবে

বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছেন হাসিনা, দাবি সালাহউদ্দিনের

আর তিনি সেই মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ার পরে। ৫ অগস্ট হাসিনা দাবি করেছিলেন যে বাংলাদেশে ফিরে গেলে খুনও হয়ে যেতে পারেন। পাঠানো হতে পারে পারে। তারপরও অবশ্যই বাংলাদেশে ফিরে যাবেন। গত দু'বছর ধরে তাঁর স্বপ্নের দেশ ধুঁকছে। তাঁরা যে দেশ গড়ে তুলেছিলেন, তার সঙ্গে আজকের বাংলাদেশের কোনও মিল নেই বলে দাবি করেন হাসিনা।

আরও পড়ুন: প্রশ্ন মুখস্থ করা, চিরকুট ব্যবহার! নিট-ইউজি প্রশ্নফাঁসের চার্জশিটে চাঞ্চল্যকর দাবি CBI-র

সেই ভাষণের পরে তারেক রহমানের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ প্রশ্ন তোলে, কেন হাসিনাকে সাংবাদিক বৈঠক করার সুযোগ দেওয়া হল? সংবাদমাধ্যম বিবিসি বাংলায় তিনি দাবি করেন, দণ্ডপ্রাপ্ত হাসিনাকে সরাসরি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার যে অনুমতি দেওয়া হয়েছে, তাতে ক্ষুব্ধ ঢাকা। হাসিনা এবং তাঁর সহযোগীরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশিদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছেন বলে দাবি করেন সালাহউদ্দিন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More