Indian oil tanker attacked by Iran: ২০ লাখ ব্যারেল তেল থাকা ভারতীয় ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার, দূতকে তলব দিল্লির
Indian oil tanker attacked by Iran: ২০ লাখ ব্যারেল তেল থাকা ভারতীয় ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার। তারপরই ইরানের দূতকে তলব করল ভারতীয় বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, পুরো ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।
Indian oil tanker attacked by Iran: তেল ভর্তি ভারতের তেলের ট্যাঙ্কারে গুলি চালাল ইরানের নৌসেনা। সূত্র উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমনই জানানো হয়েচে। ওই প্রতিবেদন অনুযায়ী, ভারতের ওই ট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল ছিল। শনিবার ওমানের উত্তর দিকে সেই ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানের নৌসেনা গুলি ছুড়েছে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। আর সেই ঘটনার পরই ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বিদেশ মন্ত্রকের তরফে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। কেন ভারতের পতাকা থাকা ওই জাহাজে হামলা চালানো হয়েছে, তা নিয়ে প্রতিবাদ জানানো হবে।

ভারতের একটি ভেসেলে গুলি চালানো হয়
পুরো বিষয়টি নিয়ে ভারতের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্র উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, হরমুজ প্রণালী থেকে দুটি ভারতীয় জাহাজ ফিরে যেতে বাধ্য হয়েছিল। তার মধ্যে একটি ভেসেলকে সরাসরি আক্রমণের মুখে পড়তে হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, একটি ভেসেলের উপরে গুলি চালানো হয়। অপর ভেসেলটি কাছাকাছি ছিল । তবে সেটির উপরে কোনওরকম আক্রমণ চালানো হয়নি বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।
চূড়ান্ত বিরক্ত ভারত, খতিয়ে দেখছে ভারতীয় নৌসেনা
সূত্রের খবর, সেই ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করছে ভারতীয় নৌসেনা। কারণ হরমুজ প্রণালীতে ভারতীয় নৌসেনার কোনও জাহাজ ছিল। ওমান উপসাগরে ভারতের দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি ট্যাঙ্কার আছে। তারইমধ্যে আধিকারিকরা জানিয়েছেন, ইরান যে গুলি চালিয়েছে, সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন: Note Exchange Rule: ৫০০ টাকার নোট পালটানোর নয়া নিয়ম জারি করল RBI? ভোটের মুখে জানাল কেন্দ্র
ইরান ব্ল্যাকমেল করতে পারবে না, হুমকি ট্রাম্পের
তারইমধ্যে ইরান যে আমেরিকার বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ তুলে ফের হরমুজ বন্ধের ঘোষণা করেছে, সেটার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ওদের (ইরান) কোনও নৌবাহিনী নেই, কোনও বায়ুসেনা নেই। ওদের কোনও নেতা নেই; ওদের কিছুই নেই... কিন্তু আমরা ওদের সঙ্গে কথা বলছি। ওরা আবার প্রণালীটি বন্ধ করে দিতে চেয়েছিল, যেমনটা তারা বছরের পর বছর ধরে করে আসছে।'
সেইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ওরা (ইরান) আমাদের ব্ল্যাকমেল করতে পারবে না... ওরা অনেক মানুষ হত্যা করেছে। বছরের পর বছর ধরে ইরানের হাতে আপনাদের অনেক সহযোদ্ধা নিহত হয়েছেন... ওরা ৪৭ বছর ধরে হত্যাকাণ্ড ঘটিয়েও পার পেয়ে গিয়েছে। ওরা আর পার পাবে না।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


