AFC Women's Asian Cup Live Streaming: ছোট জার্সি, ৫ মাস ‘ম্যাচ’ নেই- এশিয়ায় আজ ভারতের প্রতিপক্ষ AIFF-ও, কোথায় লাইভ হবে

আজ এএফসি এশিয়ান কাপে ভিয়েতনামের বিরুদ্ধে নামছে ভারত। তার আগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। ভারতের ম্যাচ কোথায় দেখবেন? লাইভস্ট্রিমিং হবে কোথায়? সেই লড়াইয়ে বাজিমাত করতে পারবে টিম ইন্ডিয়া

Published on: Mar 4, 2026, 13:10:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছেলেরা চূড়ান্তভাবে ডুবিয়েছেন। যে মেয়েরা গর্বিত করছেন, তাঁদের নিয়ে ছেলেখেলা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। অভিযোগ উঠেছে যে পার্থে ভিয়েতনামের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার কয়েক ঘণ্টা আগে ভারতীয় সিনিয়র মহিলা দলের খেলোয়াড়দের যে জার্সি ও কিট পাঠানো হয়েছে, তা ভুল মাপের ছিল। আর শুধু ভুল মাপ বললে একেবারেই কম বলা হয়। কারণ ফেডারেশনকে দেওয়া চিঠিতে খেলোয়াড়রা অভিযোগ করেছেন, যে জার্সি পাঠানো হয়েছে, তা অনূর্ধ্ব-১৫ স্তর বা তার কম বয়সিদের পরার উপযুক্ত। ফলে সিনিয়র দলের ৮০ শতাংশ খেলোয়াড়েরই সেই জার্সি হচ্ছে না বলে অভিযোগ করেছেন খেলোয়াড়রা।

শত প্রতিকূলতা সত্ত্বেও এএফসি এশিয়ান কাপে বাজিমাত করতে চাইছে ভারত। (ছবি সৌজন্যে AIFF)
শত প্রতিকূলতা সত্ত্বেও এএফসি এশিয়ান কাপে বাজিমাত করতে চাইছে ভারত। (ছবি সৌজন্যে AIFF)

যদিও দীর্ঘ ২৩ বছর পর ভারতীয় মহিলা ফুটবল দল এএফসি এশিয়ান কাপের মতো বড় মঞ্চে ফেরার ৪৮ ঘণ্টা আগের ছবিটা অন্য হওয়ার কথা ছিল। যখন গোটা দেশ এই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় মুখিয়ে আছে, ঠিক তখনই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের চূড়ান্ত অব্যবস্থাপনায় বিদেশের মাটিতে চূড়ান্ত অস্বস্তিতে পড়তে হয়েছে ব্লু টাইগ্রেসদের। অস্ট্রেলিয়ার পার্থে ভিয়েতনামের বিরুদ্ধে নামার ঠিক আগের মুহূর্তে উপযুক্ত পোশাক এবং সঠিক মাপের কিট না থাকায় সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন ফুটবলাররা।

ঘটনার সূত্রপাত

খেলোয়াড়রা দাবি করেছেন, টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র দু’দিন আগে যখন দলের ট্রেনিং এবং ম্যাচ জার্সি কার্গোতে এসে পৌঁছায়, তখন দেখা যায় সেগুলোর মাপ একেবারেই বেমানান। দলের ২৬ জন সদস্যের মধ্যে প্রায় ৮০ শতাংশ ফুটবলারের জার্সি এবং পোশাক পরার অযোগ্য। এমনকী কোচিং স্টাফদের পোশাকের মাপও ভুল ছিল। কিটগুলো দেখে মনে হচ্ছে সেগুলো অনূর্ধ্ব-১৫ বা তার চেয়েও ছোট বয়সের অ্যাথলিটদের জন্য তৈরি করা হয়েছে।

এআইএফএফকে কড়া চিঠি

এই অপেশাদারিত্বে ক্ষুব্ধ হয়ে দলের ২৬ জন সদস্য মিলে ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণকে একটি কড়া চিঠি লেখেন। ভারতীয় ফুটবলের ইতিহাসে এই ধরণের গণস্বাক্ষর সম্বলিত প্রতিবাদ বিরল। দলের অধিনায়ক সুইটি দেবী এনগাংবাম এবং অভিজ্ঞ ফুটবলার ডালমিয়া গ্রেসের নেতৃত্বে একটি বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে সাফ জানানো হয়েছে, ‘দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে গেলে পেশাদারিত্ব প্রয়োজন। কিন্তু প্রস্তুতির সময় থেকেই আমরা পোশাক নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছি। শেষ মুহূর্তে ভুল মাপের কিট আসায় দলের মনোবলে যেমন ধাক্কা লেগেছে, তেমনই মনোসংযোগে বিঘ্ন ঘটছে।’

ফুটবলাররা কী কী দাবি তুলে ধরেছেন?

১) দ্রুত সঠিক মাপের ম্যাচ এবং ট্রেনিং কিট প্রদান করতে হবে।

২) ম্যাচ কিক-অফের আগেই বিকল্প পোশাকের নিশ্চয়তা দিতে হবে।

৩) ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

আরও পড়ুন: Sheshnaag-150 Drone System: ইরান যুদ্ধের মধ্যেই 'গোপনে' মেগা প্রস্তুতি ভারতের! 'শেষনাগ-১৫০' ঘোরাবে পুরো খেলা

ফেডারেশনের সাফাই

বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই নড়েচড়ে বসেছে এআইএফএফ। ডেপুটি জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণ সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, মঙ্গলবার সকালেই নতুন কিট ফুটবলারদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং এএফস-র ম্যাচ কমিশনারদের মিটিংয়েও তা ছাড়পত্র পেয়েছে। তবে কেন এমন অব্যবস্থাপনা হল, তার কোনও সদুত্তর মেলেনি।

আরও পড়ুন: WB Rain Forecast till 10th March: টানা ৩ দিন বৃষ্টি নামবে বাংলায়, কোন কোন জেলায়? ৩৩ ডিগ্রি পেরোল কলকাতার তাপমাত্রা

ভিয়েতনামের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে ভারত

তারইমধ্যে আজ ভিয়েতনামের বিরুদ্ধে নামছে ভারতীয় মহিলা দল। সেই ম্যাচটা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। কারণ ফিফা ক্রমপর্যায়ের গ্রুপে সবথেকে পিছিয়ে আছে ভারত। ব্লু টাইগ্রেসদের র‍্যাঙ্ক হল ৬৭। সেখানে ভিয়েতনাম আছে ৩৬। আর সেই ম্যাচের আগে ভারতের অন্যতম চিন্তার কারণ হচ্ছে আন্তর্জাতিক ম্যাচের অভাব। ভারত শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল সেই ২০২৫ সালের অক্টোবরে। যে দল এশিয়ার মঞ্চে খেলবে, তার জন্য কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়নি। অথচ ফিফা উইন্ডো ছিল। তবে ফুটবল ফেডারেশনের দায়সারা মনোভাব উপেক্ষা করেই আজ পার্থে ভালো কিছু করতে মরিয়া সঙ্গীতা বাসফোররা।

আরও পড়ুন: Indian market crashed update: ইরানে ‘যুদ্ধ’, 'রক্তপাত' ভারতে, বাজার খুলতেই ১২ লাখ কোটি টাকা গায়েব, আর কী কারণ?

কোথায় ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে?

আজ বিকেল ৪ টে ৩০ মিনিট থেকে ভারত-ভিয়েতনাম ম্যাচ শুরু হবে। লাইভস্ট্রিমিং হবে ফ্যানকোডে (FanCode)।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More