WB Rain Forecast till 10th March: টানা ৩ দিন বৃষ্টি নামবে বাংলায়, কোন কোন জেলায়? ৩৩ ডিগ্রি পেরোল কলকাতার তাপমাত্রা
টানা তিনদিন বৃষ্টি নামবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে যেমন বৃষ্টি হবে, তেমনই ভিজবে দক্ষিণবঙ্গও। তবে তার জেরে গরম কমার আশায় না করাই ভালো। বরং আগামী কয়েকদিনে পারদ চড়বে রাজ্যের বিভিন্ন জেলার। রাতেও হবে ভালোমতো গরম।
গরমের 'তীর' রীতিমতো গায়ে বিদ্ধ শুরু করেছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে গিয়েছে। রাজ্যের অন্যান্য প্রান্তেও ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে দিনের তাপমাত্রা। সেই রেশ ধরে দিনের তাপমাত্রাও বাড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিনে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। কিন্তু পরবর্তী দু'দিনে ধাপে-ধাপে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত। সেটা উত্তরবঙ্গেও যেমন হবে, তেমন হবে দক্ষিণবঙ্গেও।

তারইমধ্যে আবার রবিবার থেকে টানা তিনদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। । আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার, সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। তবে তাতে গরম তেমন কিছু কমবে না।
উত্তরবঙ্গের কোন জেলায় কবে বৃষ্টি হবে?
১) আজ, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।
২) রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
৩) সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে।
দক্ষিণঙ্গের কোন জেলায় কবে বৃষ্টি হবে?
১) আজ, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
২) রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে।
২) সোমবার এবং মঙ্গলবার হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
কলকাতার তাপমাত্রা পার করল ৩৩ ডিগ্রির গণ্ডি
আর সেইসবের মধ্যেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) ৩৩ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। আর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ২০.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


