India issues NOTAM along Pak Border: পাক বর্ডারের কাছে টানা ১৭ দিন নোটাম জারি ভারতীয় বায়ুসেনার, কাঁপুনি ধরল মুনিরদের!
India issues NOTAM along Pak Border: পাকিস্তান সীমান্তের কাছে টানা ১৭ দিন নোটাম জারি করল ভারতীয় বায়ুসেনা। আর তারপরই ইসলামাবাদের শীর্ষকর্তাদের ঘাড় দিয়ে শীতল স্রোত বয়ে গিয়েছে বলে একটি রিপোর্টে জানানো হয়েছে।
India issues NOTAM along Pak Border: পাকিস্তান সীমান্তের কাছে টানা ১৭ দিনের জন্য 'নোটাম' (NOTAM বা নোটিশ টু এয়ারম্যান) জারি করল ভারত। একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত রাজস্থানের জয়সলমির, বারমের, যোধপুর সেক্টরের পাশাপাশি নাল, বিকানেরের আকাশসীমার কাছেও নোটাম (পাইলটদের সতর্কতা) জারি করা হয়েছে। আর তারপরই নাকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষকর্তারা ঘামতে শুরু করে দিয়েছেন বলে সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম নিউজ ১৮-র প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারত নোটাম জারি করা হল, আর ‘নো ঘুম’ হল পাকিস্তানের?
ওই প্রতিবেদন অনুযায়ী, ভারত ১৭ দিনের নোটাম জারি করা পরই ইসলামাবাদে পাকিস্তানের শীর্ষ প্রতিরক্ষা কর্তাদের মধ্যে চাপা টেনশন কাজ করতে শুরু করে গিয়েছে। ভারতীয় বিজ্ঞপ্তির প্রেক্ষিতে খুঁটিনাটি পর্যালোচনা করতে তড়িঘড়ি বৈঠক ডেকেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক। পুরো বিষয়টি জানানো হয়েছে পাকিস্তানের চিফ অফ ডিফেন্স স্টাফ তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরের কার্যালয়েও।
সীমান্তে সতর্ক থাকার বার্তা দিয়েছে পাকিস্তান, দাবি রিপোর্টে
তারইমধ্যে ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর বাহিনীকে বাড়তি সতর্ক থাকার জন্য ইসলামাবাদ নির্দেশ দিয়েছে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের শীর্ষ প্রতিরক্ষা কর্তারা আশ্বাস দিয়েছেন যে তাঁরা ভারতীয় বায়ুসেনার উপরে নাকি কড়া নজর রেখেছেন। আর তাঁরা পুরোপুরি তৈরি আছেন বলেও নাকি বার্তা দিয়েছেন পাকিস্তানের শীর্ষ প্রতিরক্ষা কর্তারা।
ভারতীয় বায়ুসেনার সামরিক মহড়া আছে
আর সেই রিপোর্টের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মহলের ধারণা, অপারেশন সিঁদুরের আতঙ্ক ছাড়ছে না পাকিস্তানকে। কারণ যে সময় নোটাম জারি করেছে ভারত, ওই সময় নাগাদ ভারতীয় বায়ুসেনা সামরিক মহড়ার প্রস্তুতি সারবে। ৯ সেপ্টেম্বর থেকে ভারত ও জাপানের যৌথ সামরিক মহড়া শুরু হবে। আর সেপ্টেম্বরের শেষদিক থেকে অক্টোবরের গোড়া পর্যন্ত একাধিক দেশের সঙ্গে 'তরং শক্তি ২০২৬' সামরিক মহড়া চালাবে ভারতীয় বায়ুসেনা।
সেরকম সামরিক মহড়ার ক্ষেত্রে নোটাম জারি করাও স্বাভাবিক বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সংশ্লিষ্ট মহলের মতে, পাকিস্তান সীমান্তের ওই সামরিক মহড়ার মাধ্যমে নিজেদের আরও শান দেবে ভারতীয় বায়ুসেনা। কিন্তু তাতেই ঘুম উবে গিয়েছে পাকিস্তানের।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


