Indian Army Chief visits Russia: পুতিন ফিরতেই রাশিয়ায় গেলেন ভারতীয় সেনাপ্রধান! বিধ্বংসী কোনও অস্ত্র নিয়ে আলোচনা?
Indian Army Chief visits Russia: ব্রিকস সম্মেলন থেকে ভ্লাদিমির পুতিন ফেরার কয়েকদিন পরই রাশিয়ায় গেলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। সেখানে প্রতিরক্ষা ও সামরিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। আলোচনায় কোনও অস্ত্রও?
Indian Army Chief visits Russia: তিনদিনের সফরে রাশিয়ায় পৌঁছালেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। ব্রিকস সম্মেলনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লিতে আসার কয়েকদিন পরেই ভারতের সেনাপ্রধান তাঁর দেশে গেলেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রে দু'দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও মজবুত করে এবং সামরিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্যই রাশিয়ায় গিয়েছেন ভারতীয় সেনাপ্রধান।

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভারতের
সেই সফরের সময় অস্ত্র আমদানি ও যৌথভাবে অস্ত্র তৈরির কাজ নিয়ে কোনও আলোচনা করা হবে কিনা, তা নিয়ে দু'দেশের তরফে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট মহলের অবশ্য ধারণা, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনাও হতে পারে। কারণ ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম, ইঞ্জিন, যন্ত্রাংশ ও বিভিন্ন উপাদানের ক্ষেত্রে রাশিয়া অন্যতম গুরুত্বপূর্ণ উৎস রয়ে গিয়েছে।
স্টেলথ ফাইটার থেকে নয়া এয়ার ডিফেন্স সিস্টেম
তারইমধ্যে ভারতকে প্যান্টসির-এস১এম এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিএমপি-৩ ট্যাঙ্কের আধুনিকতম ভার্সনেরও প্রস্তাব দিয়েছে রাশিয়া। তাছাড়া পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট সুখোই-৫৭ বা সু-৫৭ যুদ্ধবিমান এবং এস-৫০০ এয়ার ডিফেন্স সিস্টেমের জন্যও নয়াদিল্লিকে লোভনীয় সব প্রস্তাব দিয়েছে মস্কো। পাশাপাশি ব্রহ্মস মিসাইলকে আরও বিধ্বংসী করে তোলার ক্ষেত্রেও ভারত এবং রাশিয়া যৌথভাবে কাজ করছে।
সেই বিষয়টি নিয়ে ব্রিকস সম্মেলনের ঠিক আগেই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'আমরা যৌথভাবে ব্রহ্মস মিসাইল তৈরি করছি। আর সেই ক্ষেপণাস্ত্রকে আরও বিধ্বংসী করে তোলা, নয়া বৈশিষ্ট্য যোগ করা, বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলা এবং আরও কার্যকরী করে তোলার বিষয়ে ভাবনাচিন্তা করার সময় এসে গিয়েছে।’ সেইসঙ্গে তিনি জানান, ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক ক্রেতা এবং বিক্রেতার গণ্ডি ছাড়িয়ে অনেকদূর এগিয়ে গিয়েছে। বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রযুক্তিই ভারতকে দিতে রাজি আছে রাশিয়া।
ভারতীয় সেনাপ্রধানের ব্যস্ত সূচি
আর সেই পরিস্থিতিতে ভারতীয় সেনাপ্রধান রাশিয়া সফর শুরু করেছেন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মস্কোয় তাঁকে 'গার্ড অফ অনার' দেওয়া হবে। সামরিক ক্ষেত্রে সহযোগিতা এবং প্রশিক্ষণ নিয়ে রাশিয়ার সেনার কমান্ডার-ইন-চিফ কর্নেল জেনারেল আন্দ্রে নিকোলায়েভিচ মরদভিচেভের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় সেনাপ্রধান। তাছাড়া মিখাইলোভস্কায়া মিলিয়াটির আর্টিলারি অ্যাকাডেমিতেও যাবেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


