Bangladesh PM Advisor on Adani-BRICS: 'তারেক রহমান ব্রিকসে যোগ না দেওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো বন্ধ করে দেয় আদানি'

Bangladesh PM Advisor on Adani-BRICS: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেকের প্রধান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর সেই বিষয়টির সঙ্গে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ সরবরাহকে যুক্ত করে হাস্যকর দাবি করলেন রুহুল কবির রিজভি।

Published on: Sep 16, 2026, 16:58:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bangladesh PM Advisor on Adani-BRICS: ব্রিকস সম্মেলন শেষ হয়ে গিয়েছে। ভারত, রাশিয়া-সহ বিভিন্ন সদস্য দেশ অন্যান্য দিকেও মনোযোগ দিতে শুরু করেছে। অথচ সদস্য দেশ না হয়েও বাংলাদেশের শীর্ষনেতারা এখনও ব্রিকস সম্মেলনের কথা ভুলতে পারছেন না। পরিস্থিতি এমনই হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা তথা শাসক দস বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভি দাবি করেছেন, তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দেননি বলেই তাঁদের দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল আদানি গোষ্ঠী।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেকের প্রধান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেকের প্রধান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

কারিগরি ত্রুটির দোহাই দিয়েছিল আদানি গোষ্ঠী, দাবি রিজভির

সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে রিজভি দাবি করেন, নয়াদিল্লিতে হওয়া ব্রিকস সম্মেলনে যোগ না দিয়ে তারেক নাকি বাংলাদেশের সম্মান রক্ষা করেছেন। কিন্তু সেই কারণে আদানি গোষ্ঠীর তরফে বাংলাদেশে ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ করা হয়নি বলে দাবি করেন রিজভি। তাঁর দাবি, রাজনৈতিক কারণে কারিগরি ত্রুটির দোহাই দিয়ে আদানি গোষ্ঠী বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন: IMD on Cyclone Possibility: নিম্নচাপ তৈরি শনিতে, ঘূর্ণিঝড়ে পরিণত হবে? মুখ খুলল মৌসম ভবন, বাংলার দিকে আসবে?

রিজভির কথা ধোপে টেকেনি বাংলাদেশের সংবাদমাধ্যমেই

বিষয়টি নিয়ে আদানি গোষ্ঠীর তরফে কোনও মন্তব্য করা না হলেও রিজভির দেশেরই সংবাদমাধ্যমে জানানো হয়, ঝাড়খণ্ডের গোড্ডায় সংস্থার একটি ইউনিটে গোলযোগের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বাংলাদেশের সরকারি পরিসংখ্যান উদ্ধৃত করে দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে দাবি করা হয়, গত সপ্তাহের বৃহস্পতিবার রাতে গোড্ডা কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের মাত্রা ১,৪০০ মেগাওয়াট পেরিয়ে গিয়েছিল। কিন্তু একটি ইউনিটে গোলযোগের কারণে সরবরাহ নেমে যায় ৭৫০ মেগাওয়াটের নীচে।

আরও পড়ুন: Centre on Shehzad Bhatti Gang: ময়দানে এবার অমিত শাহের মন্ত্রক! ISI সমর্থিত শেহজাদ ভাট্টি গ্যাংকে নিয়ে পদক্ষেপে দিল্লি

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিন থেকেই স্বাভাবিক হয় পরিষেবা

যদিও ১৩ সেপ্টেম্বর থেকেই আবার পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে বলে খোদ বাংলাদেশি সরকারি সংবাদসংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। যেদিন ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিন ছিল (প্রথমদিন ছিল ১২ সেপ্টেম্বর)। অর্থাৎ ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিন থেকেই কেন আদানি পুরোদমে বিদ্যুৎ সরবরাহ করতে শুরু করল, তা নিয়ে কিছু বলতে পারেননি রিজভি।

আরও পড়ুন: India-US Army joint military exercise: পাক থেকে চিন সীমান্ত- ২ প্রান্তে ‘অ্যাকশনে’ ভারতীয় ও মার্কিন সেনা, ধামাকা হবে?

এমনিতে ব্রিকস সম্মেলন নিয়ে বাংলাদেশের শীর্ষ মহলে কার্যত হাহাকার চলছে। ব্রিকসের সদস্য দেশ নয় বাংলাদেশ। সেই পরিস্থিতিতে বিমস্টেকের প্রধান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছিল। কূটনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, বাকিদের ক্ষেত্রেও তাই হয়েছে। যে দেশগুলি ব্রিকসের সদস্য নয়, তাদের রাষ্ট্রনেতাদের দেশের প্রধান হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু ‘অপমানিত’বোধ করেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More