Dinesh Trivedi Bangladesh Meet Update: হাসিনার বিস্ফোরণের পরই বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা দীনেশ ত্রিবেদীর! কী কথা?

Dinesh Trivedi Bangladesh Meet Update: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেখা করলেন। শেখ হাসিনার বিস্ফোরক মন্তব্যর পরেই সাক্ষাৎ হল তাঁদের। কী আলোচনা হল?

Published on: Sep 8, 2026, 14:09:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Dinesh Trivedi Bangladesh Meet Update: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগিরের সঙ্গে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ফোরক মন্তব্যের মধ্যেই তাঁরা দ্বিপাক্ষিক আলোচনা করলেন। তবে তাঁদের বৈঠকে হাসিনা নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি। ভারতীয় হাইকমিশনের তরফে জানানো হয়েছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। (ছবি সৌজন্যে Indian High Commission)
বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। (ছবি সৌজন্যে Indian High Commission)

ভারত ও বাংলাদেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন নিয়ে আলোচনা

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের তরফে বলা হয়েছে, ‘হাইকমিশনার (বাংলাদেশের) রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর অব্যাহত দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। এই আলোচনায় ভারত ও বাংলাদেশের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। তাঁরা এই দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার তাৎপর্যের ওপর বিশেষ জোর দেন।’

আরও পড়ুন: Rajnath Singh Sri Lanka Visit: চিনকে 'মাত' ভারত মহাসাগরে? ৩৮ বছর পরে এই দেশের সফরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী

হাসিনার অভিযোগ বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান নিয়ে

আর বাংলাদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের আগেই ঢাকার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন হাসিনা। সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী, হাসিনা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে বাংলাদেশে ক্রমশ উত্থান হচ্ছে জঙ্গিবাদী গোষ্ঠী এবং শক্তির। আর সেটার প্রভাব সীমিত থাকবে না শুধুমাত্র বাংলাদেশেই। বরং পড়শি দেশ হিসেবে বাংলাদেশে জঙ্গিবাদ এবং মৌলবাদী শক্তির উত্থানের ফল ভুগতে হবে ভারতকেও। বড় খেসারত দিতে হবে বলেও সতর্ক করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Indian Defence Latest Update: ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌসেনার হাত খোলা! পাকের বুক কাঁপিয়ে বড় ‘অ্যাকশন’ ভারতের

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে হাইকমিশনার

এমনিতে এই হাসিনারই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক ঘিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঘিরে জট তৈরি হয়। সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সাক্ষাতের পরে ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আত্মবিশ্বাসী নয়াদিল্লি। তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে রাখা হয়েছে। যে বিষয়টা জানেন খোদ তারেকও।

আরও পড়ুন: Guwahati murder case: 'শীঘ্রই সুগার ড্যাডিকে...,' স্ত্রীকে খুন করে মাথা ফ্রিজে, গ্রেফতার হতেই হুঙ্কার অসম যুবকের

সেইসঙ্গে তিনি জানান, ভারত এবং বাংলাদেশের ইচ্ছা এবং আকাঙ্খা একই - সত্যি-সত্যি ভালো প্রতিবেশী হিসেবে অবস্থান করা। ভারত এবং বাংলাদেশ কোনও সীমান্ত 'শেয়ার' করে না, 'শেয়ার' একই স্বপ্ন। ভারত এবং বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম। দু'দেশই প্রাণবন্ত গণতন্ত্রের ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে বলে জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More