Railways Jobs Reservation: রেলের চাকরির পরীক্ষায় সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত, ঘুরে যাবে অনেকের জীবনের মোড়
প্রাক্তন অগ্নিবীররা রেলে নিয়োগের ক্ষেত্রেও সংরক্ষণের সুযোগ পাবেন। রেল কর্পোরেশন কাঠামোর আওতায় প্রাক্তন সেনাকর্মী এবং প্রাক্তন অগ্নিবীরদের জন্য সেই নিয়োগ চালু করা হচ্ছে। সেই বিষয়ে জানিয়েছে ভারতীয় সেনা ও রেল।
প্রাক্তন অগ্নিবীররা রেলে নিয়োগের ক্ষেত্রেও সংরক্ষণের সুযোগ পাবেন। রেল কর্পোরেশন কাঠামোর আওতায় প্রাক্তন সেনাকর্মী এবং প্রাক্তন অগ্নিবীরদের জন্য লেভেল-১ এবং লেভেল-২ এবং তার উঁচু পদে নিয়োগের জন্য সংরক্ষণের নিয়ম চালু করছে। অগ্নিবীর এবং অবসরপ্রাপ্ত সৈনিকদের পুনরায় কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য সেনাবাহিনী এবং রেল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। চার বছরের মেয়াদ শেষে সেনাবাহিনী থেকে অবসর নেওয়া অগ্নিবীর এবং সৈনিকদের জন্য এটি একটি সুখবর।

আরও পড়ুন: বিদ্যুৎ চলে গেলেও টানেলে ৫৫ কিমি বেগে ছুটবে কলকাতা মেট্রো! নয়া সিস্টেমের উদ্বোধন
রেলের চাকরিতে বিশেষ সংরক্ষণ
রেলের তরফে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মীদের কল্যাণ ভারতীয় রেলের নীতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সেইমতো লেভেল-১ এবং লেভেল-২ এবং তার উপরের পদগুলিতে উপযুক্ত সংরক্ষণ কোটা নির্ধারণ করা হয়েছে। রেলের তরফে আরও জানানো হয়েছে, লেভেল-২ এবং তার উপরে পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য ১০ শতাংশ এবং লেভেল -১ (আরআরবি গ্রুপ ডি) পদে ২০ শতাংশ সংরক্ষণের বিধান করা হয়েছে, যখন লেভেল-২ এবং তার উপরে পদে প্রাক্তন অগ্নিবীরদের জন্য পাঁচ শতাংশ এবং লেভেল-১ পদে ১০ শতাংশ সংরক্ষণের বিধান রাখা হয়েছে।
আরও পড়ুন: রেলে ১১,১২৭ সহকারী লোকো পাইলট নিয়োগ হবে, পড়ল অনুমোদন, পূর্ব রেলে কত শূন্যপদ?
অগ্নিবীরদের জন্য নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ
প্রাক্তন অগ্নিবীরদের চাকরি নিশ্চিত করতে সরকার আগে কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে নিয়োগে তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থাও করেছে। দিল্লি পুলিশে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের ২০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শারীরিক দক্ষতা পরীক্ষা থেকে ছাড় এবং সর্বোচ্চ তিন বছর বয়সের সীমায় ছাড়ের মতো গুরুত্বপূর্ণ সংস্থানও রয়েছে।
আরও পড়ুন: 'ভাতা অন্য মাত্রা আনে, তবে চাকরি সবার আগে', দাবি নিয়োগ দুর্নীতির ‘মাথা’ পার্থের
প্রথম ব্যাচের মেয়াদ শেষ হবে ২০২৬ সালে
উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে প্রতিরক্ষা ক্ষেত্রে একটি বড় সংস্কার হিসবে প্রতিরক্ষা মন্ত্রক অগ্নিপথ প্রকল্পের আওতায় অগ্নিবীরদের নিয়োগ শুরু করেছিল। এই প্রকল্পের আওতায় ভারতীয় সেনা, ভারতীয় নৌসেনা ও ভারতীয় বায়ুসেনায় চার বছরের জন্য যুবক-যুবতীদের নিয়োগ করা হয়। চার বছর পরে মাত্র ২৫ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী করা হযবে। এ বছর অগ্নিবীর প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত প্রথম ব্যাচের মেয়াদ শেষ হবে হবে। এই পরিস্থিতিতে সরকার তাঁদের আবার কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নয়া পদক্ষেপ করল।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


