...
...
Next Story

Indian Railways Train Scheme: বিনামূল্যে ট্রেন টিকিট, খাবারের টাকাও লাগবে না- নয়া প্রকল্পের পথে রেল, কীভাবে?

ভারতীয় রেলের ধামাকা অফার! এবার ট্রেনের টিকিট থেকে শুরু করে চা-খাবার এবং দুপুরের খাবার—সবই পাবেন একদম বিনামূল্যে। বন্দে ভারত ও তেজস এক্সপ্রেসের যাত্রীদের জন্য রেল আনল বিশ্বের বৃহত্তম লয়্যালটি প্রোগ্রাম। কীভাবে রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে ফ্রিতে সফর করবেন? জানুন বিস্তারিত এই প্রতিবেদনে

Published on: Mar 15, 2026, 08:53:35 IST
Advertisement

ভারতীয় রেলের নয়া পরিকল্পনা। আকাশপথে যাতায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিতে এবং মধ্যবিত্ত যাত্রীদের রেলমুখী করতে এবার এক 'ব্লকবাস্টার' স্কিম নিয়ে হাজির হয়েছে ভারতীয় রেলওয়ে। রেলের দাবি, এটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম 'লয়্যালটি প্রোগ্রাম' (Loyalty Program)। এই প্রকল্পের আওতায় যাত্রীরা ট্রেনের টিকিট থেকে শুরু করে চা থেকে দারুণ খাবার - সবই পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে।

কী এই নতুন পরিকল্পনা?

ভারতীয় রেল নয়া একটি প্রকল্প চালুর পরিকল্পনা করছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
ভারতীয় রেল নয়া একটি প্রকল্প চালুর পরিকল্পনা করছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

বিগত কয়েক বছরে সস্তা বিমান পরিষেবা বা বাজেট এয়ারলাইন্সের কারণে রেলের প্রিমিয়াম শ্রেণির অনেক যাত্রী বিমানে যাতায়াত শুরু করেছেন। সেই হারানো বাজার ফিরে পেতে রেল বোর্ড এক অভিনব রিওয়ার্ড পয়েন্ট সিস্টেম চালু করতে চলেছে বলে সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদনে জানানো হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে, ক্রেডিট কার্ড বা অনলাইন শপিংয়ের মতো এবার ট্রেন ভ্রমণেও আপনি 'পয়েন্ট' অর্জন করবেন। আপনি যত বেশি কিলোমিটার পথ রেলে সফর করবেন, আপনার আইআরসিটিসি (IRCTC) অ্যাকাউন্টে তত বেশি রিওয়ার্ড পয়েন্ট জমা হবে।

কী কী সুবিধা পাবেন যাত্রীরা?

ওই প্রতিবেদন অনুযায়ী, রেলওয়ের শীর্ষ আধিকারকিরা জানিয়েছেন যে এই রিওয়ার্ড পয়েন্টগুলো ডিজিটাল ওয়ালেটের মতো কাজ করবে। একজন যাত্রী এই পয়েন্টগুলো ব্যবহার করে একগুচ্ছ সুবিধা উপভোগ করতে পারবেন।

১) বিনামূল্যে টিকিট: পর্যাপ্ত পয়েন্ট জমা হলে পরবর্তী যাত্রার জন্য বেস ফেয়ার বা মূল ভাড়ায় বড় ছাড় অথবা সম্পূর্ণ বিনামূল্যে টিকিট পাওয়া যাবে।

৩) লাউঞ্জ সুবিধা: স্টেশনের বিলাসবহুল ওয়েটিং লাউঞ্জে বিনামূল্যে বিশ্রাম নেওয়ার সুযোগ মিলবে।

৪) সিট আপগ্রেডেশন: থার্ড এসি থেকে সেকেন্ড এসি কিংবা সেকেন্ড এসি থেকে ফার্স্ট এসিতে বিনামূল্যে নিজের আসন আপগ্রেড করার সুযোগ থাকছে।

আরও পড়ুন: Howrah-Kharagpur Local Train: ‘হাওড়া-খড়্গপুর লাইনে লোকাল ট্রেন পরিষেবা ভালো হবে’, ২৯০৫ কোটি টাকার কাজে সংকেত

কবে থেকে শুরু হচ্ছে এই পরিষেবা?

ওই রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে এই প্রকল্পটি পাইলট প্রজেক্ট হিসেবে এপ্রিল মাস থেকে দেশের প্রিমিয়াম ট্রেনে (যেমন - বন্দে ভারত এক্সপ্রেস এবং তেজস এক্সপ্রেস) শুরু হতে পারে। সেখানে সাফল্য মিললে ধাপে-ধাপে সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন এবং সাধারণ যাত্রীদের জন্য এটি চালু করা হবে। এই প্রকল্পে ভারতের ৭,০০০-এর বেশি স্টেশন এবং প্রতিদিন প্রায় তিন কোটি যাত্রীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: WB Rain Forecast till 20th March: সোমে ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিমি বেগে কালবৈশাখী, বৃষ্টি চলবে বাংলাজুড়েই, কবে কমবে?

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে রেল

প্রতারণা রুখতে এই রিওয়ার্ড পয়েন্ট সরাসরি যাত্রীর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আইআরসিটিসি অ্যাকাউন্টে জমা হবে। ফলে একজনের পয়েন্ট অন্য কেউ ব্যবহার করতে পারবেন না। অফ-সিজন বা যখন ট্রেনে ভিড় কম থাকে, তখন রেল কর্তৃপক্ষ পয়েন্টের ভ্যালু বাড়িয়ে দেওয়ার পরিকল্পনাও করছে যাতে যাত্রীরা সেই সময়ে ভ্রমণে উৎসাহিত হন।

আরও পড়ুন:

বিশেষজ্ঞদের মতে, রেলের এই পদক্ষেপ বিমান সংস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশেষ করে যাঁরা ঘনঘন যাতায়াত করেন, তাঁদের জন্য এটি সঞ্চয়ের এক দুর্দান্ত মাধ্যম হয়ে উঠবে। ভারতীয় রেলের এই ডিজিটাল রূপান্তর সাধারণ মানুষের ট্রেন ভ্রমণের অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন রেলের আধিকারিকরা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe