Indian Origin Businessman Arrested: সেক্স পার্টি, ৯৫৪ কোটির ব্যাঙ্ক প্রতারণা! US-এ গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

Indian Origin Businessman Arrested: মার্কিন গোয়েন্দা সংস্থা আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস)-এর অভিযানে একটি বিলাসবহুল প্রাসাদ থেকে মহেন্দর মাখিজানিকে গ্রেফতার করা হয়। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।

Published on: Jun 11, 2026, 21:32:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Indian Origin Businessman Arrested: বিমা পলিসির রেকর্ড জালিয়াতি এবং আন্তর্জাতিক চক্র ব্যবহার করে একটি মার্কিন ব্যাঙ্ক থেকে প্রায় ১০ কোটি ডলার (প্রায় ৯৫৪.২ কোটি টাকা) হাতিয়ে নেওয়ার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউপোর্ট বিচ থেকে গ্রেফতার করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত অর্থলগ্নকারী ব্যবসায়ী মহেন্দর মাখিজানিকে (৪৪)।

US-এ গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী (সৌজন্যে টুইটার)
US-এ গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী (সৌজন্যে টুইটার)

মার্কিন গোয়েন্দা সংস্থা আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস)-এর অভিযানে একটি বিলাসবহুল প্রাসাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। আদালতের নথি অনুযায়ী, গ্রিনকার্ডধারী এই ভারতীয় ব্যবসায়ীর বিরুদ্ধে শুধু ব্যাঙ্ক জালিয়াতিই নয়, বরং অবৈধ যৌন পার্টি (সেক্স পার্টি) ও মাদক পার্টি আয়োজন করে ব্যাঙ্কের কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এছাড়া ভাড়াটে সশস্ত্র গুন্ডাবাহিনী দিয়ে ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি অভিজাত হোটেল ও রেস্তোরাঁ জোরপূর্বক দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কীভাবে চলত জালিয়াতি ও ব্ল্যাকমেইল?

ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি বিলাল এসায়লি জানান, মহেন্দর মাখিজানি ‘ক্যান্টর গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ করতেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে একটি মার্কিন ব্যাঙ্কের কাছ থেকে রিয়েল এস্টেট বা আবাসন খাতে ঋণ দেওয়ার নাম করে প্রায় ১০ কোটি ডলার অগ্রিম নেন তিনি। নথি অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের এপ্রিলের মধ্যে মহেন্দর ঋণের বিপরীতে জামানত রাখা সম্পত্তির ভুয়ো কাগজপত্র তৈরি করেন। তদন্তকারী কর্মকর্তারা জানান, মহেন্দর অত্যন্ত গোপনে ব্যাঙ্কের কর্মকর্তাদের জন্য দামি মাদক ও যৌনকর্মীদের নিয়ে বিশেষ প্রাইভেট পার্টির আয়োজন করতেন। পরবর্তীতে ওইসব পার্টিতে অংশ নেওয়া ব্যাঙ্ক কর্মকর্তাদের গোপন কর্মকাণ্ডের কথা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেইল করতেন তিনি, যাতে ব্যাঙ্ক তার জালিয়াতি ধরতে পেরেও কোনও আইনি পদক্ষেপ না নেয়।

আদালতের হলফনামায় দেখা গেছে, কোনও কর্মচারী বা সহযোগী তার এই জালিয়াতির বিরোধিতা করলে মহেন্দর মাখিজানি তাদের চরমভাবে হেনস্তা করতেন। এমনকী অধস্তন কর্মচারীদের ‘খুন’ করার এবং তাদের ‘পরিবার ও সন্তানদের রাস্তায় নামিয়ে দেওয়ার’ হুমকিও দিতেন তিনি। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের ওপর আধিপত্য বিস্তার করতে মহেন্দর মাখিজানি ভয়ভীতি ও সহিংসতার আশ্রয় নিতেন বলে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার আরেক লগুনা বিচের ব্যবসায়ী মহম্মদ হোনারকারের সঙ্গে রিয়েল এস্টেট ব্যবসায় জালিয়াতির কারণে গত মাসে এক সালিশি আদালত মহেন্দরকে ১৩০ কোটি ডলার জরিমানা ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ব্যাঙ্ক ছাড়া আর কোথায় প্রতারণার জাল বিছিয়েছিলেন মাখিজানি, তার হদিস পেতে চাইছেন তদন্তকারীরা।