...
...
Next Story

India's Schedule in World Cup 2027: শুরুতেই ১৯ নভেম্বরের ‘দুঃস্বপ্ন’, কতবার পাককে হারাতে পারে? বিশ্বকাপে ভারতের সূচি

India's Schedule in World Cup 2027: ২০২৭ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। একেবারে নতুন ফর্ম্যাটে খেলা হবে বিশ্বকাপ। তাতে পাকিস্তানের বিরুদ্ধে কতবার খেলার সুযোগ পাবে ভারত?

Published on: Oct 1, 2026, 21:35:04 IST
Advertisement

India's Schedule in World Cup 2027: যেটা অনেকেই চান না, সেটাই হল। ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপে একই গ্রুপে রাখা হল ভারত এবং পাকিস্তানকে। টুর্নামেন্টের যা ফর্ম্যাট, তাতে বিশ্বকাপে তিনবার মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। তবে ভারতের বিশ্বকাপ যাত্রাটা শুরু হবে ২০২৩ সালের ১৯ নভেম্বেরর দুঃস্বপ্ন দিয়ে। ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে যে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত, সেই অজিদের বিরুদ্ধেই ২০২৭ সালের বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া (ভারতের সব ম্যাচের সূচি, সময় ও মাঠের তথ্য একেবারে নীচে দেওয়া আছে)

২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের ফর্ম্যাট

২০২৭ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। (ছবি সৌজন্যে এপি)
২০২৭ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। (ছবি সৌজন্যে এপি)

২০২৭ সালে নয়া ধাঁচে হবে বিশ্বকাপে। নক-আউটের আগেই তিনটি পর্যায়ের খেলা হবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া মিলিয়ে ১২টি মাঠে ১৪টি দল খেলবে। ২০২৭ সালের ২ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ।

১) গ্রুপের চূড়ান্ত দুটি দল নির্ধারণ করতে প্রাথমিকভাবে তিনটি দলের খেলা হবে। একটি দল উঠবে।

২) ১২টি দলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। ইতিমধ্যে দুটি গ্রুপের পাঁচটি দল নিশ্চিত হয়ে গিয়েছে। যে দল উঠবে, তাদের একটি গ্রুপে সুযোগ পাবে। অপর দলের জায়গা নেবে কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন দল।

৩) সেরা সাতটি দল সুপার ৭ পর্যায়ে যাবে। রাউন্ড-রবিন পর্যায়ে খেলা হবে। অর্থাৎ প্রতিটি দল খেলবে প্রতিটি দলের বিরুদ্ধে।

৪) চারটি সেরা দল সেমিফাইনালে উঠবে। ২০২৭ সালের ২১ নভেম্বর হবে বিশ্বকাপ ফাইনাল।

আরও পড়ুন: Captain Smit Machchhar Health Update: সুস্থ হচ্ছেন ভারতের ‘গর্ব’ ক্যাপ্টেন স্মিত! 'উগ্র ইসলামি' কো-পাইলট ‘মহিলাদের….’

গ্রুপ 'এ'-তে কোন কোন দল আছে?

২) অস্ট্রেলিয়া

৩) ভারত

৪) পাকিস্তান

৫) জিম্বাবোয়ে

৬) কোয়ালিফায়ার এ

আরও পড়ুন: UPSC Success Story: ঠাকুরদা ছিলেন চম্বলের কুখ্যাত ডাকাত! আইআইটি-ইউপিএসসি পাস করে তাক লাগালেন নাতি

গ্রুপ 'বি'-তে কোন কোন দল আছে?

১) বাংলাদেশ

২) ইংল্যান্ড

৩) দক্ষিণ আফ্রিকা

৪) শ্রীলঙ্কা

৫) নিউজিল্যান্ড

৬) কোয়ালিফায়ার বি

আরও পড়ুন: Mohsin Naqvi Asian Cricket Council: ‘ট্রফিচোর’ নকভির কুর্সি হারানো প্রায় নিশ্চিত! ‘স্যার’ বলতে হবে বাংলাদেশি তারকাকে

২০২৭ সালের বিশ্বকাপের পুরো সূচি

২০২৭ সালের বিশ্বকাপের পুরো সূচি

গ্রুপ পর্যায়ে ভারতের ম্যাচের সূচি

১) ৭ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া, কেপটাউন, দুপুর ১ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

২) ১০ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান, জোহানেসবার্গ, দুপুর ১ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)।

৩) ১৪ অক্টোবর: বনাম আফগানিস্তান, সেঞ্চুরিয়ন, দুপুর ১ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)।

৪) ১৭ অক্টোবর: বনাম কোয়ালিফায়ার এ, ব্লুমফন্টেইন, দুপুর ১ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)।

৫) ২৪ অক্টোবর: ভারত বনাম জিম্বাবোয়ে, ভিক্টোরিয়া ফলস, দুপুর ১ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks