আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে ভারত-সহ অনেক দেশের সঙ্গে শুল্ক চাপিয়ে সম্পর্ক খারাপ করেছেন। এখন ট্রাম্পের এই সিদ্ধান্তকে ভুল বলে আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট। তিনি বলেন, 'আমি ট্রাম্পের সমর্থক, কিন্তু আমার মনে হয় তিনি ভারতের উপর ট্যারিফ চাপিয়ে ভুল করেছেন, যেখানে চিনের মতো অন্য দেশও প্রতারণা করছে। কিন্তু তাদের সঙ্গে এমন আচরণ করা হয়নি।'

আরও পড়ুন: ওয়াশিংটনের বিমানে জেলেনস্কি, ট্রাম্পকে ফোন পুতিনের, মিসাইল রুখতে ‘খেলা’ রাশিয়ার?
উল্লেখ্য, ট্রাম্প ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। যার মধ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক রাশিয়া থেকে তেল আমদানির জন্য চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে বক্তব্য রাখতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট সাম্প্রতিককালে পাকিস্তান ও আমেরিকার ঘনিষ্ঠতা নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন যে আমেরিকার লাভ পাকিস্তানের সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে বন্ধুত্ব মজবুত করার মধ্যেই রয়েছে।
আরও পড়ুন: কাশ্মীর নিয়ে পাকামো মারতে গিয়ে থাপ্পড় খেল পাকিস্তান, বেইজ্জত হল রাশিয়ার কাছে
তিনি বলেন, 'ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা যে বড় ভুলগুলো করেছিল, তার মধ্যে একটি ছিল ক্রমাগত পাকিস্তানের দিকে ঝুঁকে থাকা, যেখানে ভারত একটি উদার গণতন্ত্র এবং পাকিস্তান একটি সামরিক একনায়কতন্ত্র।' তিনি আরও বলেন যে গত ২০ বছর ধরে মার্কিনরা খুব বিচক্ষণতার সঙ্গে এটি সংশোধন করার চেষ্টা করছে।
আরও পড়ুন: 'আমাকে বাধ্য করেছে...,' শুল্কে জর্জরিত চিনকেই দোষারোপ করলেন ট্রাম্প, কেন?
{{/usCountry}}আরও পড়ুন: 'আমাকে বাধ্য করেছে...,' শুল্কে জর্জরিত চিনকেই দোষারোপ করলেন ট্রাম্প, কেন?
{{/usCountry}}তিনি বলেন, 'আমার মনে হয় এই শুল্ক একটি বড় ধাক্কা। কিন্তু গণতান্ত্রিক দেশগুলির সঙ্গে ভারতের মৌলিক স্বার্থ এবং মূল্যবোধের কথা মাথায় রাখলে, আমার মনে হয় এটি সাময়িক ধাক্কা হবে। আশা করি, খুব শীঘ্রই এটি ঠিক করে নেওয়া হবে।' এর পাশাপাশি, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট এও বলেন যে একবিংশ শতক ভারতের এবং দেশের প্রধানমন্ত্রী - তিনি চার দশক বা পাঁচ দশক পরে যেই হোন না কেন - আমেরিকার রাষ্ট্রপতির কাছ থেকে স্বাধীন বিশ্বের নেতার দায়িত্ব নিতে পারেন।