...
...
Next Story

Iran ‘attacks’ ships in Hormuz: 'হরমুজ ফের বন্ধ', রেডিয়ো মেসেজে ইরানের নৌসেনার, গুলি চালানো হল কমপক্ষে ২ জাহাজে

Iran ‘attacks’ ships in Strait of Hormuz: হরমুজ বন্ধের পরে দুই জাহাজে ইরান গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

Published on: Apr 18, 2026, 18:20:25 IST
Advertisement

Iran ‘attacks’ ships in Strait of Hormuz: হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে ইরান। আর ঘোষণার সঙ্গে-সঙ্গেই হরমুজ দিয়ে যাওয়া একটি ট্যাঙ্কারে ইরান হামলা চালিয়েছে বলে ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের তরফে দাবি করা হল। ব্রিটেনের প্রতিষ্ঠানের তরফে দাবি করা হয়েছে, ওই ট্যাঙ্কারের ক্যাপ্টেন জানিয়েছেন যে ইরানের রেভোলিউশনারি গার্ডস কোরের দুটি গানবোটের তাদের দিকে এগিয়ে আসে। আর কোনওরকম সতর্কতা না দিয়েই ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছেন ক্যাপ্টেন। যদিও বিষয়টি নিয়ে ইরানের তরফ আপাতত কোনও মন্তব্য করা হয়নি। তাতে অবশ্য উদ্বেগ কমেনি।

হরমুজ বন্ধের পরে দুই জাহাজে ইরান গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠল। (ছবিটি প্রতীকী,  সৌজন্যে এএফপি)
হরমুজ বন্ধের পরে দুই জাহাজে ইরান গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

আরও পড়ুন: Iran War Latest Update: গোপনে ইরানকে অস্ত্র দিয়ে চলেছে চিন? রহস্যজনক কর্গো বিমানের অবতরণে বাড়ছে জল্পনা

হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান

এমনিতে একপ্রস্থ নাটকের পরে ইরানের তরফে দাবি করা হয়, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে দেওয়া হবে না। ইরানের সামরিক কমান্ডের চরফে এক বিবৃতিতে বলা হয়, আমেরিকা ইরানের বন্দরে জাহাজ অবরোধ অব্যাহত রেখে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে প্রবেশকারী সব জাহাজের চলাচলের স্বাধীনতা ফিরিয়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত হরমুজের পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে থাকবে।

আরও পড়ুন: US Sanction Waiver on Russian Oil: রাশিয়ার তেলে পিছলে গিয়ে ডিগবাজি খেল আমেরিকা, 'করব না' বলেও 'করে দিল'!

ইরানের বোট থেকে গুলি চালানোর দাবি

আরও পড়ুন: Strait of Hormuz Latest Update: ইরান খুলে দিলেও হরমুজ প্রণালী অতিক্রম করতে গিয়ে ফিরে গেল ভারতীয় জাহাজ

ব্রিটেনের সংস্থার তরফে কী বলা হল?

ওই সংবাদসংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, একটি কন্টেনার জাহাজেও গুলি লেগেছে। তাছাড়া ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের তরফে জানানো হয়েছে, তাদের কাছে বার্তা এসেছে যে ওমানের উত্তর-পূর্বে ২০ নটিক্যাল মাইল দূরে একটি ট্যাঙ্কারে গুলি চালিয়েছে ইরান। তবে ট্যাঙ্কারের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কন্টেনারের সদস্যরাও সুরক্ষিত আছেন বলে ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের তরফে জানানো হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe