...
...
Next Story

Israel PM Hair and Makeup Expense: ৪৪৯০০০০০ টাকা- প্রধানমন্ত্রীর চুল ও মেকআপের জন্য ৬ বছরে কত টাকা খরচ করল ইজরায়েল?

Israel PM Hair and Makeup Expense: প্রধানমন্ত্রীর হেয়ার স্টাইলিং এবং মেকআপের জন্য ২০১৯ সাল থেকে কোটি-কোটি টাকা খরচ করেছে ইজরায়েল। আর সবথেকে বেশি খরচ হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ের ক্ষেত্রে।

Published on: Sep 13, 2026, 18:35:18 IST
Advertisement

Israel PM Hair and Makeup Expense: প্রধানমন্ত্রীর চুল ও মেকআপের জন্য মেরেকেটে ছয় বছরে ৪.৪৯ কোটি টাকা খরচ করেছে ইজরায়েল। এমনই তথ্য উঠে এল ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে প্রকাশিত পরিসংখ্যানে। আর ৯০ শতাংশের মতোই অর্থ খরচ হয়েছে ইজরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারার জন্য। যে সময়ের পরিসংখ্যান পেশ করা হয়েছে ইজরায়েলের তরফে, তার বেশিরভাগটাই প্রধানমন্ত্রীর পদে ছিলেন নেতানিয়াহু।

অপর ২ প্রধানমন্ত্রীর জন্য খরচ যৎসামান্য হয়েছে

ইজরায়েলের প্রধানমন্ত্রী  বেঞ্জামিন নেতানিয়াহু। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

পরিসংখ্যানে দেখা গিয়েছে যে বছর-বছর চুল এবং মেকআপের পিছনে খরচ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ যখন ইজরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন, সেইসময় ওই খাতে খরচ হয়েছিল ৮৪,০০০ শেকেলসের মতো। যে অঙ্কটা ভারতীয় মুদ্রায় ২৬.৩৪ লাখ টাকার মতো।

আরও পড়ুন: Rafale Fighter Jet Upgrade: রাফাল হয়ে উঠছে আরও বিধ্বংসী! ওড়ার আগেই লেজ গুটিয়ে পালাবে পাকিস্তানের যুদ্ধবিমান

২০২৫ সালে ১ কোটি টাকার বেশি খর হয়েছিল

আর নেতানিয়াহু ইজরায়েলের প্রধানমন্ত্রীর পদে ফিরে আসার পরে ২০২৩ সালে সেই খরচটা লাফিয়ে বেড়ে গিয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ওই খাতে খরচ হয়েছিল ৯৮.৩৮ লাখ টাকার মতো। তার মধ্যে নেতানিয়াহু কুর্সিতে বসার পরই খরচ হয়েছিল প্রায় ৯৭.৫২ লাখ টাকা। ২০২৫ সালে আবার খরচের অঙ্কটা বেড়ে ১.০৬ কোটি টাকায় পৌঁছে গিয়েছিল। সেটাই এখনও পর্যন্ত এক বছরে সর্বোচ্চ।

আবার ২০২৩ সালের অক্টোবরে যখন থেকে যুদ্ধ শুরু হয়েছিল, সেইসময় সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে নেতানিয়াহুর হেয়ার স্টাইলিংয়ের ক্ষেত্রে প্রায় ২.৫ লাখ টাকা খরচ হয়েছিল। মেকআপে খরচ হয়েছিল ১.৫১ লাখ টাকার মতো। শুধু অক্টোবরেই ৭৭,০৭৬ টাকার মতো খরচ হয়েছিল।

আরও পড়ুন: BRICS Summit 2026: পাককে ‘জঙ্গিদের মদত দেওয়া’ দেশ বলতে চাননি, সেই দেশের PM-র সঙ্গে বৈঠকে রাহুলরা

রোয়া নিউজের রিপোর্ট উদ্ধৃত করে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বিদেশ সফরের সময়ও ইজরায়েলের প্রধানমন্ত্রীর চুল ও মেকআপের জন্য ভালো মতো খরচ হয়েছিল। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যখন চারদিনের সফরে ওয়াশিংটনে গিয়েছিলেন, সেইসময় খরচ পড়েছিল ১২.৯ লাখ টাকার মতো। আবার ২০২৪ সালের জুলাইয়ে যখন ওয়াশিংটনে গিয়েছিলেন, তখন প্রায় ১১ লাখ টাকা খরচ হয়েছিল বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks