Donald Trump on Israeli PM: 'আমি যা বলি...,' ট্রাম্পের আত্মবিশ্বাসী সুরের পরই লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫
Donald Trump on Israeli PM: পশ্চিম এশিয়ায় সামরিক পদক্ষেপগুলোতে, বিশেষ করে লেবাননে সম্ভাব্য হামলার বিষয়ে তিনি ইজরায়েলকে প্রভাবিত করতে পারবেন কিনা-জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি এ ধরনের সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।
Donald Trump on Israeli PM: শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে ইজরায়েলের অস্তিত্বই থাকত না। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন তিনি। বেঞ্জামিন নেতানিয়াহু প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভালো, কিন্তু তাঁকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে হয়।’
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয় যে তিনি ইজরায়েলকে নিয়ন্ত্রণ করতে এবং লেবাননের ওপর হামলা চালানো থেকে বিরত রাখতে পারবেন কিনা। তখন ট্রাম্প বলেন, ‘তারা আমাকে অনেক সম্মান করে এবং আমি যা বলি তারা তাই করবে।’ কিন্তু এই সাক্ষাৎকারের পর এবং যুদ্ধবিরতি ঘোষণার এক দিনেরও কম সময় পর শনিবার সকালে দক্ষিণ লেবাননে নতুন করে একাধিক হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন।
লেবাননে সংঘাত ও ডোনাল্ড ট্রাম্প
পশ্চিম এশিয়ায় সামরিক পদক্ষেপগুলোতে, বিশেষ করে লেবাননে সম্ভাব্য হামলার বিষয়ে তিনি ইজরায়েলকে প্রভাবিত করতে পারবেন কিনা-জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি এ ধরনের সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি পারব। আমার প্রতি তাদের (ইজরায়েল সরকার) অনেক শ্রদ্ধা আছে এবং আমি যা বলি, তারা তা-ই করে।’ পাশাপাশি, ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে নেতানিয়াহু প্রসঙ্গে বলেন, ‘সম্পর্ক ভালো, তবে আমাদের তাঁকে কিছুটা মানসিকভাবে সচেতন রাখতে হবে।’ তেহরানের সঙ্গে যুদ্ধ অবসানের চুক্তি হওয়া সত্ত্বেও লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইজরায়েলের সামরিক অভিযানের কারণে ট্রাম্প এর আগে অসন্তোষ প্রকাশ করেছিলেন। চলতি মাসের শুরুর দিকে এক ফোনালাপে তিনি নেতানিয়াহুর প্রতি বেশ বিরক্তি প্রকাশ করে কথা বলেন।
ট্রাম্প আরও বলেন, 'আমার জন্য ইজরায়েল আজ টিকে আছে, কারণ আমি বারাক হুসেইন ওবামার করা জেসিপিওএ চুক্তি বাতিল করেছি, যা ছিল পরমাণু অস্ত্রের দিকে যাওয়ার একটি পথ। তারা পাঁচ বছর আগেই তা পেয়ে যেত। আমার মতে, তারা প্রথম সপ্তাহের মধ্যেই তা ব্যবহার করত, আজ আর ইজরায়েলের অস্তিত্ব থাকত না। আমি না থাকলে বহু বছর আগেই ইজরায়েল ধ্বংস হয়ে যেত।' সাক্ষাৎকারে ট্রাম্প বিশ্ব রাজনীতির নানা উত্তপ্ত ইস্যু নিয়ে কথা বলেন। ইরানের সঙ্গে তাঁর করা সাম্প্রতিক শান্তি চুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই চুক্তির মাধ্যমেই বিশ্ব এক ভয়াবহ অর্থনৈতিক মন্দা থেকে রক্ষা পেয়েছে। তাঁর মতে, ইরান যুদ্ধ দীর্ঘ হলে পুরো বিশ্বের অর্থনীতি ধসে পড়ার শঙ্কা ছিল। সাক্ষাৎকারের শেষ পর্যায়ে নিজের ক্ষমতার পরিধি নিয়ে কথা বলেন ট্রাম্প। যুদ্ধ-পরবর্তী সময়ে তাঁর০ শাসনব্যবস্থার ওপর কোনও নিয়ন্ত্রণ বা সীমারেখা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 'আমার ক্ষমতার কোনও সীমা নেই। আমি জানি প্রতিকূলতা থাকে, কিন্তু বাস্তবে আমার জন্য কোনও সীমারেখা নেই।'
E-Paper

