...
...
Next Story

JEE Main 2026 expected cutoff: IIT-তে পড়ার স্বপ্ন জিইয়ে রাখতে JEE Main-তে পার্সেন্টাইল কত হবে? সম্ভাব্য কাট-অফ

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের (জেইই মেন) দ্বিতীয় সেশনের পরীক্ষা চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত। আইআইটিতে ভরতি হওয়ার প্রবেশিকা জেইই অ্যাডভান্সডে সুযোগ পাওয়ার জন্য কাট-অফ মার্কস কত হবে, তা নিয়েও আলোচনা চলছে বিভিন্ন মহলে।

Published on: Apr 4, 2026, 15:52:44 IST
Advertisement

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের (জেইই মেন) দ্বিতীয় সেশনের পরীক্ষা চলছে। আগামী ৮ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে। তারইমধ্যে আইআইটিতে ভরতি হওয়ার প্রবেশিকা জেইই অ্যাডভান্সডে সুযোগ পাওয়ার জন্য কাট-অফ মার্কস কত হবে, তা নিয়ে আলোচনা চলছে। ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন থাকলে দেশের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) গুলিতে ভরতি হওয়া প্রতিটি পড়ুয়ার লক্ষ্য থাকে। কিন্তু এই নামী প্রতিষ্ঠানগুলিতে পা রাখতে হলে শুধু পাশ করলেই হয় না, প্রয়োজন একটি নির্দিষ্ট 'কাট-অফ' র‍্যাঙ্ক। যাঁরা জেইই মেনের সেই কাট-অফের গণ্ডি পার করতে পারবেন, তাঁরা আইআইটিতে ভরতির জন্য জেইই অ্যাডভান্সড দিতে পারবেন। সেই পরিস্থিতিতে বিভিন্ন রিপোর্টে বিভিন্নরকম কাট-অফ তুলে ধরা হচ্ছে।

JEE অ্যাডভান্সডে বসার জন্য সম্ভাব্য কাট-অফ

জেইই মেনের দ্বিতীয় সেশনের পরীক্ষা চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
জেইই মেনের দ্বিতীয় সেশনের পরীক্ষা চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

১) জেনারেল: ৯৩.২-৯৪.১ পার্সেন্টাইল।

২) জেনারেল-আর্থিকভাবে দুর্বল প্রার্থী: ৮১-৮২ পার্সেন্টাইল।

৩) ওবিসি (নন ক্রিমি লেয়ার): ৭৯-৮০ পার্সেন্টাইল।

৪) তফসিলি জাতি: ৬০-৬২ পার্সেন্টাইল।

৫) তফসিলি উপজাতি: ৪৭-৪৯ পার্সেন্টাইল।

আরও পড়ুন: Kolkata Shuttle Bus Services: কলকাতায় শাটল বাস শুরু করছে ২ সংস্থা! ছোটো গাড়ির জন্যও বড় ঘোষণা পুলিশের

কেমন হয়েছে JEE Main-র দ্বিতীয় সেশনের প্রশ্নপত্র?

এমনিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দেশের বৃহত্তম ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জেইই মেনের দ্বিতীয় সেশন। প্রথম দিনের পরীক্ষার প্রশ্নপত্র বেশ ভালো মানের ছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, মেন্টর এডুসার্ভের পরিচালক এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক আনন্দ জয়সওয়াল জানান যে সকালের শিফটে পদার্থ বিজ্ঞানের প্রশ্নপত্র ছিল মাঝারি ও ধারণামূলক। এনসিইআরটি সিলেবাস অনুসারে, ৪৪ শতাংশ প্রশ্ন একাদশ শ্রেণি থেকে এবং ৫৬ শতাংশ দ্বাদশ শ্রেণি থেকে করা হয়েছিল।

শিক্ষকরা কী বলছেন?

তিনি বলেন, প্রশ্নপত্রে সেমিকন্ডাক্টর, এরর, ইউনিট ও ডাইমেনশন থেকে একটি করে প্রশ্ন, ম্যাগনেটিজম; জ্যামিতিক অপটিক্স ও ফ্লুইড থেকে দুটি করে প্রশ্ন, ইলেক্ট্রোডায়নামিক্স, মডার্ন ফিজিক্স, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, ওয়েভ অ্যান্ড ওয়েভ অপটিক্স থেকে তিনটি করে এবং মেকানিক্স থেকে চারটি প্রশ্ন করা হয়। অন্যান্য শিফটেও একই ধরনের মিশ্র প্রশ্ন করা হয়েছিল।

আরও পড়ুন: HS Semester Exam Future: উচ্চমাধ্যমিকের সেমেস্টার প্রথা বাতিল হয়ে যাচ্ছে?

সেইসঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন, অঙ্কে বীজগণিত এবং ক্যালকুলাস থেকে বেশিরভাগ প্রশ্ন গণিতের কাগজটি মাঝারি স্তরের হওয়া সত্ত্বেও তুলনামূলকভাবে দীর্ঘ ছিল। যা সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার জন্য পড়ুয়াদের কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe