Jharkhand TET Notification-Syllabus: টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি ঝাড়খণ্ডে, বয়সসীমায় ৯ বছর ছাড়, বাংলাতেও আছে সুযোগ

ঝাড়খণ্ড টেট (JTET 2026) নিয়ে বড় ঘোষণা! ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন। থাকছে ৯ বছরের বয়সের ছাড় এবং নতুন সিলেবাস। পরীক্ষার তারিখ, আবেদনের নিয়ম এবং পাস নম্বর সম্পর্কে বিস্তারিত জানতে এখনই পড়ুন এই প্রতিবেদনটি।

Published on: Mar 29, 2026, 16:17:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল। ঝাড়খণ্ড টেটের (জেটেট) জন্য অনলাইন আবেদনের তারিখ এবং নতুন নিয়মাবলী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলের তরফে জানানো হয়েছে, টেটের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২১ এপ্রিল থেকে। ইচ্ছুক প্রার্থীরা আগামী ২১ মে পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। যাঁরা আগে আবেদন করেছিলেন, তাঁরাও পুনরায় আবেদন করতে হবে। সেইসব প্রার্থীদের নতুন করে কোনও পরীক্ষা ফি দিতে হবে না।

টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি ঝাড়খণ্ডে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি ঝাড়খণ্ডে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

বয়সসীমায় বড় ছাড়

রাজ্য সরকার পরীক্ষার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমায় বড়সড় ছাড় ঘোষণা করেছে। এবারের পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীরা সর্বোচ্চ নয় বছরের ছাড় পাবেন। তবে ন্যূনতম বয়স হতে হবে ২১ (২০২৬ সালের ১ অগস্ট অনুযায়ী)।

পরীক্ষার কাঠামো এবং সিলেবাস

১) ওএমআর শিটের মাধ্যমে অফলাইনে নেওয়া হবে।

২) পরীক্ষার সিলেবাস সম্পর্কে জেএসির তরফে জানানো হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি (প্রাথমিক) পর্যন্ত স্তরের জন্য মাধ্যমিক বা দশম শ্রেণির সমতুল্য প্রশ্ন থাকবে।

৩) ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি (আপার প্রাইমারি): এই স্তরের জন্য ইন্টার-মিডিয়েট বা দ্বাদশ শ্রেণির সমতুল্য প্রশ্ন থাকবে।

৪) ইতিমধ্যেই ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত পাঠ্যক্রম বা সিলেবাস প্রকাশ করেছে, যা পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে সাহায্য করবে।

আরও পড়ুন: শ্বেতশুভ্র সান্দাকফুতে বিষাদের সুর! প্রবল তুষারপাতের মাঝে মৃত্যু কলকাতার পর্যটকের, বাড়ছে ধোঁয়াশা

উত্তীর্ণ হওয়ার ন্যূনতম যোগ্যতা

১) সাধারণ এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণি: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

২) ওবিসি-১ এবং ওবিসি-২: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর প্রয়োজন।

৩) তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং বিশেষভাবে সক্ষম (PwD) প্রার্থী: এই শ্রেণির প্রার্থীদের জন্য ন্যূনতম ৫২ শতাংশ নম্বর বাধ্যতামূলক।

আরও পড়ুন: India Sending 7000 Ton Diesel to B'desh: যুদ্ধ আবহে বাংলাদেশের পাশে ভারত, পাইপলাইনে করে পাঠানো হচ্ছে আরও ৭০০০ টন ডিজেল

আঞ্চলিক ও আদিবাসী ভাষার তালিকা

ঝাড়খণ্ডের বিভিন্ন জেলার ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা মাথায় রেখে পরীক্ষাটি বিভিন্ন আঞ্চলিক ও আদিবাসী ভাষায় পরিচালিত হবে। রাঁচি, লোহারদাগা, গুমলা, দুমকা এবং বোকারোর মতো জেলাগুলোতে কুড়ুখ, মুন্ডারি, খাড়িয়া, নাগপুরি, বাংলা এবং খোরঠা ভাষার মতো একাধিক বিকল্প রাখা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সংলগ্ন জেলা যেমন জামতাড়া, সাহেবগঞ্জ, ধানবাদ এবং বোকারোতে বাংলা ভাষাকে আঞ্চলিক ভাষা হিসেবে রাখা হয়েছে, যা ওই অঞ্চলের বাংলাভাষী পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। তাছাড়া অতীতে পশ্চিমবঙ্গের প্রার্থীরাও পরীক্ষা দিয়েছিলেন।

আরও পড়ুন: Modi on Gas Scarcity: 'পরিস্থিতি যে চ্যালেঞ্জিং তা অস্বীকার করার উপায় নেই', 'মন কি বাতে' জ্বালানি সংকট নিয়ে বার্তা মোদীর

বিজ্ঞান ও গণিত শিক্ষক নিয়োগের নতুন নিয়ম

সম্প্রতি ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, বিএসসি (B.Sc) স্নাতক ডিগ্রিধারীরাই কেবলমাত্র বিজ্ঞান এবং গণিত বিষয়ের শিক্ষক হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এই নিয়মটি এবারের জেটেট নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও কঠোরভাবে অনুসরণ করা হবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More