...
...
Next Story

KKR Brand Valuation and Virat IPL Income: CSK-RCB নয়, IPL-র ইতিহাসে সর্বকালের সেরা KKR! রোহিতকে টপকে সর্বাধিক আয় বিরাটের

KKR Brand Valuation and Virat IPL Income: চেন্নাই সুপার কিংস বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) নয়, আইপিএলের ইতিহাসে সর্বকালীন সেরার তকমা ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অন্যদিকে আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি উপার্জনকারী খেলোয়াড় হলেন বিরাট কোহলি।

Published on: May 19, 2026, 20:59:40 IST
Advertisement

KKR Brand Valuation and Virat IPL Income: ভারতীয় ক্রীড়া জগতের খোলনলচে বদলে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। গত ১৮ বছরে এই লিগ শুধু যে বিশ্ব ক্রিকেটের চালচিত্র বদলে দিয়েছে তাই নয়, ভারতীয় অর্থনীতি এবং ব্যবসার ক্ষেত্রেও এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সম্প্রতি প্রকাশিত ‘ফ্যানাটিক স্পোর্টস অ্যান্ড হুরুন’-র একটি যৌথ সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর ও চোখ কপালে তোলার মতো তথ্য। রিপোর্ট অনুযায়ী, ১৮ বছরের আইপিএল ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রাণভোমরা বিরাট কোহলি এখনও পর্যন্ত সর্বোচ্চ উপার্জনকারী ক্রিকেটারের তকমা ছিনিয়ে নিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি থেকে তাঁর মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ২৩০ কোটি টাকা।

আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির আকাশছোঁয়া বাজারমূল্য

আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি উপার্জনকারী হলেন বিরাট কোহলি এবং সবথেকে ব্র্যান্ডভ্যালু বেশি কেকেআরের। (ছবি সৌজন্যে এএফপি এবং রয়টার্স)
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি উপার্জনকারী হলেন বিরাট কোহলি এবং সবথেকে ব্র্যান্ডভ্যালু বেশি কেকেআরের। (ছবি সৌজন্যে এএফপি এবং রয়টার্স)

মঙ্গলবার প্রকাশিত এই রিপোর্টে দেখা গিয়েছে, আইপিএলের মোট ১০টি ফ্র্যাঞ্চাইজির সম্মিলিত বাজারমূল্য বা ভ্যালুয়েশন বর্তমানে ১.৬৩ লাখ কোটি টাকায় পৌঁছেছে। তবে সবচেয়ে বড় চমক দিয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের দল। হুরুনের রিপোর্ট অনুযায়ী, ব্র্যান্ড ভ্যালুর বিচারে সবাইকে টেক্কা দিয়ে শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নাইটদের বর্তমান বাজারমূল্য ১৯,২০০ কোটি টাকারও বেশি। এর ঠিক পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে আম্বানিদের মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। এই দুটি দলেরই বর্তমান ভ্যালুয়েশন ১৮,৪০০ কোটি টাকা।

আরও পড়ুন: PF Balance Check WhatsApp: হোয়্যাটসঅ্যাপ থেকে এবার জানতে পারবেন PF অ্যাকাউন্টের ব্যালেন্স! কীভাবে? জেনে নিন

২০৩২ সালের মধ্যে আরও বাড়বে

বিশেষজ্ঞদের অনুমান, এই বৃদ্ধির গ্রাফ এখানেই থামবে না। বর্তমানে একটি আইপিএল দলের গড় ভ্যালুয়েশন যেখানে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার, ২০৩২ সালের মধ্যে তা লাফিয়ে বেড়ে ১৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে শেয়ার ও মালিকানা কেনাবেচার ক্রমবর্ধমান আগ্রহের কারণেই এই বিপুল বৃদ্ধির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।

এই প্রসঙ্গে হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান বিশ্লেষক আনাস রহমান জুনায়েদ বলেন, ‘ভারত বর্তমানে এই অর্থনৈতিক পরিবর্তনের এক্কেবারে গোড়ায় দাঁড়িয়ে আছে। তৃণমূল স্তর থেকে প্রতিভা উঠে আসছে, ওপরের স্তরে ঢুকছে বিপুল পুঁজি। আর এর মাঝে অংশ নেওয়ার জন্য ভারতের ১০০ কোটিরও বেশি উপভোক্তার আয় বা ক্রয়ক্ষমতা দ্রুত বাড়ছে।’

আরও পড়ুন: Russian seaborne oil: জ্বালানি সংকটের মাঝে সুখবর! রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা নিয়ে বড় ঘোষণা USর, কী বলছে ভারত?

রোহিত-ধোনিকে টপকে মগডালে কিং কোহলি

অল-টাইম আইপিএল উপার্জনের তালিকায় বিরাট কোহলির ঠিক পরেই রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। আইপিএল থেকে হিটম্যানের মোট উপার্জনের পরিমাণ ২২৭.২ কোটি টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের 'থালা' মহেন্দ্র সিং ধোনি, যাঁর মোট আয় ২০০ কোটি টাকা। দীর্ঘ ১৮ বছরে এই তিন ভারতীয় তারকাই আইপিএলের সবচেয়ে বড় ব্র্যান্ড এবং আয়ের দিক থেকেও তাঁরাই শাসন করছেন এই কোটিপতি লিগ।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe