UPSC Civil Services Success Story: জীবনের গতিপথ বেশ মসৃণ ছিল। বিশ্বের অন্যতম প্রথমসারির তথ্যপ্রযুক্তি সংস্থা Cisco-তে চাকরি করতেন। তারইমধ্যে ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) সিভিল সার্ভিসেস পরীক্ষা দিয়ে আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখতে থাকেন। আর সেই স্বপ্নপূরণের জন্য ছেড়ে দেন Cisco-র চাকরি। পুরোদমে শুরু করেন ইউপিএসসি সিভিল সার্ভিসেসের প্রস্তুতি। কিন্তু প্রথম দুটি অ্যাটেম্পটে সাফল্য মেলেনি। তাতে হাল ছাড়েননি। শেষপর্যন্ত ২০১৯ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় বাজিমাত করেন। শুধু বাজিমাত করেননি, ষষ্ঠ স্থান অধিকার করে আইএএস অফিসার হয়েছেন বিশাখা যাদব।
Cisco-র চাকরি ছেড়ে UPSC সিভিল সার্ভিসেসের প্রস্তুতি

দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক নিয়ে পড়াশোনার পরে বেঙ্গালুরুতে Cisco-তে চাকরি পান বিশাখা। সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতেন। কিন্তু ততদিনে আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দেন। আর নিজের সেই স্বপ্নপূরণ করতে প্রায় দু'বছর কাজ করার পর Cisco-র চাকরি ছেড়ে দেন।
আরও পড়ুন: Success Story: খেতে কোদাল চালানো থেকে পুলিশের DSP! রাজ্য PSC পরীক্ষায় ১৮ স্থান অর্জন সোনুর
বিশাখা ফুলটাইম প্রস্তুতি নেওয়া শুরু করেন ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার জন্য। তবে স্বপ্নের পথ কোনওদিনই মসৃণ ছিল না। কোনও কোচিং সেন্টারে ভরতি না হয়ে নিজের তৈরি ছকে সেলফ-স্টাডি শুরু করেন। কিন্তু প্রথম অ্যাটেম্পটে প্রিলিমিনারির বাধা অতিক্রম করতে পারেননি। দ্বিতীয়বারও পাননি কাঙ্খিত সাফল্য।
আরও পড়ুন: Success Story: মা বেচতেন সবজি, বাবা দিনমজুর, সেই ছেলেরই টানা ৩ বার UPSC-তে বাজিমাত, হলেন IPS
চাকরি ছাড়ার সিদ্ধান্ত ঠিক ভুল? ভুগতে থাকেন সংশয়ে
{{/usCountry}}আরও পড়ুন: Success Story: মা বেচতেন সবজি, বাবা দিনমজুর, সেই ছেলেরই টানা ৩ বার UPSC-তে বাজিমাত, হলেন IPS
চাকরি ছাড়ার সিদ্ধান্ত ঠিক ভুল? ভুগতে থাকেন সংশয়ে
{{/usCountry}}সেই পরিস্থিতিতে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কিছুটা যেন আত্মসংশয়ে ভুগতে থাকেন বিশাখা। তবে পাশে পান মা-বাবাকে। তাঁদের সমর্থনে নতুন করে প্রস্তুতির শক্তি পান। পালটে ফেলেন পড়াশোনার ধরন। প্রথম দুটি অ্যাটেম্পটের সময় যেভাবে পড়েছিলেন, তা নিয়ে পর্যালোচনা করতে থাকেন। সেইসঙ্গে দৈনিক রিভিশন, ধারণা স্বচ্ছ করা ও টাইম ম্যানেজমেন্টের ওপর কড়া নজর দেন।
আরও পড়ুন: UPSC Success Story: বাবা কামার হওয়ায় তাচ্ছিল্য করা হত, IAS হয়ে জবাব ছেলের, হাতখরচের জন্য করতেন কাজও
তৃতীয় অ্যাটেম্পটে ভারতে ষষ্ঠ স্থান অধিকার
অবশেষে ২০১৯ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় মেলে সাফল্য। শুধু সাফল্য বললেও কম বলা হবে না, একধাক্কায় ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেন। ২০২০ ব্যাচের AGMUT ক্যাডারের এই অফিসার প্রথম পোস্টিং পান অরুণাচল প্রদেশে। সেখানে শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে বিশেষ ছাপ রাখার পর বর্তমানে তিনি দিল্লির আউটার নর্থ জেলার জেলাশাসক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।