...
...
Next Story

Messi vs Referee in FIFA World Cup 2026: 'আমায় অসম্মান করবেন না', পর্তুগালের রেফারিকে কড়া বার্তা মেসির

Messi vs Referee in FIFA World Cup 2026: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সময় পর্তুগিজ রেফারির সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় লিওনেল মেসিকে। সেইসময় তাঁকে তেমন প্রসন্ন দেখায়নি। যে মেসির দল বিশ্বকাপ সেমিফাইনালে উঠে গেল।

Published on: Jul 12, 2026, 09:49:26 IST
Advertisement

Messi vs Referee in FIFA World Cup 2026: বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে রেফারির সঙ্গে লিওনেল মেসি সংঘাতে জড়িয়ে পড়েন? তেমনই দাবি করা হল রিপোর্টে। ইসপিএন আর্জেন্টিনার সূত্র উদ্ধৃত করে সাংবাদিক ফাব্রিৎসিয়ো রোমানো দাবি করেছেন, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের সময় পর্তুগালের রেফারি জোয়াও পিনহেইরোর সঙ্গে কিছুটা সংঘাতে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার অধিনায়ক। মেসি নাকি বলেছেন যে ‘আমায় অসম্মান করবেন।’ সেইসঙ্গে তিনি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের রেফারির উদ্দেশ্যে বলেছেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমায় অসম্মান করবেন না। আমি আপনাকে সম্মান দিয়েই কথা বলছি।’

রেফারিং নিয়ে আপাতত কোনও মন্তব্য করেনি আর্জেন্টিনা

কোয়ার্টার ফাইনালের পর্তুগিজ রেফারির সঙ্গে কথা মেসির। (ছবি সৌজন্যে এএফপি)
কোয়ার্টার ফাইনালের পর্তুগিজ রেফারির সঙ্গে কথা মেসির। (ছবি সৌজন্যে এএফপি)

যদিও রেফারি বা রেফারিং নিয়ে ম্যাচের পরে মেসি বা আর্জেন্টিনার অন্য কোনও খেলোয়াড় আপাতত কিছু বলেননি। তাঁরা সম্ভবত সেইসব বিষয় নিয়ে মাথাও ঘামাচ্ছেন না। কারণ আরও একটা নক-আউট ম্যাচ জিতলেন রক্তচাপ বাড়িয়ে। ‘রাউন্ড অফ ১৬’-তে মিশরের পরে কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা জেগে ওঠে গোল হজম করার পরে। শেষপর্যন্ত ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে মেসির দল।

আরও পড়ুন: Argentina FIFA World Cup 2026: খোঁচা খেয়ে জাগল আর্জেন্টিনা! ৯ ম্যাচ পরে বিশ্বকাপে গোল নেই মেসির, তাও হল রেকর্ড

বিশ্বকাপের বিরল নজির তৈরি হল

এই নিয়ে বিশ্বকাপের ইতিহাসে মাত্র তৃতীয়বার এমন ঘটনা ঘটল যে সেমিফাইনালের চারটি দলই কখনও না কখনও বিশ্বকাপ জিতেছে। এবার সেমিফাইনালে উঠেছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। স্পেন এবং ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছে এবার। দু'বার বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। আর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে তিনবার।

২) ১৯৯০ সাল: ইতালি, আর্জেন্টিনা, পশ্চিম জার্মানি এবং ইংল্যান্ড।

৩) ২০২৬ সাল: ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা।

আরও পড়ুন: FIFA World Cup 2026 VAR Controversy: ফিফার বিশাল ভুলে নরওয়ে ছিটকে গেল বিশ্বকাপ থেকে? বাতিল হওয়া উচিত ইংল্যান্ডের গোল?

ব্রাজিলের রেকর্ড ছুঁতে পারবে আর্জেন্টিনা?

তারইমধ্যে এবার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন এবং ফ্রান্স। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা। যে আর্জেন্টিনা ইতালি এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের পরে তৃতীয় দেশ হিসেবে পরপর দু'বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। ১৯৩৪ সাল এবং ১৯৩৮ সালে বিশ্বকাপ জিতেছিল ইতালি। আর ১৯৫৮ সাল এবং ১৯৬২ সালে জিতেছিল ব্রাজিল।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe