পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এক মহাসংগ্রামের রূপ নিয়েছে। ইভিএম খোলার প্রাক্কালে যখন গোটা দেশ বাংলার ফলাফলের দিকে তাকিয়ে, ঠিক তখনই নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন কংগ্রেস নেতা তথা তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর। তিনি বলেন, ‘সব এক্সিট পোল অনেক বিভ্রান্তি তৈরি করেছে। আমার ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। কিন্তু তিনি সম্ভবত গতবারের মতো এত বড় সংখ্যাগরিষ্ঠতা পাবেন না।’ উল্লেখ্য, গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২১৫টি আসনে (প্রাথমিকভাবে ২৯২টি আসনে ভোট হয়েছিল, তাতে ২১৩টি আসন পেয়েছিল, পরে বাকি দুটি আসনও জিতে নিয়েছিল) জিতেছিল তৃণমূল কংগ্রেস। ৭৭টি আসনে জিতেছিল বিজেপি।
কংগ্রেস জিতলে কেরলমের মুখ্যমন্ত্রী শশী থারুর?
শশী থারুর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
{{^htLoading}} {{/htLoading}}
আর পশ্চিমবঙ্গের সঙ্গে থারুরের রাজ্য কেরলমেও সোমবার ভোটগণনা হবে। তারইমধ্যে এক্সিট পোলে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বামেদের সরিয়ে দক্ষিণ ভারতের রাজ্যে ক্ষমতা দখল করতে পারে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। আর সেক্ষেত্রে কি থারুর মুখ্যমন্ত্রী হবেন? তা নিয়ে থারুর বলেন, ‘আমি ভালো করেই জানি যে আপনি আমায় দিয়ে কী বলানোর চেষ্টা করছেন। আমি এর কিছুই বলছি না।’
সেইসঙ্গে তিনি বলেন, 'কংগ্রেস পার্টিতে আমাদের একটি প্রচলিত রীতি আছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পরে দলের সভাপতির একজন দূত বা প্রতিনিধি বিজয়ী বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিধায়করা কী চান, সেটার বিষয়ে সেই ব্যক্তি স্পষ্ট ধারণা পেয়ে যান। তারপর হাইকমান্ড সেটা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর তারা কোনও নিয়ম বা সীমার দ্বারা আবদ্ধ থাকবে না। তারা নিজেদের ইচ্ছামতো যে কোনও কিছু বেছে নিতে পারবে।'
এমনিতে সোমবার সকাল আটটায় পশ্চিমবঙ্গ, কেরলম, অসম, তামিলনাড়ু এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের গণনা শুরু হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে মোট ৭৭টি গণনাকেন্দ্র আছে। হলের সংখ্যা ৪৫৮। গণনার জন্য মোট ২৯৩ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। থাকছেন ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষকও। এছাড়াও ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক থাকছেন বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/WB Election Results 2026 Prediction: বাংলায় মমতা হারছেন? বড় দাবি থারুরের! কেরলমে বামেরা হারলে তিনিই মুখ্যমন্ত্রী?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe