Bangladesh leader after WB Election: 'পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য আসছে, আগে এটা ছিল না', দাবি নেতার
Bangladesh leader after WB Election: 'পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য আসছে, আগে এটা ছিল না', দাবি করলেন বাংলাদেশের এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। শেখ হাসিনার পতন এবং মহম্মদ ইউনুসের সরকারের আমলে ‘বিপ্লবী’ হয়ে ওঠেন তিনি।
Bangladesh leader after WB Election: পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের পতনের পরে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বিভিন্ন বার্তা আসছে। তৃণমূলকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসার পরে সোশ্যাল মিডিয়ায় আওয়ামি লিগের সমর্থকদের রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে। তারইমধ্যে পশ্চিমবঙ্গ নিয়ে উদ্ভট মন্তব্য করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। শেখ হাসিনার পতন এবং মহম্মদ ইউনুসের সরকারের আমলে ‘বিপ্লবী’ হয়ে ওঠা সেই নেতা দাবি করেছেন, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ নিয়ে ‘বাজে’ মন্তব্য করা হচ্ছে। আগে এরকম ব্যাপার ছিল না। যে রাজনৈতিক দলগুলি আছে, সেগুলিই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভাবনাচিন্তা করবে।

পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কী বলছে ঢাকা?
সেই ‘বিপ্লবী’ ওরকম কথা বললেও বাংলাদেশের সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। মঙ্গলবার বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দাবি করেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন একান্তভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলে ঢাকার বিদেশনীতি কোনও পরিবর্তন হবে না বলে দাবি করেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী।
বিজেপি সরকারের শপথগ্রহণ ও মমতার পদত্যাগ দাবি
তারইমধ্যে আগামী ৯ মে বিজেপির শপথ নেওয়ার কথা আছে। যদিও আজ পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, লোকভবনে গিয়ে ইস্তফা দেবেন না। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি রাজভবনে যাবেন কিনা? সাধারণত নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী ইস্তফা দেন। যদি বিদায়ী মুখ্যমন্ত্রীর দল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তাঁকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয়, তাহলে তিনি ফের শপথ নেন। নাহলে কুর্সি ছেড়ে দিতে হয়।
মমতা বলেন, ‘কেন, কীসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম, তাহলে আমি রেজিগশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাস নট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি গিয়ে রেজিগশনটা দিতে হবে - নো, নট দ্যাট। আমি এখনও বলতে চাই, আমরা নির্বাচনে হারিনি। জোর করে আমাদের হারানোর জন্য ওদের চেষ্টা এটা।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


