Dilip on Mamata's resignation claim: মমতা হলেন ‘শাড়ি পরা ট্রাম্প’, পদত্যাগ করতে না চাওয়ায় তোপ দিলীপের, কী 'ছক' ছিল?

Dilip on Mamata's resignation claim: মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ‘শাড়ি পরা ট্রাম্প’, কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। লোকভবনে নিয়ে পদত্যাগ করবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মমতা। তারপরই সেই মন্তব্য করেন দিলীপ।

Published on: May 5, 2026, 20:56:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Dilip on Mamata's resignation claim: লোকভবনে নিয়ে পদত্যাগ করবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা খড়্গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেই নৈতিক। বাকি অনৈতিক। জনতার আশীর্বাদকে যিনি স্বীকার করেন না, রাজনীতিতে তাঁর কোনও জায়গা নেই। তিনি হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প। ট্রাম্প যেমন হারার পরও সরেননি, লোকজনকে রাস্তায় নামিয়ে ঝামেলা করার চেষ্টা করেছিলেন। ইলেকশন কমিশন কড়া না হলে মমতা বন্দ্যোপাধ্যায় জনতাকে (রাস্তায়) নামিয়ে জোর করে দখল করতেন।’

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। (ছবি সৌজন্যে এএফপি এবং হিন্দুস্তান টাইমস ফাইল)
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। (ছবি সৌজন্যে এএফপি এবং হিন্দুস্তান টাইমস ফাইল)

পদত্যাগ করতে রাজি নন মমতা

আর দিলীপ সেই মন্তব্য করেছেন মমতার ঘোষণার পরে। মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাসভবন থেকে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি রাজভবনে যাবেন কিনা? সাধারণত নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী ইস্তফা দেন। যদি বিদায়ী মুখ্যমন্ত্রীর দল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তাঁকেই পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয়, তাহলে তিনি ফের শপথ নেন। নাহলে কুর্সি ছেড়ে দিতে হয়।

আরও পড়ুন: Mamata's resignation row: মমতা পদত্যাগ না করলে রাজ্যপাল বরখাস্ত করে দেবেন? নিয়ম কী? এমন নজির নেই ভারতে

সেই আবহে মমতা বলেন, ‘কেন, কীসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম, তাহলে আমি রেজিগশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাস নট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি গিয়ে রেজিগশনটা দিতে হবে - নো, নট দ্যাট। আমি এখনও বলতে চাই, আমরা নির্বাচনে হারিনি। জোর করে আমাদের হারানোর জন্য ওদের চেষ্টা এটা।’

আরও পড়ুন: EC on Mamata's allegation: ‘লাথি মারার’ মনগড়া গল্প তৈরি করছেন মমতা, কড়া জবাব কমিশনের, 'জেদ করেন বলেই…..’

‘মুক্তপাখি’ আমি, দাবি মমতার

তবে পদত্যাগ না করলেও তাঁর সরকার যে ক্ষমতা হারিয়েছে এবং তিনি মুখ্যমন্ত্রী থাকছেন না, তা স্বীকার করে নিয়েছেন মমতা। তিনি দাবি করেছেন, এখন আর কোনও ‘চেয়ারে’ (মুখ্যমন্ত্রিত্বের কুর্সি) নেই তিনি। এখন ‘মুক্তপাখি’ (ফ্রি বার্ড) তিনি। তাই রাস্তায় থাকবেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Shatadru Dutta: 'এবার দ্যাখ কেমন লাগে...,' মেসি-কাণ্ডে হয় জেল, অরূপ হারতেই বিস্ফোরক শতদ্রু

১০০টি আসনে লুট, ভিলেন কমিশন, দাবি মমতার

তারইমধ্যে মমতা অভিযোগ করেন, তৃণমূল হারেনি। ১০০টির বেশি আসনে লুট করা হয়েছে। আসল ভিলেন হল নির্বাচন কমিশন। সেইসঙ্গে অভিযোগ করেন, ‘আমার পেটে লাথি মেরেছে, আমার পিঠে লাথি মেরেছে।’ আর সেইসময় সিসিটিভি বন্ধ ছিল বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More