...
...
Next Story

Haaland FIFA World Cup 2026 effect: শিশুর পর শিশুর নাম রাখা হল 'হালান্ড'! এই দেশে মেসিকেও হারিয়ে দিয়েছেন কোন তারকা?

Haaland FIFA World Cup 2026 effect: শিশুর পর শিশুর নাম রাখা হল 'হালান্ড'! এই দেশে লিওনেলি মেসিকেও হারিয়ে দিয়েছেন কোন তারকা? মেসি, হালান্ডদের নামে নামকরণ করা হয়েছে অসংখ্য শিশুর। আর কোন কোন তারকার নামে নাম দেওয়া হয়েছে?

Published on: Jul 13, 2026, 19:35:08 IST
Advertisement

Haaland FIFA World Cup 2026 effect: আর্লিং হালান্ডে মজেছেন বিশ্বের কোটি-কোটি ফুটবলার ভক্ত। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। আর তাঁর জনপ্রিয়তা যে ঠিক কতটা বেড়েছে, তা পেরুর (যে দেশ ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করেনি) ঘটনা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। লাটিন আমেরিকার দেশের নতুন বাবা-মা'রা নরওয়ের তারকার খেলায় এতটাই মজেছেন যে নিজেদের সন্তানদের নাম ‘হালান্ড’ রেখে দিয়েছেন। আবার অনেকে আরও একধাপ এগিয়ে নিয়ে নিজেদের সন্তানের নাম রেখেছেন ‘আর্লিং হালান্ড’।

‘আর্লিং হালান্ড’ ও ‘হালান্ড’ নাম

পেরুতে মেসি, হালান্ড, নেইমারদের নামে নামকরণ করা হয়েছে অসংখ্য শিশুর। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি এবং এপি)
পেরুতে মেসি, হালান্ড, নেইমারদের নামে নামকরণ করা হয়েছে অসংখ্য শিশুর। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি এবং এপি)

সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, পেরুর জাতীয় পরিচয় নথিভুক্তকরণ তালিকা থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে সম্প্রতি ৪৬৮ জন শিশুর নাম দেওয়া হয়েছে ‘হালান্ড’। আর ৯১ জনের নাম তো ‘আর্লিং হালান্ড’ রাখা হয়েছে। অর্থাৎ ২৫ বছরের নরওয়ে তথা ম্যাঞ্চেস্টার সিটির তারকার সঙ্গে জুড়ে গিয়েছে প্রায় ৬০০ শিশুর নাম।

আরও পড়ুন: Messi vs Referee in FIFA World Cup 2026: 'আমায় অসম্মান করবেন না', পর্তুগালের রেফারিকে কড়া বার্তা মেসির

‘হালান্ডও পেরুভিয়ান’, মজা লাটিন আমেরিকার দেশের

ওই প্রতিবেদন অনুযায়ী, পেরুর সংবাদমাধ্যম প্যানামেরিকানা টেলিভিশনে জাতীয় পরিচয় নথিভুক্তকরণের মুখপাত্র ইভান টোরেস জানিয়েছে যে বিশ্বকাপ শুরু হওয়ার পরে অধিকাংশ ‘হালান্ড’ বা ‘আর্লিং হালান্ড’ নাম রাখা হয়েছে। যে সংখ্যাটা আরও বেড়েছে হালান্ডের জোড়া গোলে নরওয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পরে।

তিনি বলেছেন যে ‘বিভিন্ন তারকাদের নামে পেরুভিয়ানরা নিজেদের সন্তানদের নামকরণ করে থাকেন। তাঁদের নাম থেকে অনুপ্রাণিত হন।’ সেইসঙ্গে তিনি মজা করে বলেন যে ‘হালান্ডও পেরুভিয়ান।’

আরও পড়ুন: FIFA World Cup 2026 VAR Controversy: ফিফার বিশাল ভুলে নরওয়ে ছিটকে গেল বিশ্বকাপ থেকে? বাতিল হওয়া উচিত ইংল্যান্ডের গোল?

মেসি, রোনাল্ডো, নেইমারদের নামও আছে

১) লিওনেল মেসি: পেরুতে ৩,৪০২ জন শিশুর নামে রয়েছে মেসি। আর আর্জেন্টিনার অধিনায়কের পুরো নামে নথিভুক্ত করা হয়েছে ২৯২ জনকে।

২) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: পর্তুগালের অধিনায়কের নামে ১,১৮৫ জন শিশুর নামকরণ করা হয়েছে।

৩) লামিন ইয়ামাল: ১,২৪১ জন শিশুর নামকরণ করা হয়েছে স্পেনের সুপারস্টারের নামে।

৪) নেইমার: ৩৩,৮০৯ জন শিশুর নামকরণ করা হয়েছে ব্রাজিলের সুপারস্টারের নামে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe