Melodi buzz in Share Market: ইতালিতে জর্জিয়া মেলোনিকে এক ছোট্ট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার জেরে ভারতের শেয়ার বাজারে 'তুফানের' গতিতে ছুটল অপর একটি সংস্থার শেয়ার। বিএসইয়ের (পূর্বতন বম্বে স্টক এক্সচেঞ্জ) তথ্য অনুযায়ী, পার্লে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার 'আপার সার্কিট' ছুঁয়ে ফেলেছে। আজ বাজার খোলার সময় প্রতিটি শেয়ারের দাম ছিল ৪.৯৫ টাকা। কিন্তু মোদীর উপহারের বিষয়টি সামনে আসতেই চড়চড়িয়ে বাড়তে থাকে শেয়ারের দাম। পাঁচ শতাংশ উত্থানের জেরে ছুঁয়ে ফেলে 'আপার সার্কিট'। যদিও মজাদার ব্যাপার হল, মোদী যে কোম্পানির চকোলেট উপহার দিয়েছেন মেলোনিকে, সেটার সঙ্গে শেয়ার বাজারে উত্থান হওয়া সংস্থার কোনও যোগই নেই।
‘মেলোডি’ সুপারহিট

আসলে মোদী মেলোনিকে পার্লে কোম্পানির মেলোডি চকোলেট উপহার দেন। মেলোনিয়া এবং মোদীর যে রসায়ন আছে, তা নিয়ে ‘মেলোডি’ বলা হয় তাঁদের। আর মোদী ইতালি সফরের মধ্যেই মেলোনিয়াকে সেই ‘মেলোডি’ নামের চকোলেট উপহার দেন। সেজন্য ‘ধন্যবাদও’ জানান ইতালির প্রধানমন্ত্রী। আর তা নিয়ে ভারতীয় সময় অনুযায়ী সকাল ১১ টা ৫০ মিনিটে একটি ভিডিয়োও শেয়ার করেন।
'মেলোডি' মুহূর্তের পরে শেয়ার বাজারে ‘তুফান’
তারপরই বাজারে চড়তে থাকে পার্লে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। গত সেশনে ওই সংস্থার প্রতিটি শেয়ারের দাম ছিল পাঁচ টাকা। আজ সকাল থেকেই সেই স্তরের নীচে ছিল। কিন্তু মোদী ও মেলোনিয়ার 'মেলোডি' মুহূর্তের পরে বেলা ১২ টা ১৮ মিনিটে প্রথম সবুজ হয় ওই সংস্থার শেয়ার। আর বেলা ১২ টা ২৩ মিনিটেই আপার সার্কিট ছুঁয়ে ফেলে।
নামবিভ্রাটেই সব টুইস্ট
{{/usCountry}}নামবিভ্রাটেই সব টুইস্ট
{{/usCountry}}কিন্তু যে পার্লে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের উত্থান হয়, তা মেলোডি চকোলেট তৈরি করে না। বরং ওই সংস্থা পরিকাঠামো ও আবাসন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত। তাছাড়াও পুননর্বীকরণ সংক্রান্ত কাজ করে থাকে। আর যে সংস্থা মেলোডি তৈরি করে, সেটার আদতে মালিক হল পার্লে প্রোডাক্টস। মুম্বই-ভিত্তিক সেই সংস্থা পার্লে-জি, মোনাকো, হাইড অ্যান্ড সিক, ম্যাঙ্গো বাইটের জন্য পরিচিত। আর সেই সংস্থা ভারতীয় শেয়ারে নথিভুক্ত নয়।
আরও পড়ুন: UAV-fired Missile: ড্রোন থেকে মিসাইল ছুড়ে গুঁড়িয়ে দেবে ‘টার্গেট’, ঘিরে ফেলবে মাটি-আকাশ, সফল ভারত
সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮-র প্রতিবেদন অনুযায়ী, পার্লে প্রোডাক্টসের মায়াঙ্ক শাহ জানিয়েছেন যে মোদী এবং মেলানিয়ার 'মেলোডি' মুহূর্তের কারণে বিশ্বের মানচিত্রে আরও বড় জায়গায় চলে গেল ভারতীয় চকোলেট। কিন্তু বর্তমানে ভারতীয় শেয়ার বাজারে নথিভুক্ত হওয়ার কোনও পরিকল্পনা নেই। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ইতিমধ্যে বিশ্বের ১০০টির বেশি দেশে মেলোডি রফতানি করা হয়। 'মেলোডি' মুহূর্তের জেরে দেশে এবং বিদেশে সেই চকোলেটের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে আশাপ্রকাশ করছেন পার্লে প্রোডাক্টসের কর্তা।