Mexican President: কার্টেল দমনে মার্কিন গুপ্তহত্যা অভিযানের খবর খারিজ মেক্সিকোর, কী বলল CIA?

Mexican President: সিএনএন-এর এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, সিআইএ’র এলিট এবং অত্যন্ত গোপনীয় শাখা ‘গ্রাউন্ড ব্রাঞ্চ’ বর্তমানে মেক্সিকোর মাটিতে সরাসরি প্রাণঘাতী অভিযানে অংশ নিচ্ছে। 

Published on: May 14, 2026 9:59 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Mexican President: মেক্সিকোর ভেতরে মাদক চোরাচালানকারী গোষ্ঠী বা কার্টেলগুলোর বিরুদ্ধে গোপন অভিযান চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। তবে সিএনএন-এর এক প্রতিবেদনে এই 'গোপন অভিযানের' দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম। তাঁর দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক এই সংবাদমাধ্যমের প্রতিবেদন 'মেক্সিকো সরকার ও জনগনের ক্ষতি করার' একটি প্রচেষ্টা।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম (AFP)
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম (AFP)

সিএনএন-এর এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, সিআইএ’র এলিট এবং অত্যন্ত গোপনীয় শাখা ‘গ্রাউন্ড ব্রাঞ্চ’ বর্তমানে মেক্সিকোর মাটিতে সরাসরি প্রাণঘাতী অভিযানে অংশ নিচ্ছে। গত ২৮ মার্চ মেক্সিকো সিটির উপকূলে একটি ব্যস্ত মহাসড়কে সিনালোয়া কার্টেলের মাঝারি সারির নেতা ফ্রান্সিসকো বেলট্রান ওরফে ‘এল পায়িন’ এবং তার চালক একটি রহস্যময় গাড়ি বিস্ফোরণে নিহত হন। মেক্সিকান কর্তৃপক্ষ এই ঘটনা নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে, এটি ছিল সিআইএ কর্মকর্তাদের সহায়তায় চালানো একটি সুনির্দিষ্ট হত্যাকাণ্ড।

মেক্সিকোর প্রেসিডেন্টের কড়া প্রতিক্রিয়া

এক সাংবাদিক সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট সিএনএন-এর প্রতিবেদনটির তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে এটি 'মিথ্যার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।' সাংবাদিকদের বলেন ক্লাউডিয়া শেইনবাম বলেন, 'একবার ভাবুন তো, কত বড় মিথ্যে, যদি সিআইএ-কেই প্রকাশ্যে এসে খবরটি খারিজ করতে হয়।' এক্স হ্যান্ডেলে এক পোস্টে মেক্সিকোর নিরাপত্তা সচিব ওমর হামিদ গার্সিয়া হারফুচও বিদেশি সংস্থার এককভাবে প্রাণঘাতী অভিযান চালানোর দাবি খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সহযোগিতা প্রাতিষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই পরিচালিত হয়। হারফুচ আরও বলেন, মেক্সিকোর ভূখণ্ডে সব ধরনের অভিযান পরিচালনা করে কেবল মেক্সিকান কর্তৃপক্ষ। আর দ্বিপক্ষীয় সহযোগিতা সীমাবদ্ধ থাকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সমন্বয় ও সরকারি তত্ত্বাবধানে পরিচালিত আনুষ্ঠানিক ব্যবস্থার মধ্যে।

কী বলছে সিআইএ?

সিআইএ মুখপাত্র লিজ লায়ন্স এক সোশ্যাল মিডিয়া পোস্টে সিএনএন-এর প্রতিবেদনটিকে 'মিথ্যা ও চাঞ্চল্যকর' আখ্যা দিয়ে বলেন, এটি কার্টেলদের পক্ষ নিয়ে চালানো এক অপপ্রচার মাত্র, যা আমেরিকানদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।

সিএনএন-এর প্রতিবেদনে কী দাবি করা হয়েছে?

সম্প্রতি সিএনএন-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, মেক্সিকোর মাদক কার্টেলগুলো ভাঙতে সিআইএ মারাত্মক সব অভিযান চালাচ্ছে। সিএনএন-এর একাধিক অজ্ঞাত সূত্র জানিয়েছে যে, সিআইএ এজেন্টরা গত বছর থেকে মাদক সিন্ডিকেটের ওপর বেশ কয়েকটি হামলায় সরাসরি অংশ নিয়েছে; যার মধ্যে গত মার্চে সিনালোয়া কার্টেলের সদস্য ফ্রান্সিসকো বেলট্রানকে লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলা অন্যতম। প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানগুলোতে মূলত কার্টেলের মাঝারি সারির সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়। সিআইএ-এর ভূমিকা ছিল তথ্য আদান-প্রদান থেকে শুরু করে সরাসরি গুপ্তহত্যায় অংশ নেওয়া পর্যন্ত।