...
...
Next Story

Indian club beats Liverpool: লিভারপুলকে ৬-০ গোলে ধ্বংস করল ভারতীয় ফুটবল ক্লাব, স্পেনে তৈরি হল ইতিহাস

লিভারপুলের দর্পচূর্ণ করল ভারতীয় ক্লাব। যে টুর্নামেন্ট এমন ঐতিহাসিক কাজ করলেন ভারতের তরুণ খেলোয়াড়রা, তা একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তের যুব দল নিয়ে প্রতি বছর ইস্টারের সময় কোস্টা ব্রাভায় সেই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

Published on: Apr 3, 2026, 22:59:29 IST
Advertisement

লিভারপুলকে ৬-০ গোলে হারিয়ে দিল ভারতীয় ক্লাব! কোনও ভুল হয়নি স্কোরলাইন বলতে। ঠিক সেই কাজটাই করেছে মিনার্ভা অ্যাকাডেমির অনূর্ধ্ব-১৫ দল। শুক্রবার এমআইসি ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘রাউন্ড অফ ১৬’-র ম্যাচে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলের জুনিয়র টিমকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়ে ইতিহাস গড়েছেন ওয়াহেঙ্গবাম রাজ সিংরা। যিনি হ্যাটট্রিকও করেছেন। সবমিলিয়ে তাছাড়াও মিনার্ভার হয়ে লিভারপুলের জালে বল জড়িয়েছেন মহম্মদ আজম। তিনি জোড়া গোল করেছেন। আর অপর গোলটি করেছেন অমরসন সিং।

মিনার্ভার গোলের বন্যা, লিভারপুলকে ৬ গোল

লিভারপুলের বিরুদ্ধে চতুর্থ গোলের পরে উচ্ছ্বাস মিনার্ভার। (ছবি সৌজন্যে, ইউটিউব Minerva Academy Football Club)
লিভারপুলের বিরুদ্ধে চতুর্থ গোলের পরে উচ্ছ্বাস মিনার্ভার। (ছবি সৌজন্যে, ইউটিউব Minerva Academy Football Club)

আর মিনার্ভার সেই গোলের ধারা শুরু হয় ম্যাচের দু'মিনিট থেকেই। প্রথমে গোল করেন আজম। নয় মিনিট পরেই মিনার্ভার লিড 'ডবল' করেন অমরসন। ২৫ মিনিটে নিজের গোলের খাতা খোলেন রাজ। তিন মিনিট পরেই পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল এবং দলের চতুর্থ গোল করেন। ৩৬ মিনিটে মিনার্ভার পঞ্চম গোল করেন আজম। আর ৪৭ মিনিটে লিভারপুলকে হাফ-ডজন গোল মেরে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন রাজ।

আরও পড়ুন: CBSE new curriculum: ষষ্ঠ শ্রেণি থেকে ৩ ভাষার ফর্মুলা, নাইন থেকে অঙ্ক-বিজ্ঞানের ২ স্তর, নয়া পথে CBSE

চিরকালের জন্য ইতিহাস তৈরি করে ফেলল মিনার্ভা

শেষপর্যন্ত ৬-০ গোলেই ম্যাচ শেষ হয়। লিভারপুলকে আর গোল হজম করতে হয়নি। আর ম্যাচের শেষ বাঁজি বাজার পরে উচ্ছ্বাসে ফেটে পড়েন মিনার্ভার খেলোয়াড়, সাপোর্ট স্টাফরা। স্পেনের মাটিতে তাঁরা যে কাজটা তাঁরা গড়লেন, তা চিরকালের জন্য ভারতীয় ফুটবলের ইতিহাসে খেলা থাকবে। বিশেষজ্ঞরা বলছেন যে মিনার্ভার খেলোয়াড়রা যেরকম আধিপত্যের সঙ্গে লিভারপুলকে হারিয়েছেন, তা চিরকাল মনে গেঁথে থাকবে।

আর যে টুর্নামেন্ট এমন ঐতিহাসিক কাজ করলেন মিনার্ভার খেলোয়াড়রা, তা একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তের যুব দল নিয়ে প্রতি বছর ইস্টারের সময় কোস্টা ব্রাভায় সেই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবারের টুর্নামেন্ট শুরু হয়েছে গত ৩১ মার্চ। চলবে আগামী রবিবার (৫ এপ্রিল) পর্যন্ত। সেই ঐতিহ্যবাহী টুর্নামেন্টেরই কোয়ার্টার ফাইনালে উঠল মিনার্ভা।

আরও পড়ুন: মেজাজ হারাতেই বড় বিপাকে! ইডেন ম্যাচ জিতিয়েও প্রায় ২ লক্ষ খোয়ালেন অভিষেক

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe