Modi left Trump gasping: 'মোদী এত জোরে হাত মেলান যে ট্রাম্প হাঁফাচ্ছিলেন', ফাঁস প্রাক্তন মার্কিন কর্তার

Modi left Trump gasping: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেরকমই সাক্ষাতের সময় একবার নাকি ট্রাম্পের সঙ্গে মোদী এমনভাবে হাত মিলিয়েছিলেন যে হাঁফাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Published on: Oct 12, 2026, 22:00:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Modi left Trump gasping: নরেন্দ্র মোদী কতটা ‘শক্তিশালী’, তা ফাঁস করলেন আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সংবাদমাধ্যম আরটি ইন্টারন্যাশনালের অনুষ্ঠান নিউ অর্ডার উইথ আফশিন রত্তানসিতে প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী একবার এত জোরে করমর্দন করেছিলেন যে ট্রাম্প হাঁফিয়ে গিয়েছিলেন। ওই ঘটনা থেকেই প্রমাণ মেলে যে মোদী আসলে কতটা শক্তিশালী।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ট্রাম্পের ‘ধান্দাবাজি’, পড়লেন সমালোচনার মুখে

আর ট্রাম্পের গোপন কথা যখন ফাঁস করে দিয়েছেন আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তখন চরম সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট নিজের স্বপক্ষে যুক্তি খাড়া করার চেষ্টা করছেন। আসলে রাশিয়ার থেকে ডিজেল কেনার জন্য ক্রেমলিনের সঙ্গে চুক্তি করেছেন ট্রাম্প। মিডটার্ম নির্বাচনের সপ্তাহখানেক আগেই মার্কিন প্রেসিডেন্টের সেই ‘পাল্টিবাজি’ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কারণ রাশিয়ার থেকে তেল কেনা দেশগুলিকে ‘শাস্তি’ দেওয়া নিয়ে হইচই করে আসছেন ট্রাম্প। ১৪০ কোটি মানুষের দেশ ভারত রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনায় হুমকি দিয়েছেন একাধিকবার। আর সেই ট্রাম্পই এবার মিডটার্ম নির্বাচনের আগে নিজের পিঠ বাঁচাতে রাশিয়ার থেকে ডিজেল কেনায় চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছেন। তাঁকে ছেঁকে ধরা হয়েছে একাধিক মহল থেকে।

আরও পড়ুন: Anti-submarine INS Mangrol: সাবমেরিন 'হান্টার' জুড়ল ভারতীয় নৌসেনায়! ধারে ঘেঁষলেই টর্পেডো দিয়ে করবে ‘স্বাগত’

সমালোচিত হতেই ‘আমেরিকা ফার্স্ট’ বুলি ট্রাম্পের মুখে

তাতেই চটে গিয়েছেন ট্রাম্প। কোনওরকম রাখঢাক না করে সরাসরি ইউরোপিয়ান ইউনিয়নকে নিশানা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'জ্বালানির জন্য রাশিয়াকে ২৫০ বিলিয়ন ডলার দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। আর ফেক নিউজ মিডিয়া ওই খবরের ধারেকাছেই যেতে চায় না। আমি আমেরিকার মানুষের জন্য সঠিক সিদ্ধান্তটা নিয়েছি। সবসময় আমেরিকা ফার্স্ট।'

আরও পড়ুন: Indian Army Bharat Rice: সেনা জওয়ানদের জন্য উন্নত মানের ‘ভারত রাইস’ চালু! লাদাখ-সহ দুর্গম সীমান্তেও যাবে

রাশিয়ার থেকে টন-টন ডিজেল কিনছে আমেরিকা

আর আমেরিকা যদি ‘ফার্স্ট’ হয় তাঁর কাছে, তাহলে ভারতের কাছে ‘ইন্ডিয়া ফার্স্ট’ হবে না কেন, তার স্বপক্ষে যুক্তি দিতে পারেননি ট্রাম্প। যে মার্কিন প্রেসিডেন্ট গত শুক্রবার জানান, রাশিয়া এখনই ৩ লাখ টন ডিজেল পাঠাবে আমেরিকায়। নভেম্বরে আরও ৫ লাখ টন ডিজেল আসবে রাশিয়া থেকেই। তার একটু পরেই ১০ লাখ টন ডিজেল পাঠাবে। অতি অল্প সময়ের মধ্যেই আরও ৩০ লাখ টন ডিজেল রাশিয়া থেকে আসবে বলে ঘোষণা করেন ট্রাম্প।

আরও পড়ুন: India-Bangladesh: দীর্ঘ বিরতির পর প্রথম বৈঠক! ভারত-বাংলাদেশের আলোচনায় বাণিজ্য প্রতিবন্ধকতা

সেইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়ার থেকে ডিজেল আনার ফলে আমেরিকার কৃষকরা আরও কম দামে জ্বালানি পাবেন। তাতে ট্রাক চালকরাও লাভবান হবেন বলে সাফাই গেয়েছেন ট্রাম্প।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More